ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর টেস্ট পরীক্ষা ২০২৫
11টি প্রশ্ন
- 1.
জনাব 'ক' একটি আন্তর্জাতিক সেমিনারে বলেন, রাষ্ট্রের শাসনব্যবস্থায় সরকারের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসনের বিভিন্ন দিক, নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনা ও বিশ্লেষণ করতে হলে একটি বিষয়ের জ্ঞান থাকা প্রয়োজন। তার মতে, উক্ত বিষয়ের জ্ঞান নাগরিককে সচেতন ও দায়িত্বশীল করে।
- 2.
জনাব সফিক একজন সমাজকর্মী। তিনি এমন একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছেন যেখানে জাতি, ধর্ম, বর্ণ, বংশ নির্বিশেষে কোনো পার্থক্য থাকবে না। সকলেই সমান সুযোগ-সুবিধা পেয়ে ব্যক্তিসত্তার বিকাশ ঘটাতে পারবেন। অপরদিকে, জনাব 'রহিম' একজন শিক্ষক। তিনি শিক্ষার্থীদের সৎ, সহনশীল ও অন্যদের প্রতি। 'শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা দেন, যাতে ব্যক্তি জীবনে তারা ভালো মানুষ হিসেবে সমাজে ভূমিকা রাখতে পারে।
- 3.
- 4.
রহিমা ও হারুন একটি কারখানায় দশ ঘণ্টা কাজ করে। মালিকপক্ষ হারুনকে ৮০০০/- এবং রহিমাকে ৫০০০/- মজুরি প্রদান করে। এতে রহিমা বঞ্চিত হয় বলে প্রতিবাদ করে।
- 5.
'ব' একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যেখানে দুটি সংগঠন দেখা যায়। 'প্রথম সংগঠনের সাংগঠনিক কাঠামো সারা দেশে বিস্তৃত। সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণ করে। দ্বিতীয় সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণ করে না, নিজেদের স্বার্থ আদায়ের চেষ্টা করে।
- 6.
মি. 'ম' একজন জগৎ বিখ্যাত রাজনৈতিক নেতা। তার দেশের জনগণের অধিকার আদায়ে জীবনের অনেক সময় জেল খেটেছেন। তার ব্যক্তিত্ব, বুদ্ধি ও উদারতার কারণে মি. 'ম' কে তার দেশের জনগণ তাকে অন্ধের মতো বিশ্বাস ও ভালোবাসত।
- 7.
হাসান 'ক' রাষ্ট্রে ও ফারুক 'খ' রাষ্ট্রে বসবাস করে। হাসানের রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত হন। উক্ত রাষ্ট্রের সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার কাছে জবাবদিহি করেন না। অপরপক্ষে, ফারুকের রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত হন এবং সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করতে বাধ্য।
- 8.
- 9.
একটি রাষ্ট্রের সরকারের তিনটি অঙ্গ থাকে। একটি অঙ্গ আইন প্রণয়ন করে, একটি অঙ্গ শাসন করে এবং একটি অঙ্গ আইন অনুযায়ী বিচার করে। সরকারের অঙ্গসমূহ পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করতে পারে। আবার আলাদাভাবেও রাষ্ট্রের শাসনকার্য পরিচালনা করতে পারে। কিন্তু সরকারের অঙ্গসমূহের সম্পূর্ণ আলাদা আলাদা অবস্থান রাষ্ট্রের শাসনকার্যে অচলাবস্থার সৃষ্টি করতে পারে।
- 10.
জাইমা বাংলাদেশের নাগরিক। সে জানে ৫২-এর ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির ঐক্যবদ্ধতার সূত্রপাত। ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তার পূর্বসূরীরা রক্ত দিয়েছে। ভাষা আন্দোলনের চেতনাই স্বাধীনতার মূলমন্ত্র।
- 11.
ইসরাইল গাজাবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গণহত্যা করছে। গাজার জনগণ বীরের মতো মাতৃভূমি রক্ষার্থে মরণপণ লড়াই করে যাচ্ছে এবং অনেকে মৃত্যুবরণ করছে। বিশ্ববাসী ইসরাইলের এই গণহত্যাকে জাতিসংঘের স্বীকৃত অধিকারের পরিপন্থি বলে প্রতিবাদ করছে।