সাধারণ জ্ঞান • World geography, history and international affairs • JnU • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (লিখিত)

সাধারণ জ্ঞান প্রশ্ন

এসডিজি (SDG) কী? এর আটটি লক্ষ্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা

(২) এসডিজি (SDG): SDG-এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন অভীষ্ট। জাতিসংঘ ২০১৫ সালে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য ১৭টি লক্ষ্য ও ১৬৯টি উপলক্ষ্য নির্ধারণ করে। এটি এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা)-র পরবর্তী ধাপ।

আটটি লক্ষ্য:
১. দারিদ্র্য বিলোপ
২. ক্ষুধা মুক্তি
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ
৪. গুণগত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. নিরাপদ পানি ও স্যানিটেশন
৭. ব্যয়সাধ্য ও দূষণমুক্ত জ্বালানি
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন