DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪
প্রশ্ন ও সমাধান
পরিভাষাযোগে বাক্য গঠন করো: অ্যাডহক; রেয়াত; ডেপুটেশন; প্রোক্টর; নথি; তিলার্ধ।
উত্তর ও ব্যাখ্যা
(1) পরিভাষাযোগে বাক্য গঠন:
১. অ্যাডহক (Ad hoc): জরুরি প্রয়োজনে অ্যাডহক ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।
২. রেয়াত (Concession): শিক্ষার্থীদের জন্য বাসভাড়ায় ২৫ শতাংশ রেয়াত দেওয়া হয়।
৩. ডেপুটেশন (Deputation): তিনি ডেপুটেশনে বিদেশে প্রশিক্ষণ নিতে গেছেন।
৪. প্রোক্টর (Proctor): বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রোক্টরের।
৫. নথি (File): আবেদনপত্রটি দাপ্তরিক নথিতে সংরক্ষণ করা হয়েছে।
৬. তিলার্ধ (এক তিলের অর্ধেক পরিমাণ): সময়ের অপচয়ে তিলার্ধ দেরি করার সুযোগ নেই।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও