বাংলা ২য় পত্র • উচ্চারণ ও বানান • JnU • জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (লিখিত)
বাংলা ২য় পত্র প্রশ্ন
উদাহরণসহ প্রমিত বাংলা বানানের চারটি নিয়ম লেখ।
উত্তর ও ব্যাখ্যা
(6) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানরীতির চারটি নিয়ম উদাহরণসহ নিচে দেওয়া হলো।
১. তৎসম শব্দের বানান অপরিবর্তিত থাকবে। সংস্কৃত থেকে আগত তৎসম শব্দের মূল বানান ঠিক রাখতে হয়। যেমন: কবি, নদী, পূর্ণিমা, মূর্তি, সূর্য।
২. অতৎসম শব্দে কেবল হ্রস্ব-ই ও হ্রস্ব-উ ব্যবহার করতে হবে। যেমন: বাড়ি, শাড়ি, পাখি, কুমির, পুব, চুন (বাড়ী, শাড়ী নয়)।
৩. রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন: কর্ম, ধর্ম, কার্য, মূর্ছা, সূর্য (কর্ম্ম, ধর্ম্ম নয়)।
৪. অতৎসম শব্দে মূর্ধন্য-ণ ও মূর্ধন্য-ষ হবে না, দন্ত-ন ও তালব্য-শ হবে। যেমন: ইরান, কোরান, সোনা, স্টেশন (ষ্টেশন নয়), পোশাক (পোষাক নয়)।
(অন্যান্য নিয়ম: বিদেশি শব্দে 'জ' ও 'শ' ব্যবহার, শব্দের শেষে বিসর্গ বর্জন, সন্ধিতে ঙ/ং ইত্যাদি।)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও