DU ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট (কলা) ভর্তি পরীক্ষা ২০২১-২০২২

65টি প্রশ্ন

  1. 51.

    এনআইসি' নিচের যেটির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত

  2. 52.

    টেকসই উন্নয়ন লক্ষ্য'- এর যে লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে
    আলোচনা করে-

  3. 53.

    বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয়-

  4. 54.

    জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম-

  5. 55.

    'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় ‘তাত' শব্দের অর্থ-

  6. 56.

    বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে" উদ্ধৃত চরণটি যে রচনার অন্তর্গত-

  7. 57.

    সেই অস্ত্র" কবিতায় কোন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে?

  8. 58.

    ঐকতান' কবিতায় কবি যে নিন্দার কথা বলেছেন-

  9. 59.

    সারমর্ম লেখ।যে নদী হারায়ে স্রোত চলিতে না পারেসহস্র শৈবালদাম বাঁধে আসি তারে।যে জাতি জীবনহারা অচল অসাড়পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার।সর্বজন সর্বক্ষণ চলে যেই পথেতৃণগুলা সেথা নাহি জন্মে কোন মতে।যে জাতি চলে না কভু তারি পথ পরেতন্ত্র-মন্ত্র-সংহিতায় চরণ না সরে।

  10. 60.

    অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন?

  11. 61.

    Read the following poem and explain (5 sentences max.) why you agree or disagree with the idea expressed in the text:Hold fast to dreamsFor if dreams dieLife is a broken-winged birdThat cannot flyHold fast when dreams goFor when dreams goLife is a barren fieldFrozen with snow

  12. 62.

    অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নগুলোর (ক-ঙ) উত্তর দাও।চিরকাল গলার স্বর আমার কাছে বড়ো সত্য। রূপ জিনিসটি বড়ো কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়িতে জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্লাটিফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তারার একচক্ষু লণ্ঠন। নাড়িয়া দিল, গাড়ি চলিল: আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোন মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে। লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো, আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার। চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কী আশ্চর্য পরিপূর্ণ তুমি- চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই।

    (3.1) 'অন্তরতম' ও 'অনির্বচনীয়' শব্দ দুটির মাধ্যমে কথক কোন বিষয়টিকে নির্দেশ করেছেন?

    (3.2) 'একচক্ষু লণ্ঠন' বলতে কী বোঝানো হয়েছে?

    (3.3) 'সে যেন এই তারাময়ী রাত্রির মতো'- উক্তিটির তাৎপর্য কী?

    (3.4) কখন কাকে 'তুমি' সম্বোধন করেছে?

    (3.5) অনুচ্ছেদটিতে কণ্ঠস্বরকে কীভাবে মহিমান্বিত করা হয়েছে?

  13. 63.

    Its main purpose is to get you excited about science by doing it rather than simply learning about it. What does 'it' refer to?

  14. 64.

    Stakeholder' শব্দের প্রচলিত পরিভাষিক রূপ হলো-

  15. 65.

    ফল্গু' নদীর বৈশিষ্ট্য হলো-