পৌরনীতি ও নাগরিকতা • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩
পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন
জনাব ফারুক একজন শিক্ষিত ও মার্জিত ব্যক্তি। তিনি পিতা-মাতা ও সন্তানদের নিয়ে একত্রে বসবাস করেন। তিনি পরিবারের সকল ব্যয় বহন করেন। পরিবারের সকলের সুন্দর মানসিক বিকাশের জন্য তিনি পরিবারের সকল সদস্যদের নিয়ে ভ্রমণে বের হন এবং সবাইকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করেন।
- ক)(1)
যৌথ পরিবার কাকে বলে?
- খ)(2)
পরিবারের শিক্ষামূলক কাজ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে জানাব ফারুকের পরিবার কোন ধরনের পরিবার? ব্যাখ্যা করো
- ঘ)(4)
'উদ্দীপকে বর্ণিত জনাব ফারুকের কাজসমূহ পরিবারের একমাত্র কাজ নয়।' উক্তিটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে পরিবারে স্বামী-স্ত্রী, তাঁদের সন্তান এবং পিতা-মাতা বা অন্যান্য নিকট আত্মীয় একসঙ্গে বসবাস করে, তাকে যৌথ পরিবার বলে।
- খ)
শিশুর শিক্ষার প্রথম ক্ষেত্র পরিবার। শিশু পরিবারে মা-বাবা ও অন্য সদস্যদের কাছ থেকে ভাষা, আচার-আচরণ, শিষ্টাচার ও নৈতিক মূল্যবোধ শেখে। বিদ্যালয়ে যাওয়ার আগে ও পরেও পরিবার তার শিক্ষায় সহায়তা করে। পরিবারের এই ভূমিকাকে পরিবারের শিক্ষামূলক কাজ বলা হয়।
- গ)
উদ্দীপকে জনাব ফারুকের পরিবার যৌথ পরিবার।
ব্যাখ্যা: যৌথ পরিবারে একাধিক প্রজন্মের সদস্য একসঙ্গে বসবাস করে এবং আয়-ব্যয় একত্রে পরিচালিত হয়। উদ্দীপকে ফারুক তাঁর পিতা-মাতা ও সন্তানদের নিয়ে একসঙ্গে থাকেন এবং পরিবারের সব ব্যয় বহন করেন। অর্থাৎ এখানে বাবা-মা, ফারুক ও তাঁর সন্তান, এই তিন প্রজন্ম একত্রে বাস করছে। তাই এটি যৌথ পরিবারের বৈশিষ্ট্য বহন করে।
- ঘ)
উক্তিটি যথার্থ। জনাব ফারুকের কাজগুলো পরিবারের কিছু কাজ মাত্র, এর বাইরেও পরিবারের আরও অনেক কাজ আছে।
নিরূপণ:
১. অর্থনৈতিক কাজ: ফারুক পরিবারের সব ব্যয় বহন করেন, যা অর্থনৈতিক দায়িত্ব।
২. বিনোদনমূলক কাজ: তিনি সবাইকে নিয়ে ভ্রমণে যান ও রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করেন। এতে সদস্যদের মানসিক বিকাশ ঘটে।
৩. অন্যান্য কাজ: এর বাইরেও পরিবার সন্তানের শিক্ষা, নৈতিক গুণ গঠন, সন্তান লালন-পালন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সামাজিকীকরণের কাজ করে, যা উদ্দীপকে বর্ণিত হয়নি।সুতরাং, ফারুকের কাজগুলো পরিবারের একমাত্র কাজ নয়; পরিবার বহুমুখী দায়িত্ব পালন করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও