DU • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২১-২০২২
প্রশ্ন ও সমাধান
প্রদত্ত পারিভাষিক শব্দ দিয়ে বাক্য গঠন কর-পাদটীকা, প্রজ্ঞাপন, পুরাণ, ক্রোড়পত্র, হালনাগাদ।
উত্তর ও ব্যাখ্যা
(2) পারিভাষিক শব্দ দিয়ে বাক্য গঠন:
১. পাদটীকা: গবেষণাপত্রের প্রতিটি পৃষ্ঠার নিচে প্রয়োজনীয় তথ্যসূত্র পাদটীকা আকারে দেওয়া হয়েছে।
২. প্রজ্ঞাপন: সরকার নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য প্রজ্ঞাপন জারি করেছে।
৩. পুরাণ: হিন্দু পুরাণে বিভিন্ন দেবদেবীর কাহিনি বর্ণিত আছে।
৪. ক্রোড়পত্র: একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দৈনিক পত্রিকাটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে।
৫. হালনাগাদ: ওয়েবসাইটের তথ্য নিয়মিত হালনাগাদ করা উচিত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও