Combined Board ঢাকা, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ২০২১
11টি প্রশ্ন
- 1.
আল-কুরআনে সব সমস্যার সমাধান রয়েছে। ‘এই গ্রন্থ মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক'। কিছু লোক সম্পর্কে বলা হয়েছে, যারা ভালো কথা শুনেও না শোনার ভান করে যেন তাদের অন্তরে শ্রবণযন্ত্রে সিল করা হয়েছে। অপর একটি দল আছে যারা মুমিনদের সাথে একরকম কথা বলে আর তাদের অসৎ বন্ধুদের সাথে অন্যরকম কথা বলে ।
- 2.
“আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো।” তিনি বললেন, “নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জান না।”
- 3.
“যারা আল্লাহর সাথে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে; আর ।। পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত।”
- 4.
মহানবি (সা.) বলেছেন, 'আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা সে দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না।
- 5.
জনাব মুহসিন জুমআর খুতবা দানকালে বলেন যে, ইমানের সত্তরটিরও বেশি শাখা-প্রশাখা রয়েছে। তন্মধ্যে সর্বোৎকৃষ্ট শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ' বলা এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জাশীলতা ইমানের গুরুত্বপূর্ণ অঙ্গ।
- 6.
ফিলিস্তিনের মুসলিমদের ওপর অত্যাচার করার খবরে পাশের দেশের মুসলিমরা সমবেত হয়ে প্রতিবাদ জানায়। সেখানে বক্তারা বলেন, মুসলিমরা একে অপরের ভাই। সে তার ভাইকে সুরক্ষা দেবে এবং প্রয়োজন পূরণ করবে। রসুল (সা.) বলেন, “মুমিনগণ তাদের পারস্পরিক সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একই দেহের মতো।”
- 7.
সরকার একটি বিশেষ উদ্দেশ্যে সারা দেশে এক কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে । এতে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে তেমনি বৃক্ষরোপণকারীরা সওয়াবেরও অংশীদার হবে। কেননা মানুষ বা পশুপাখি সেখান থেকে ফল খায় বা উপকৃত হয় । হাদিসের ভাষ্যমতে, এক শ্রেণির লোক কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন ।
- 8.
জসিম তার বন্ধু নুমানের সাথে কথা প্রসঙ্গে বলেন যে, ‘আমরা যে যা-ই করি না কেন প্রত্যেকটা বিষয়ে জবাবদিহি করতে হবে।' নুমান বললেন, ‘এজন্য আমাদেরকে বৈধ উপায়ে উপার্জন করতে হবে কেননা সেটা ফরজের পরে ফরজ।'
- 9.
ইসলামি আইনকানুন ও ইবাদাত সম্পর্কিত মৌলিক বিষয়সমূহ ব্যতীত . সেগুলোর শাখা-প্রশাখাতে মুসলিম আইন বিশারদগণের বিভিন্ন মতামত পাওয়া যায়। এরকম একজন আইনবিশারদ ৮০ হিজরি সনে কুফায় জন্ম গ্রহণ করেন। সতেরো বছর বয়সে বিশেষভাবে বিদ্যার্জনে মনোনিবেশ করেন। তিনি হাম্মাদের নিকট ১০ বছর যাবৎ মাস'আলা বিষয়ে জ্ঞান অর্জন করেন । খলিফা মনসুর তাঁকে কারাগারে বন্দি করেন এবং সেখানেই ১৫০ হিজরিতে মৃত্যুবরণ করেন।
- 10.
আল্লাহ তায়ালা এক বিশেষ উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করেছেন। কতিপয় মানুষ আল্লাহর নির্দেশমতো জীবনযাপন করে। তারা প্রতিদিন পাঁচবার পবিত্র অবস্থায় এক বিশেষ ধরনের কাজ সম্পাদন করে। এটা ইসলামের এক গুরুত্বপূর্ণ ইবাদাত হিসেবে বিবেচিত।
- 11.
রিফা একটি নির্দিষ্ট মাসে সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য কাজ থেকে বিরত থাকে। আড়ালে-আবডালে গিয়েও কোনো কিছু খায় না। তার বন্ধু নিজা বছর শেষে সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ অংশ নির্ধারিত ৮টি খাতে খরচ করে ।