ভূগোল এবং পরিবেশ • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    মহাকাশ কাকে বলে

    (1)
  2. খ)

    বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয় কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে 'P' চিহ্নিত গ্রহটির বৈশিষ্ট্য ব্যাখ্য করো।

    (3)
  4. ঘ)

    'Q' ও 'R' চিহ্নিত গ্রহ দুটির মধ্যে কোনটিতে জীবের অস্তিত্ব থাকা সম্ভব? তোমার মতামতসহ যুক্তি প্রদর্শন করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    অসীম, আদি-অন্তহীন আকাশকে মহাকাশ বলে।

  2. খ)

    বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এর ব্যাস প্রায় ১,৪২,৯৮৪ কিলোমিটার এবং আয়তনে এটি পৃথিবীর চেয়ে প্রায় ১,৩০০ গুণ বড়। সবচেয়ে বড় হওয়ার কারণে একে গ্রহরাজ বলা হয়।

  3. গ)

    চিত্রের P হলো বৃহস্পতি। এর বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হলো।

    ১. এটি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং একে গ্রহরাজ বলা হয়।
    ২. এর ব্যাস প্রায় ১,৪২,৯৮৪ কিলোমিটার। সূর্য থেকে এর দূরত্ব প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার, তাই এটি পৃথিবীর সাতাশ ভাগের এক ভাগ তাপ পায়।
    ৩. এর বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসে তৈরি। এখানে জীবের অস্তিত্ব নেই।
    ৪. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর ৪,৩৩৩ দিন লাগে।

  4. ঘ)

    চিত্র অনুযায়ী Q হলো পৃথিবী এবং R হলো মঙ্গল। এ দুইটির মধ্যে Q, অর্থাৎ পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকা সম্ভব।

    ১. অনুকূল বায়ুমণ্ডল: পৃথিবীর বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন আছে, যা উদ্ভিদ ও জীবজন্তুর বাসের উপযোগী।
    ২. উপযুক্ত তাপমাত্রা: পৃথিবীর তাপমাত্রা জীব বসবাসের উপযুক্ত। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে।
    ৩. মঙ্গলে প্রতিকূল পরিবেশ: মঙ্গলে অক্সিজেন ও পানি খুবই কম এবং কার্বন ডাই-অক্সাইড প্রায় ৯৯ ভাগ। তাই সেখানে প্রাণীর অস্তিত্ব সম্ভব নয়।

    সুতরাং, Q (পৃথিবী) গ্রহেই জীবের অস্তিত্ব থাকা সম্ভব।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন