Combined Board ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, সিলেট বোর্ড ২০১৭

8টি প্রশ্ন

  1. 1.

    কাপড় ইস্ত্রি করার সময় গরম ইস্ত্রিতে নদীর হাত লেগে যায় এবং তাৎক্ষণিক হাতটি সরে আসে। সাগর ও সৈকত দুই বন্ধু হেঁটে বাড়ি ফিরছে। ফাঁকা রাস্তায় ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। ঘড়ি, মোবাইল, মানিব্যাগসহ সবকিছু ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ভয় পেয়ে সাগর দৌড়ে পালিয়ে যায় কিন্তু সৈকত পাল্টা আক্রমণ করে। তার শক্তি ও সাহসের কাছে ছিনতাইকারীরা পরাস্ত হয়ে পালিয়ে যায়।

  2. 2.

    দৃশ্যকল্প-১: তছর একজন চাকরিজীবী। সুযোগ পেলেই নিজের স্বার্থে কাজ করে, ক্ষমতার অপব্যবহার করে, মাঝে মধ্যে ফাইল আটকিয়ে অবৈধ সুযোগ নেয়। মানুষ তাকে অপছন্দ করে।দৃশ্যকল্প-২: স্বল্প আয়ের সংসারে পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকার কারণে পারুল গর্ভাবস্থায় পর্যাপ্ত খাবার পায়নি। সে একটি অপুষ্ট সন্তানের জন্ম দেয়। স্বচ্ছল পরিবারের চম্পা গর্ভবতী। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দুর্ব্যবহারে সবসময় সে মনমরা হয়ে থাকতো, আতঙ্কে দিন। কাটাতো, নিজেকে অসহায় ভাবতো। সেও একটি বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়।

  3. 3.

    জুঁই ক্লাস টেস্ট এর জন্য বাংলা কবিতা মুখস্থ করেছিল। পরীক্ষায় কবিতাটি হুবহু লিখে পূর্ণনম্বরও পেয়েছিল। কিন্তু বার্ষিক পরীক্ষার আগে দেখলো, কবিতাটি সে হুবহু স্মরণ করতে পারছে না। বারবার প্রচেষ্টার পর সম্পূর্ণ কবিতাটি সে আয়ত্ত করতে পারলো। জুই এর বান্ধবী চাপা অর্থনীতির প্রশ্ন উত্তর মুখস্থ করে এবং বিরতি না দিয়েই। মনোবিজ্ঞানের প্রশ্ন মুখস্থ করে। পরীক্ষায় অর্থনীতির প্রশ্ন উত্তর লিখতে গিয়ে চাঁপা বুঝতে পারলো উত্তরটি সে হুবহু লিখতে পারছে না।

  4. 4.

    সারোয়ার স্যার বহুনির্বাচনি প্রশ্নের উত্তর মূল্যায়ন করে। দেখলেন তার ছাত্রী ডালিয়া ২৫ নম্বরের মধ্যে ২৫ এবং মল্লিকা ৭ পেয়েছে। মল্লিকার আবেদনের প্রেক্ষিতে বিভাগীয় প্রধান খাতা পুনঃমূল্যায়ন করে দেখলেন সে ৭ নম্বরই পায়। এতে মল্লিকা মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং চুপচাপ হয়ে যায়। কোথাও বেড়াতে যায় না এবং একাকী থাকতে চায়। এখন সে অল্পতেই রেগে যায়। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোন বিষয়ে উচ্চশিক্ষা নিবে এ নিয়ে প্রীতি খুবই চিন্তিত। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সিদ্ধান্ত নিতে তার সমস্যা হচ্ছে।

  5. 5.

    অধ্যাপক নাফিস ৪০ জন ছাত্রের ৭৫ নম্বরের নির্বাচনী পরীক্ষা গ্রহণ করেন। উত্তরপত্র মূ্ল্যায়নের পর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপসমূহ নির্ণয় করেন। ছাত্রদের প্রাপ্ত নম্বরের বণ্টনটি নিম্নরূপঃ

    শ্রেণি ব্যবধান | ছাত্র সংখ্যা(f)
    ৭০-৭৯ | ২
    ৬০-৬৯ | ৩
    ৫০-৫৯ | ৭
    ৪০-৪৯ | ১২
    ৩০-৩৯ | ৮
    ২০-২৯ | ৫
    ১০-১৯ | ৩
    | N = ৪০

  6. 6.

    ১৩ বছর নাঈম, অভীক ও আতিক তিন বন্ধু। নাঈম ইদানিং লক্ষ করছে তার শরীরে নানা পরিবর্তন ঘটছে। মুখে দাড়ি গোঁফ উঠছে, গলার স্বরও বদলে যাচ্ছে। বড়দের সামনে যেতে তার লজ্জা লাগে । ঘরে একাকী চুপচাপ বসে থাকে। অভীক নিজের চেহারা ও পোশাকের ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সচেতন ও যত্নশীল। অভীক এর বাবা-মা তার সম্পর্কে বেশ সচেতন। তারা অভীকের ইচ্ছা-অনিচ্ছার মূল্য দেন, ভুল-ত্রুটি শুধরে দেন। কোনো অবস্থাতেই বিরক্তি প্রকাশ করেন না। কিন্তু আতিকের একগুঁয়ে স্বাধীনচেতা মনোভাবের কারণে তার বাবা-মা সব সময় বিরক্তি প্রকাশ করেন ।

  7. 7.

    ব্যবসায়ী জনাব আবুল হোসেন সকালে খবরের কাগজ পাওয়া মাত্র প্রথমেই ব্যবসা-বাণিজ্য এবং শেয়ার বাজারের পাতাটি পড়েন। তারপর অন্যান্য খবর পড়েন। বোনের বিয়ে উপলক্ষে মালিহা ট্রেনে সিলেট যাচ্ছিল। জানালার পাশে বসে সে লক্ষ করলো দূরের ঘরবাড়ি, গাছপালা সবকিছু তার সাথে চলছে। তার বান্ধবী প্রত্যাশা প্রায়ই শুনতে পায় তাকে কে যেন ডাকছে। একদিন সে তার বাবার দেয়া মোবাইলটি ৫ তলা থেকে ফেলে দেয়। কারণ জানতে চাইলে বলে ওকে আকাশ থেকে কেউ একজন হুকুম দিয়েছে ফোনটি নিচে ফেলে দিতে।

  8. 8.

    ছোট ছেলেটি ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে। সে স্বপ্ন দেখে বড় হয়ে সফল ও কৃতি ক্রিকেটার হবার। বাবার নিষেধ উপেক্ষা করে লুকিয়ে খেলতে যায়। বাবার বরুনীর ভয়ে সন্ধ্যার পূর্বেই বাসায় ফিরে আসে। সেই ছেলেটিই আজকের নন্দিত ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। খবরের কাগলে ও টেলিভিশনে কয়েকজন ছাত্রীর ওপর বখাটের হামলার খবরে আতঙ্কিত মিসেস জামান মেয়ে অদিতিকে কোথাও একা যেতে দেন না। সাথে করে কলেজে আনা-নেওয়া করেন। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে কিছু বলতে অদিতি মাইক্রোফোনের সামনে দাঁড়ালে তার শ্বাস-প্রশ্বাস এবং হৃদপিণ্ডের গতি বৃদ্ধি পায় এবং সে ঘামতে থাকে।