রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৫
11টি প্রশ্ন
- 1.
মোরোসা পার্বত্য চট্টগ্রামে বাস করে। সে কলেজে ভর্তি হবে। সে তার বাবা-মাকে বলল, আমি কলেজে ভর্তি হয়ে এমন একটি বিষয় নিব যার মাধ্যমে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানা যাবে এবং আমাকে আদর্শ নাগরিক এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
- 2.
তুহিন ও তার বন্ধুরা একটি হেলপ ক্লাব গঠন করেছে। তারা তাদের পরিচিতজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। তারপরে তারা এই অর্থ দিয়ে বিভিন্ন দুর্যোগের সময়ে সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করে। তারা তাদের এই কাজের জন্য তাদের এলাকাতে প্রশংসিত হয়েছে।
- 3.
- 4.
শিশির সাহেব রাষ্ট্রের প্রচলিত আইন মেনে চলেন ও নিয়মিত কর প্রদান করেন। তিনি বিশ্বাস করেন, অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্য দিয়েই নাগরিক জীবন সংহত ও উন্নত হয়। অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক।
- 5.
নজরুল ইসলাম একজন রাজনৈতিক দলের নেতা। তিনি যেমন সাধারণ জনগণের কাছে জনপ্রিয় একই সাথে তিনি নিজের ব্যক্তিত্ব ও গুণাবলি দ্বারা তার দলের মধ্যেও সমান ভূমিকা রাখেন। জনগণের উন্নয়নেও তিনি কাজ করে চলেছেন।
- 6.
জনাব আশরাফ আহমেদ একটি নিরপেক্ষ নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করতে চান। এ লক্ষ্যে তিনি একটি সংগঠনের মনোনয়নে আইনসভার নির্বাচনে অংশগ্রহণ করেন। উক্ত সংগঠনটি জনগণের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।
- 7.
সরকারের একটি বিভাগ দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলার দায়িত্ব পালন করে। বিভাগটির রাজনৈতিক অংশকে জনগণ নির্বাচিত করে। বিভাগটি তাদের কাজের জন্য জনগণের কাছে জবাদিহি করে।
- 8.
'ক' সরকার | 'খ' সরকার
(i) মন্ত্রিপরিষদ শাসিত সরকার | i) রাষ্ট্রপতি শাসিত সরকার
(ii) ভারত, বাংলাদেশ, গ্রেট ব্রিটেন | (ii) আমেরিকা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্দোনেশিয়া - 9.
আসলাম এমন একটি দেশের নাগরিক, যেখানে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। যেখানে বিদ্যমান সরকারই সকল ক্ষমতার উৎস। অপরদিকে, তার বন্ধু আশফাকের বসবাসকারী রাষ্ট্রে সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার বণ্টন করা হয়।
- 10.
উৎপত্তিগত বা শাব্দিক দিক থেকে জাতি এ জাতীয়তা বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝানো হলেও আধুনিককালে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। ভাষা ও সংস্কৃতিভিত্তিক ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ উন্মেষের ফলে।
- 11.
'ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা।