বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৪
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
COP-এর পূর্ণরূপ লেখো।
- খ)(2)
মৌলিক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকে ছক-A এর সালগুলো কোন আন্দোলনের সাথে সংশ্লিষ্ট? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
ছক-B এর তথ্যগুলো যে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট তা ছিল মুসলিম লীগের ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ- বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
COP-এর পূর্ণরূপ Combined Opposition Party।
- খ)
মৌলিক গণতন্ত্র হলো আইয়ুব খান প্রবর্তিত একটি পরোক্ষ নির্বাচনভিত্তিক শাসনব্যবস্থা।
এতে জনগণ ইউনিয়ন পর্যায়ে সীমিতসংখ্যক প্রতিনিধি, যাদের মৌলিক গণতন্ত্রী বলা হতো, নির্বাচন করত। এই প্রতিনিধিরাই পরে প্রেসিডেন্ট ও আইনসভার সদস্যদের নির্বাচিত করত। সাধারণ মানুষ সরাসরি ভোট দিতে পারত না, তাই এটি আসলে সীমিত গণতন্ত্র ছিল।
- গ)
ছক-A-এর ১৯৪৭, ১৯৪৮ ও ১৯৫২ সাল ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।
১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর রাষ্ট্রভাষার প্রশ্ন ওঠে এবং তমদ্দুন মজলিস বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলে। ১৯৪৮ সালে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদে ছাত্ররা আন্দোলনে নামে এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে শহীদ হন। এই ঘটনাবলিই ভাষা আন্দোলনের মূল ধাপ।
- ঘ)
ছক-B-এর ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন, ব্যালট বিপ্লব ও ২১ দফা যুক্তফ্রন্টের নির্বাচনী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট। উক্তিটি যথার্থ।
১. মুসলিম লীগ ক্ষমতায় থাকাকালে বাংলা ভাষার ওপর আঘাত, অর্থনৈতিক বৈষম্য, খাদ্যসংকট ও ভাষা আন্দোলনে গুলিবর্ষণ বাঙালিকে ক্ষুব্ধ করে।
২. এই ক্ষোভে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি ও অন্যান্য দল মিলে যুক্তফ্রন্ট গঠন করে এবং ২১ দফা কর্মসূচি প্রণয়ন করে।
৩. নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুলভাবে জয়ী হয় এবং মুসলিম লীগ ভরাডুবি ঘটে। এটিকে ব্যালটের মাধ্যমে বিপ্লব বলা হয়।সুতরাং, ১৯৫৪ সালের নির্বাচন মুসলিম লীগের ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদেরই প্রকাশ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও