বাংলা ১ম পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৫
বাংলা ১ম পত্র প্রশ্ন
বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল দেশ, দাবি আদায়ে ছাত্রজনতার নেইকো লেশ। মিছিলে মিছিলে রাস্তায় মানুষের ঢল আন্দোলন ঠেকাতে ব্যস্ত শাসকের দল। মুহুর্মুহু ছোড়ে গ্রেনেড, এলোপাতারি গুলি ভয়ার্ত মানুষের দিগবিদিক ছোটাছুটি। আহত মানুষের বাঁচার সে কী আকুতিচিৎকার, আর্তনাদ কী হৃদয় বিদারক অনুভূতি লাশের কফিন আসে শহর, বন্দর, গাঁয়েশোকের মাতম তোলে রিয়া, সাঈদ, আহাদের মায়।
- ক)(1)
বুধার বুকের ভেতর স্কুলের স্মৃতি কীসের মতো আছে?
- খ)(2)
'কুন্তি যেন ধাম করে বড় হয়ে গেল।'-বুধার কেন এমন মনে হলো?
- গ)(3)
উদ্দীপকের মায়ের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত মায়ের তুলনা কর।
- ঘ)(4)
"উদ্দীপকের ঘটনা 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত গণহত্যার বাস্তবচিত্র"- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ঘ)
মন্তব্যটি আংশিক যথার্থ। উদ্দীপকের ঘটনা ও উপন্যাসের গণহত্যার মধ্যে নিপীড়নের মিল আছে, কিন্তু একে 'বাস্তবচিত্র' বলা পুরোপুরি যথার্থ নয়।
১. মিল: উদ্দীপকে আন্দোলনকারী নিরস্ত্র মানুষের ওপর গুলি, গ্রেনেড ও হত্যা এবং শোকের মাতম আছে। উপন্যাসেও নিরস্ত্র মানুষের ওপর সশস্ত্র বাহিনীর হত্যাযজ্ঞ ও স্বজন হারানোর বেদনা আছে।
২. পার্থক্য: 'কাকতাড়ুয়া' মুক্তিযুদ্ধের পটভূমিতে বিদেশি হানাদার বাহিনীর পরিকল্পিত গণহত্যা নিয়ে। উদ্দীপকে বৈষম্য বিরোধী আন্দোলনে শাসকগোষ্ঠীর নির্যাতন।
৩. ব্যাপ্তি: উপন্যাসে গণহত্যার সাথে যুদ্ধ, প্রতিরোধ ও স্বাধীনতার সংগ্রাম যুক্ত।সুতরাং, দুটি ঘটনার নৃশংসতা ও বেদনায় মিল থাকলেও উদ্দীপককে উপন্যাসের গণহত্যার বাস্তবচিত্র বলা যায় না।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও