DU • ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিট (বিভাগ পরিবর্তন) ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫
প্রশ্ন ও সমাধান
'শিশুরা মডেলিংয়ের মাধ্যমে শেখে" উদাহরণসহ ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর ও ব্যাখ্যা
(১)
মডেলিং (Modelling) বা পর্যবেক্ষণমূলক শিখন: আলবার্ট ব্যান্ডুরার সামাজিক শিখন তত্ত্ব অনুসারে অন্যের আচরণ পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যমে যে শিখন হয়, তাকে মডেলিং বলে। এখানে যার আচরণ দেখে শেখা হয় সে হলো মডেল। শিশুরা সরাসরি পুরস্কার বা শাস্তি ছাড়াও মডেল দেখে শিখতে পারে।
মডেলিংয়ের ধাপ:
১. মনোযোগ: শিশু মডেলের আচরণে মনোযোগ দেয়।
২. ধারণ: আচরণটি স্মৃতিতে ধরে রাখে।
৩. পুনরুৎপাদন: শিশু সেই আচরণ নিজে করে দেখায়।
৪. প্রেষণা: পুরস্কার বা প্রশংসার সম্ভাবনা থাকলে আচরণটি পুনরাবৃত্তি করে।
উদাহরণ: ছোট মেয়ে মাকে রান্না করতে দেখে খেলার ঘরে পুতুলের জন্য রান্না করে; ছেলে বাবাকে হাতের লেখা বা পত্রিকা পড়তে দেখে একইভাবে পত্রিকা হাতে বসে। ব্যান্ডুরার বোবো পুতুল পরীক্ষণে দেখা যায়, যেসব শিশু বড়দের পুতুলের ওপর আক্রমণ করতে দেখেছে তারা নিজেরাও আক্রমণাত্মক আচরণ করেছে।
তাই শিশুরা মডেলের আচরণ পর্যবেক্ষণ ও অনুকরণের মাধ্যমে শেখে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও