JnU জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (সেট HALDA, লিখিত)

18টি প্রশ্ন

  1. 1.

    বায়িং হাউজ ব্যবসায় সম্পর্কেইংরেজিতে ৪টি বাক্য লিখ।

  2. 2.

    সাইবার অপরাধ সম্পর্কে ৪টি বাক্য ইংরেজিতে লিখ।

  3. 3.

    মোবাইল ব্যাংকিং ব্যবহারের ৪টি সুবিধা লিখ।

  4. 4.

    বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সম্পর্কে ইংরেজিতে ৪টি বাক্য লিখ।

  5. 5.

    বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায়ের টিকে থাকার কারণ ব্যাখ্যা কর।

  6. 6.

    ব্যবসায় পরিবেশ বলতেকী বুঝায়? ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ উল্লেখ কর।

  7. 7.

    'কমিটি সাধারণত অস্থায়ী প্রকৃতির সংগঠন'-উক্তিটি ব্যাখ্যা কর।

  8. 8.

    কমিটি কাকে বলে? কমিটির ৩টি করে সুবিধা ও অসুবিধা লিখ।

  9. 9.

    পরিবেশ রক্ষায় সুন্দরবনের গুরুত্ব ব্যাখ্যা কর।

  10. 10.

    গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কেতোমার মতামত উপস্থাপন কর।

  11. 11.

    একটি ব্যবসায় প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। দুই বছর পর যন্ত্রটি কত টাকায় বিক্রয় করলে ৮০,০০০ টাকা মুনাফা হবে? ক্রমহাসমান জের পদ্ধতি অনুযায়ী ২৫% হারে অবচয় ধরতে হবে।

  12. 12.

    জনাব করিম তাঁর ব্যবসার হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে রাখেন। ২০১৮ সালে তাঁর প্রারম্ভিক ও সমাপনী মূলধন ছিল যথাক্রমে ২,৫০,০০০ টাকা ও ৩,৫০,০০০ টাকা। তিনি সারাবছর ধরে প্রতি মাসের ১ম তারিখে ১,০০০ টাকা করে নগদ ও মোট ১,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন। তিনি জুন ৩০, ২০১৮ তারিখে ব্যক্তিগত তহবিল হতে ৫০,০০০ টাকা দিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন। যদি মূলধনের ওপর ১০% সুদ ধরা হয়; তাহলে মূলধনের মোট সুদ কত হবে?

  13. 13.

    নগদান বই (Cash Book) ও নগদ প্রবাহ বিবরণী (Cash Flow Statement) এর পার্থক্য দেখাও।

  14. 14.

    নিম্নলিখিত তথ্য হতে XYZ Company এর সমাপনী মজুতের পরিমাণ নির্ণয় কর.। প্রারম্ভিক মজুত ২,০০,০০০ টাকা, ক্রয় ১,০৬,০০০ টাকা, ক্রয় ফেরত ৪,০০০ টাকা, বিক্রয় ২,৫০,০০০ টাকা। ক্রয়মূল্যের ওপর মুনাফার হার হলো শতকরা ২৫ ভাগ।

  15. 15.

    রিজেন্ট লিঃ একটি প্রকাশনা সংস্থা। নিম্নে প্রতিষ্ঠানের উৎপাদন এবং বিক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া হলো: উৎপাদনের পরিমাণ ৩০,০০০ একক; এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৪ টাকা;স্থির ব্যয় ৬০,০০০ টাকা; এককপ্রতি বিক্রয়মূল্য ৮ টাকা। প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিন্দু (টাকায়) নির্ণয় কর।

  16. 16.

    ৪:২:১ অনুপাতে লাভক্ষতি বণ্টনের শর্তে রিপন, রতন ও রাসেল একটি ফার্মের অংশীদার। ফার্ম থেকে রতন চলে গেল। অবশিষ্ট অংশীদারগণ ৩:২ অনুপাতে লাভক্ষতি বণ্টনে সম্মত হলো। তাদের লাভের অনুপাত নির্ণয় কর।

  17. 17.

    যদি x−y=8x - y = 8 এবং xy=5xy = 5 হয়, তবে x3−y3+8(x+y)x^3 - y^3 + 8(x + y) = কত?

  18. 18.

    একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রন্থযথাক্রমে 30% ও 20% বাড়ানো হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের চেয়ে কতটুকু বেশি হবে?