আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৩
11টি প্রশ্ন
- 1.
একাদশ শ্রেণির ছাত্র ফাহিম ও ফয়সাল ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশুনা করতে চায়। এজন্য তারা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি বিষয় নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে। কারণ বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান, নাগরিকদের করণীয়-বর্জনীয় এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
- 2.
'X' রাষ্ট্রের শাসনব্যবস্থা স্বচ্ছ, জবাবদিহি, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ। যে কারণে এই শাসনব্যবস্থা নাগরিকের মানবাধিকার নিশ্চিত করে।রাষ্ট্রের প্রচলিত ব্যবস্থার প্রতি জনগণ শ্রদ্ধাশীল।
- 3.
নির্বাচনের 'ক' প্রার্থী বিশাল জনসভায় বলেন, 'সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জয়-পরাজয় নির্ধারিত হবে। আপনাদের ভোটেই নির্ধারিত হবে আমি জয়ী হব না পরাজিত হব। জয়-পরাজয় যাই হোক তা আমি মেনে নেব। এমনকি বিরোধী দলের যৌক্তিক পরামর্শ আমি গ্রহণ করতে প্রস্তুত। সংবিধানের ভিত্তিতে সমাজে সুশাসন প্রতিষ্ঠাই আমার লক্ষ্য'।
- 4.
জনাব ওয়াসিক 'ক' পোশাক কারখানার মালিক। তিনি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে প্রাধান্য দেন। নারী ও পুরুষ শ্রমিককে সমান হারে বেতন দেন।
- 5.
শাফিনাজ রহমান দ্বাদশ শ্রেণির ক্লাসে একদিন বললেন একটি বিশেষ অধিকারের কথা যে অধিকারের রক্ষক জাতিসংঘ এবং সেই অধিকারটি মানুষের জন্মগত অধিকার। উক্ত অধিকারটি ছাড়া মানুষের ব্যক্তিত্ব বিকশিত হয় না।
- 6.
রফিক সাহেব 'ক' রাজনৈতিক দলের একজন নেতা। তিনি অত্যন্ত সৎ, দক্ষ, অভিজ্ঞ, পরিশ্রমী ও দায়িত্বশীল নেতা হিসেবে দলে সুপরিচিত। তিনি তাঁর নির্বাচনী এলাকার জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকেন। জনগণও তাকে অত্যন্ত পছন্দ করে এবং নির্বাচনে ভোট দিয়ে জয়ী করে। তিনি জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধনের কাজ করেন এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
- 7.
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারুফ বাংলাদেশের ঐতিহাসিক ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভক্ত। তার মতে, এ নেতা তাঁর কোমল চরিত্র, প্রয়োজনবোধে কঠোরতা, সাহস ও দৃঢ় মনোবল দিয়ে দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। বাঙালির আন্দোলন সংগ্রামের অংশীদার এ নেতা এ জাতি স্রষ্টা। তিনি মরেও অমর।
- 8.
‘ক' রাষ্ট্র | 'খ' রাষ্ট্র
একাধিক রাজনৈতিক দল। | একটি মাত্র রাজনৈতিক দল আছে।
সরকারের অন্যান্য বিভাগের উপর আইনসভার প্রাধান্য রয়েছে। | নামমাত্র একটি আইনসভা আছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের নেতা নির্বাচিত হয়। | উত্তরাধিকারসূত্রে রাজনৈতিক দলের নেতা নির্বাচিত হয়। - 9.
ক-রাষ্ট্র | খ-রাষ্ট্র
কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বিদ্যামান | একটি কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হয়
প্রত্যেক প্রদেশ স্বায়ত্তশাসিত | স্থানীয় শাসন বিদ্যমান
দেশ রক্ষা ও পররাষ্ট্র কেন্দ্রের কাজ | স্থানীয় শাসকগণ কেন্দ্রের নিকট দায়বদ্ধ
সাংবিধানিকভাবে দায়িত্ব বণ্টন | সমগ্র দেশে একই নীতি - 10.
- 11.
জাতি - রাজনৈতিক সংগঠন = ?