জীববিজ্ঞান ১ম পত্র • DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪
জীববিজ্ঞান ১ম পত্র প্রশ্ন
ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা এবং পিলির মধ্যে পাঁচটি পার্থক্য লিখ।
উত্তর ও ব্যাখ্যা
(১) ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা ও পিলির পাঁচটি পার্থক্য:
| বিষয় | ফ্ল্যাজেলা (Flagella) | পিলি (Pili) |
|---|---|---|
| ১. কাজ | চলনে সাহায্য করে | সংযুক্তি ও কনজুগেশন (জিন বিনিময়) এ সাহায্য করে |
| ২. দৈর্ঘ্য | দীর্ঘ (দেহের চেয়েও লম্বা হতে পারে) | তুলনামূলক খাটো |
| ৩. সংখ্যা | সাধারণত ১ থেকে কয়েকটি | অনেক (কয়েকশ পর্যন্ত) |
| ৪. প্রোটিন | ফ্ল্যাজেলিন (Flagellin) দ্বারা গঠিত | পিলিন (Pilin) দ্বারা গঠিত |
| ৫. গঠন | বেসাল বডি, হুক ও ফিলামেন্ট এই তিন অংশ থাকে; পুরু ও সর্পিল | বেসাল বডি ও হুক নেই; সরু ও সোজা, ফাঁপা নল |
অবস্থান: ফ্ল্যাজেলা চলনক্ষম ব্যাকটেরিয়ায় থাকে (যেমন Vibrio cholerae); পিলি বিশেষত গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ায় থাকে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও