হিন্দু ধর্ম • Combined Board • সকল বোর্ড ২০১৫

হিন্দু ধর্ম প্রশ্ন

প্রশান্ত বাবু তাঁর সন্তানদের উপযুক্ত করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সবকিছু করেন। অতিথি সেবাসহ পরিবার ও সমাজের প্রতি তাঁর কর্তব্য নিষ্ঠার সাথে সম্পাদন করেন। তাঁর প্রতিবেশী আশীষ বাবু সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার কিছুকাল পর জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন। আশ্রয়হীন অবস্থায় লোকালয় থেকে সংগৃহীত আহার শুধু দিনের বেলা গ্রহণ করেন।

  1. ক)

    মানুষের জীবনের প্রথম পঁচিশ বছরকে কী বলা হয়?

    (1)
  2. খ)

    বানপ্রস্থ আশ্রমের জীবনযাপন প্রণালি বুঝিয়ে লেখ।

    (2)
  3. গ)

    আশ্রম ধর্মানুযায়ী প্রশান্ত বাবু কোন পর্যায়ের অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    আশীষ বাবু কী ধর্ম নির্দেশিত পথে হাঁটছেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মানুষের জীবনের প্রথম পঁচিশ বছরকে ব্রহ্মচর্য আশ্রম বলা হয়।

  2. খ)

    বানপ্রস্থ আশ্রম জীবনের তৃতীয় পঁচিশ বছর। এ সময় মানুষ সংসারের দায়-দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নির্জন পরিবেশে অবসর জীবনযাপন করে। স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে পারেন, তবে জীবনচর্চায় সংযম, ত্যাগ ও নির্লোভ আচরণের বিধান থাকে। এ সময় ভজন, পূজন, কীর্তন, জপ, ধ্যান প্রভৃতি ধর্মীয় কর্মে মগ্ন থাকতে হয়।

  3. গ)

    আশ্রম ধর্মানুযায়ী প্রশান্ত বাবু গার্হস্থ্য আশ্রমের অন্তর্ভুক্ত।

    ব্রহ্মচর্যের পর বিবাহ করে সংসারধর্ম পালন, সন্তান-সন্ততির ভরণ-পোষণ ও সমাজের প্রতি কর্তব্য সম্পাদন গার্হস্থ্য আশ্রমের কাজ। এই আশ্রমে পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ (অতিথি সেবা) ও ঋষিযজ্ঞ করতে হয়। উদ্দীপকে প্রশান্ত বাবু সন্তানদের উপযুক্ত করে গড়ে তোলেন এবং অতিথি সেবাসহ পরিবার ও সমাজের প্রতি কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেন। তাই তিনি গার্হস্থ্য আশ্রমের অন্তর্ভুক্ত।

  4. ঘ)

    হ্যাঁ, আশীষ বাবু ধর্ম নির্দেশিত পথেই হাঁটছেন। তিনি সন্ন্যাস আশ্রমের নিয়ম অনুসরণ করছেন।

    ১. সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বরচিন্তায় মগ্ন থাকেন। আশীষ বাবু চাকরি থেকে অবসরের পর সকল কর্ম ত্যাগ করে ঈশ্বরচিন্তায় মগ্ন থাকেন।
    ২. শাস্ত্রমতে সন্ন্যাসী আশ্রয়হীন অবস্থায় মন্দির বা দেবালয়ে ক্ষণকালের জন্য আশ্রয় নিতে পারেন। আশীষ বাবুও আশ্রয়হীন।
    ৩. সন্ন্যাসী দুপুরবেলার আহার লোকালয় থেকে সংগ্রহ করেন। আশীষ বাবুও লোকালয় থেকে সংগৃহীত আহার শুধু দিনের বেলা গ্রহণ করেন।

    সুতরাং, আশীষ বাবুর জীবনযাপন সন্ন্যাস আশ্রমের শাস্ত্রীয় নির্দেশের সঙ্গে মিলে যায়; তাই তিনি ধর্ম নির্দেশিত পথেই হাঁটছেন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন