গণিত • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২২
গণিত প্রশ্ন
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু L থেকে উক্ত বৃত্তে LM ও LN দুইটি স্পর্শক।
- ক)(1)
2.0 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কোনো নির্দিষ্ট বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। [শুধুমাত্র অঙ্কনের চিহ্ন আবশ্যক]
- খ)(2)
প্রমাণ কর যে, LM = LN
- গ)(3)
প্রমাণ কর যে, OL রেখাংশ MN স্পর্শ জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
অঙ্কনের বিবরণ (২.০ সে.মি. ব্যাসার্ধ):
১. O কে কেন্দ্র করে ২.০ সে.মি. ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি।
২. বৃত্তের ওপর নির্দিষ্ট বিন্দু P নিই এবং OP যোগ করে P এর দিকে বর্ধিত করি।
৩. P কে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে OP বর্ধিতাংশের দুই পাশে দুটি চাপ কেটে A ও B পাই।
৪. A ও B কে কেন্দ্র করে আরও বড় সমান ব্যাসার্ধে PO এর বিপরীত দিকে চাপ কাটি এবং ছেদবিন্দু Q পাই।
৫. P, Q যোগ করে উভয় দিকে বর্ধিত করি। PQ রেখাই P বিন্দুতে নির্ণেয় স্পর্শক। - খ)
প্রমাণ: O, M; O, N এবং O, L যোগ করি।
স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর লম্ব, তাই এবং , অর্থাৎ ।
এখন সমকোণী ও এ,
অতিভুজ (সাধারণ বাহু),
(একই বৃত্তের ব্যাসার্ধ)।(অতিভুজ-বাহু সর্বসমতা)।
। (প্রমাণিত)
- গ)
প্রমাণ: OL ও MN এর ছেদবিন্দু P। পূর্বের প্রমাণ অনুযায়ী , তাই , অর্থাৎ ।
এখন ও এ,
(ব্যাসার্ধ),
(সাধারণ বাহু),
অন্তর্ভুক্ত ।(বাহু-কোণ-বাহু)।
এবং ।
কিন্তু (সরলকোণ), তাই ।
অর্থাৎ OL রেখাংশ MN কে সমদ্বিখণ্ডিত করে এবং MN এর ওপর লম্ব। অতএব OL রেখাংশ স্পর্শ জ্যা MN এর লম্ব-দ্বিখণ্ডক। (প্রমাণিত)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও