DU ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
80টি প্রশ্ন
- 51.
সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি নিচের কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত?
- 52.
ব্যবসায় উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য নয় কোনটি?
- 53.
নিচের কোনটি আর্থিক প্রণোদনার উদাহরণ নয়?
- 54.
ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়?
- 55.
শিল্প দুর্ঘটনা প্রতিরোধে ব্যবহৃত পরিকল্পনাকে ______ বলে?
- 56.
‘Z তত্ত্ব'-এর প্রবর্তক কে?
- 57.
'অপরিচিতা' গল্পের কথকের 'জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না _______.
- 58.
এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা'- 'রেইনকোট গল্পে 'কাঁটা' বলতে বোঝানো হয়েছে_______।
- 59.
পদ্মা লিমিটেডের ব্যাংক বহিতে ব্যালেন্স ছিল ১,৭৯০ টাকা (ডেবিট)। ব্যাংক স্টেটমেন্টের সাথে তুলনা করে দেখা যায় যে, এখনও ১০৪০ টাকার একটি চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এবং ৮২০ টাকার আমানত ক্রেডিট করা হয়নি। এমতাবস্থায়, ব্যাংক স্টেটমেন্টেরব্যালেন্স কত হবে?
- 60.
চার বছর পূর্বে রূপম ট্রেডার্স ১,০০,০০০ টাকা ব্যয়ে একটি যন্ত্র ক্রয় করে, যার আয়ুষ্কাল গাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০০০ টাকা অনুমান করা হয়। সেই থেকে এটিকে সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আজ এটি যদি ৩০,০০০ টাকায় বিক্রয় করা যায়, তাহলে এ বিক্রয় থেকে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
- 61.
১ এপ্রিল, ২০২৩ তারিখে তিন বছরের জন্য প্রদত্ত বিমা প্রিমিয়ামের ৩৬,০০০ টাকা বিমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। ৩০ এপ্রিল, ২০২৩ তারিখে এ লেনদেনের সমন্বয় দাখিলা কী হবে
- 62.
নিচের কোনটি করণিক ভুল নয়?
- 63.
একটি হিসাবকালে নিট বিক্রয়ের পরিমাণ ৭,৮০,০০০ টাকা, মোট লাভের হার ৪০%, নিট লাভের হার ২৫%। উক্ত হিসাবকালে ব্যবসায়ের পরিচালন খরচ কত?
- 64.
হিসাববিজ্ঞানের কোন রীতি পাঁচ বছর আয়ুষ্কাল সম্পন্ন একটি ক্যালকুলেটর ক্রয়ের সময়ই হিসাবরক্ষককে খরচ হিসেবে লেখার অনুমতি দেয়?
- 65.
২০২৩ সালের ১ জানুয়ারি দেনাদার হিসাবের জের ছিল ৪৯,০০০ টাকা। জানুয়ারি মাসের নগদান বহির সারসংক্ষেপ থেকে প্রতীয়মান হয় যে উক্ত মাসে দেনাদারদের নিকট ৪২,০০০ টাকা আদায় করা হয়। ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে দেনাদারের জের ছিল ৯০,০০০ টাকা। ঐ মাসে ৪,০০০ টাকা কু-ঋণ অবলোপন করা হয়। ঐ মাসে নগদ বিক্রয় পরিমাণ ছিল ১৭,০০০ টাকা। জানুয়ারি মাসে মোট বিক্রয় কত ছিল?
- 66.
অবিরাম মজুদপণ্য পদ্ধতি ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে নিচের কোন হিসাব থাকবে না?
- 67.
রাসনা কোম্পানির ১০% হারে ১,০০,০০০ টাকার ঋণপত্র, ১২% হারে ২,০০,০০০ টাকার অগ্রাধিকারযুক্ত শেয়ার এবং প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির নিট মুনাফা ১,৫৯,০০০ টাকা হয়, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে?
- 68.
বাজেয়াপ্তকৃত শেয়ার পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের জের কোন হিসাবে স্থানান্তরিত হবে?
- 69.
সানফ্লাওয়ার কোম্পানি ২০২২ সালে ১,৮৬,০০০ টাকা নিট আয় প্রকাশ করে এবং সাধারণ শেয়ারের উপর ২৬,০০০ টাকা লভ্যাংশ প্রদান করে। কোম্পানিটির ৬%, ১০০ টাকা অভিহিত মূল্যের আরও ১০,০০০ অপুঞ্জীভূত অগ্রাধিকার শেয়ার রয়েছে এবং অগ্রাধিকার শেয়ারের উপর ৬০,০০০ টাকা লভ্যাংশ প্রদান করেছে। শেয়ারহোল্ডারগণের ইক্যুইটির ২০২২ সনের ১ জানুয়ারিতে ১২,০০,০০০ টাকা এবং ৩১ ডিসেম্বর ২০২২ সনে ১৬,০০,০০০ টাকা ছিল। ২০২২ সনে কোম্পানির শেয়ারহোল্ডারগণের ইক্যুইটির উপর উপার্জন হার কত হবে?
- 70.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৫,৫০০ টাকা। মুখ্য ব্যয় মোট ব্যয়ের ৭০% এবং ক্রয়মূল্য হলো মুখ্য ব্যয়ের ৭০%। লাভের হার মোট ব্যয়ের ১০%। পণ্যটির ক্রয়মূল্য কত হবে?
- 71.
জ্ঞানমূলক
(1.1) MN কোম্পানি ১ জানুয়ারি ২০১৮ সালে ৬০,০০০ টাকায় একটি ট্রাক ক্রয় করে। অনুমানকৃত ভগ্নাবশেষ মূল্য ১২,০০০ টাকা এবং আয়ুষ্কাল ১০ বছর ধরে সরলরৈখিক পদ্ধতিতে এর অবচয় ধার্য করা হয়েছিল। ৩১ ডিসেম্বর ২০২০ সালে অবচয় ধার্য করার পূর্বে কোম্পানি ট্রাকের অবশিষ্ট আনুমানিক জীবনকাল ৪ বছর এবং ভগ্নাবশেষমূল্য ২,০০০ টাকায় পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ২০২০ সালের অবচয় ব্যয় কত হবে?
(1.2) "কু-ঋণ আদায় হলো ৫০,০০০ টাকা"- লেনদেনটির সমন্বয় জাবেদা কী হবে?
(1.3) ডিসেম্বর ৩১, ২০২২ তারিখে আদিব লিমিটেডের চলতি সম্পদ ১,২০,০০০ টাকা ও চলতি মূলধন ৩০,০০০ টাকা। ঐ তারিখে ত্বরিৎ অনুপাত ০.৫:১ হলে মজুদমালের মূল্য কত?
(1.4) চলতি বছর মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা। তার মধ্যে বিগত বছরের ৫,০০০ টাকা এবং আগামী বছরের ৭,৫০০ টাকা, চলতি বছরের বকেয়া চাঁদা ৫,৫০০ টাকা হলে আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে নির্ণয় কর।
(1.5) একটি ফার্মের মালিকানাস্বত্বে ব্যয়ের প্রভাব কী?
(1.6) হালিম কোম্পানি করিম কোম্পানির কাছে ধারে ২/১০, এন/৩০ শর্তে ৩,০০০ টাকার পণ্য বিক্রয় করে। করিম কোম্পানি ৫০০ টাকার বিনষ্ট পণ্য ফেরত পাঠায় এবং হিসাবটি বাট্টার সময়ের মধ্যে পরিশোধ করার জন্য সাথে একটি চেক পাঠায়। চেকে টাকার পরিমাণ কত ছিল?
(1.7) একটি ব্যবসায় প্রতিষ্ঠানের শুরুতে সম্পত্তি ও দায় যথাক্রমে ৩,০০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা ছিল । সারা বছরে মালিক ৫০,০০০ টাকা বিনিয়োগ করে এবং ১,০০,০০০ টাকা উত্তোলন করে। বছর শেষে সমাপনী মূলধনের পরিমাণ প্রারম্ভিক মূলধনের ২০% বেশি ছিল। ঐ বছরের লাভ/ক্ষতির পরিমাণ কতছিল?
(1.8) একজন উৎপাদনকারী একটি পণ্যের ১৫,৬০০ ইউনিট প্রস্তুত করতে প্রত্যক্ষ কাঁচামালে ১০,৫০০ টাকা, প্রত্যক্ষ শ্রমে ২১,০০০ টাকা, উৎপাদনের উপরি- ব্যয়ে ১৫,৩০০ টাকা, প্রশাসনিক উপরি-ব্যয়ে ১৫,৬০০ টাকা এবং বিক্রয় উপরি-ব্যয়ে ৩১,২০০ টাকা খরচ করেন। প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত হবে?
- 72.
জ্ঞানমূলক
(1.1) একটি সিকিউরিটির প্রয়োজনীয় আয়ের হার ২০%। বাজার আয়ের হার ১০% এবং ঝুঁকিমুক্ত আয়ের হার ৫% হলে বাজার ঝুঁকি প্রিমিয়াম কত?
(1.2) জনাব রাজীব আজকে ২০,০০,০০০ টাকা এককালীন প্রিমিয়াম পরিশোধ করে একটি জীবন বিমা পলিসি ক্রয় করেন। যার বিনিময়ে তিনি প্রতিমাসে ২০,০০০ টাকা করে আর্থিক সুবিধা জীবনব্যাপী পাবেন। এই প্রকার আর্থিক সুবিধার নাম কী?
(1.3) জনাব রফিক একজন ব্যবসায়ী। তিনি নিজ ব্যবসায় হতে ২ লক্ষ টাকা অগ্রণী ব্যাংকে ১০% সুদে ২ বছরের জন্য জমা রাখার চিন্তা ভাবনা করছেন। তার বন্ধু জনাব শফিক তাকে বরং জমি কেনার পরামর্শ দিলেন। বিষয়টি নিয়ে জনাব রফিক সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ২ বছর পর জমির মূল্য কমপক্ষে কত টাকা হলে জনাব রফিকের আজকের জমি ক্রয়ের সিদ্ধান্তটিকে যৌক্তিক বলা যাবে?
(1.4) একটি ফার্মের ৮.৫% অগ্রাধিকার শেয়ার অভিহিত মূল্যে বিক্রয় হলো। অগ্রাধিকার শেয়ারটির মূলধন ব্যয় নির্ণয় কর যদি ফার্ম ৫০% হারে কর দিয়ে থাকে।
(1.5) বাংলাদেশের ২টি বিশেষায়িত ব্যাংকের নাম লেখ।
(1.6) ব্যাংকিং ব্যবস্থায় ১০,০০০ টাকা আমানত হিসাবে জমা হলে এবং প্রয়োজনীয় জমার হার ২০% হলে অতিরিক্ত কত টাকার ঋণ সৃষ্টি হবে?
(1.7) কোন ধরনের জীবন বিমা পত্রে মৃত্যু ও মেয়াদপূর্তি উভয় ক্ষেত্রেই বিমা দাবি পরিশোধিত হয়?
(1.8) কোন ধরনের সম্পত্তি বিমার নৈতিক ঝুঁকির মাত্রা বেশি থাকে?
- 73.
জ্ঞানমূলক
(1.1) পিরামিড আকৃতির সংগঠনের প্রবক্তা কে?
(1.2) প্রকল্প কোন ধরনের পরিকল্পনার অন্তর্ভুক্ত?
(1.3) 'CSR' শব্দের পূর্ণরূপ কী?
(1.4) কোম্পানি গঠনের ক্ষেত্রে পরিমেল নিয়মাবলির বিকল্প হিসেবে কোন দলিল ব্যবহার করা যায়?
(1.5) খনি থেকে কয়লা আহরণ কোন শিল্পের অন্তর্গত?
(1.6) প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের প্রবর্তক কে?
(1.7) সদস্যদের অর্থনৈতিক কল্যাণ কোন ব্যবসায় সংগঠনের লক্ষ্য?
(1.8) সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ন্যূনতম ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
- 74.
'Dialect' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
- 75.
কোন সালে বাংলাদেশে PPP নীতি কার্যকর করা হয়?
- 76.
কোনো দিকে নাহি চায়,' এই পঙ্ক্তি আগের পঙ্ক্তি হলো: _______.
- 77.
পগার পগ' বাগধারাটির অর্থ-
- 78.
নিচের কোন ধরনের ব্যবসায় সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে?
- 79.
পা দিয়ে পান করে যে-
- 80.
'ঋজু' শব্দের বিপরীত শব্দ-