ভূগোল এবং পরিবেশ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    পরিপূক্ত বায়ু কী?

    (1)
  2. খ)

    বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের চারিদিকে আবর্তন করছে কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    চিত্রে 'A' মন্ডলটি উল্লেখপূর্বক বৈশিষ্ট্য বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    পৃথিবীর জীবজগৎ রক্ষায় 'B' ও 'C' মন্ডল দুটির কোনটি অধিক গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যে গ্যাসের বায়ু নির্দিষ্ট উষ্ণতায় সর্বোচ্চ পরিমাণ জলীয়বাষ্প ধারণ করে আছে এবং আর অধিক জলীয়বাষ্প গ্রহণ করতে পারে না, সেই বায়ুকে পরিপূক্ত বা সম্পৃক্ত বায়ু (Saturated air) বলে।

  2. খ)

    পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে ধরে রাখে। পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে। মাধ্যাকর্ষণের টানে বায়ুমণ্ডল পৃথিবীর সাথে আটকে থাকে বলে এটি ভূপৃষ্ঠের চারদিকে অনবরত আবর্তন করছে।

  3. গ)

    চিত্রে ‘A’ মণ্ডলে মেঘ ও বৃষ্টিপাত লেখা আছে, তাই এটি ট্রপোমণ্ডল (Troposphere)। এর বৈশিষ্ট্য:

    ১. এটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, ভূপৃষ্ঠের সাথে লেগে আছে। নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬–১৯ কিমি এবং মেরুতে প্রায় ৮ কিমি পর্যন্ত বিস্তৃত।
    ২. মেঘ, বৃষ্টি, বজ্রপাত, ঝড়, কুয়াশা, শিশির প্রভৃতি এই স্তরেই সৃষ্টি হয়।
    ৩. উচ্চতা বাড়ার সাথে বায়ুর ঘনত্ব ও তাপমাত্রা কমে, প্রতি ১,০০০ মিটারে প্রায় ৬.৪° সেলসিয়াস।
    ৪. নিচের বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে এবং এই স্তর বায়ুমণ্ডলের মোট ওজনের প্রায় ৭৫% বহন করে।
    ৫. এর শেষ সীমাকে ট্রপোপজ বলে।

  4. ঘ)

    চিত্রে ‘B’-তে O3O_3 গ্যাস লেখা, তাই এটি স্ট্রাটোমণ্ডল। ‘C’-তে উল্কা পুড়ে যাওয়ার কথা আছে, তাই এটি মেসোমণ্ডল। জীবজগৎ রক্ষায় আমার মতে ‘B’ (স্ট্রাটোমণ্ডল) অধিক গুরুত্বপূর্ণ।

    ১. স্ট্রাটোমণ্ডলে ওজোন (O3O_3) স্তর আছে, যা সূর্যের বেশির ভাগ ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শুষে নেয়। ওজোন স্তর না থাকলে অতিবেগুনি রশ্মি প্রাণিকুলকে বিনষ্ট করত।
    ২. এই স্তর শান্ত ও শুষ্ক, ঝড়বৃষ্টি নেই।
    ৩. মেসোমণ্ডলে অধিকাংশ উল্কা পুড়ে ধ্বংস হয়, ফলে পৃথিবী রক্ষা পায়। এটিও গুরুত্বপূর্ণ, তবে উল্কাপাত বিরল, আর অতিবেগুনি রশ্মি প্রতিদিন জীবের জন্য ক্ষতিকর।

    সুতরাং, জীবজগৎ রক্ষায় ওজোন স্তরের কারণে ‘B’ মণ্ডল অধিক গুরুত্বপূর্ণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন