পৌরনীতি ও নাগরিকতা • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২৩
পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন
'X' ও 'Y' রাষ্ট্রের অবস্থান পাশাপাশি। 'X' তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র 'Z' কে যুদ্ধে পরাজিত করে দখল করে নেয়। 'Y' রাষ্ট্র তার পার্শ্ববর্তী অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতা দানের মাধ্যমে কালক্রমে সুকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে
- ক)(1)
নাগরিক কাকে বলে?
- খ)(2)
'রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার'- ব্যাখ্যা করো।
- গ)(3)
'X' রাষ্ট্র কর্তৃক 'Z' রাষ্ট্রকে দখল করে নেওয়া রাষ্ট্র সৃষ্টির যে মতবাদের সমর্থন করে তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
Y' রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে যে মতবাদের ধারণা রয়েছে সেটিই অধিক গ্রহণযোগ্য মতবাদ- বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
নাগরিক হলো রাষ্ট্রের সেই সদস্য, যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে এবং রাষ্ট্র প্রদত্ত সব অধিকার ভোগ করে।
- খ)
সরকার হলো রাষ্ট্রের সেই প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা প্রকাশ ও বাস্তবায়িত হয়। রাষ্ট্রের চারটি উপাদান হলো জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। সরকার না থাকলে আইন তৈরি, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজ করা সম্ভব হয় না। তাই সরকারকে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা হয়।
- গ)
'X' রাষ্ট্র কর্তৃক দুর্বল 'Z' রাষ্ট্রকে যুদ্ধে পরাজিত করে দখল করা রাষ্ট্র সৃষ্টির শক্তি বা বল প্রয়োগ মতবাদ-কে সমর্থন করে।
এই মতবাদ অনুযায়ী শক্তিশালী গোষ্ঠী বা ব্যক্তি যুদ্ধ ও বলপ্রয়োগের মাধ্যমে দুর্বলদের পরাজিত করে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং এর ফলে রাষ্ট্রের উদ্ভব হয়। উদ্দীপকে 'X' রাষ্ট্র যুদ্ধে 'Z' রাষ্ট্রকে পরাজিত করে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে, যা এই মতবাদের মূল কথা। এখানে 'Y'-এর মতো সহযোগিতা নেই, আছে শুধু আধিপত্য।
- ঘ)
'Y' রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পেছনে রয়েছে ঐতিহাসিক বা বিবর্তনবাদী মতবাদ। এটিই রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ।
১. ক্রমবিকাশ: এই মতবাদ মনে করে রাষ্ট্র কোনো একক ঘটনায় হঠাৎ সৃষ্টি হয়নি, বরং দীর্ঘ সময়ের ক্রমবিকাশের ফল। উদ্দীপকে 'Y' রাষ্ট্র কালক্রমে শক্তিশালী হয়েছে।
২. একাধিক উপাদানের সমন্বয়: রাষ্ট্র সৃষ্টিতে আত্মীয়তার বন্ধন, ধর্ম, শক্তি, অর্থনৈতিক প্রয়োজন ও রাজনৈতিক চেতনা মিলিতভাবে কাজ করেছে। 'Y' রাষ্ট্রে অর্থনৈতিক সহযোগিতার ভূমিকা স্পষ্ট।
৩. বাস্তবভিত্তিক: অন্যান্য মতবাদ, যেমন দৈবতত্ত্ব বা সামাজিক চুক্তি, কল্পনানির্ভর। কিন্তু এটি ইতিহাসের ধারাবাহিকতার ওপর প্রতিষ্ঠিত।সুতরাং, বিবর্তনবাদী মতবাদ বাস্তব ও যুক্তিসংগত বলেই অধিক গ্রহণযোগ্য।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও