Jagannath University জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯ (লিখিত)

20টি প্রশ্ন

  1. 1.

    একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে কী বুঝায়?

  2. 2.

    শ্রম বিভাজনের ৪টি সুবিধা এবং ৪টি অসুবিধা লিখ।

  3. 3.

    ১৬ই ডিসেম্বর, ১৯৭১ সম্পর্কে ইংরেজিতে তোমার অনুভূতি লিখ।

  4. 4.

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর সুফল ও কুফল সম্পর্কে বাংলা ও ইংরেজিতে চারটি করে বাক্য লিখ।

  5. 5.

    ব্যবসায়িক যোগাযোগে তথ্য প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ইংরেজিতে চারটি বাক্য লিখ।

  6. 6.

    ই-কমার্স ধারণাটি ব্যাখ্যা কর।

  7. 7.

    কোম্পানির সংঘ স্মারকের দফাসমূহ সংক্ষেপে ব্যাখ্যা কর।

  8. 8.

    নামধারা:

  9. 9.

    অবস্থান ও ঠিকানা ধারা:

  10. 10.

    'চুক্তিই অংশীদারি কারবারের মূল ভিত্তি'-ব্যাখ্যা কর।

  11. 11.

    প্যাটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট-এর মধ্যে পার্থক্য কর।

  12. 12.

    নিয়ন্ত্রণ কী? নিয়ন্ত্রণের পদক্ষেপ গুলো কী কী?

  13. 13.

    রব.এন্ড কোং-এর নিকট ধারে ৫০০ টাকার মাল বিক্রয়কে ভুলবশত ক্রয় বইতে লিপিবদ্ধ.করা হয়েছে। উক্ত দাখিলাটি সঠিকভাবে লিপিবদ্ধ কর, যেখানে ভুলটি উদ্‌ঘাটিত হয়েছিল:
    i. রেওয়ামিলের পূর্বে
    ii. রেওয়ামিলের পরবর্তীতে iii: চূড়ান্ত হিসাবের পরবর্তীতে।

  14. 14.

    'B' লিমিটেড ২,৫০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করে। সম্পত্তিটির আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ৩০,০০০ টাকা। আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে ৫ম বছরের অবচয় কত?

  15. 15.

    কোনো প্রকার কু-ঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ ছিল ৪৪,০০০ টাকা। পুরাতন কু-ঋণ ১০,০০০ এবং নতুন কু-ঋণ ৪,০০০ টাকা। দেনাদারের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি ও ৫% বাট্টা সঞ্চিতি ধার্য করা হলো। বছর শেষে বাট্টা সঞ্চিতির পরিমাণ ও দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য নির্ণয় কর।

  16. 16.

    নিত্য মজুত পদ্ধতি (Perpetual Inventory System)- এর ৪টি সুবিধা এবং ৪টি সীমাবদ্ধতা উল্লেখ কর।

  17. 17.

    ব্যয় (Cost), খরচ (Expense) এবং ক্ষতি (Loss)- এরউদাহরণসহ সংজ্ঞালিখ।

  18. 18.

    ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপনী মজুতপণ্য ৯,৫০০ টাকায় মূল্যায়ন করা হয়। কিন্তু-উক্ত মূল্যায়নের পরক্ষণেই, ৪,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয় এবং বিমা কোম্পানি ২,০০০ টাকা দিতে সম্মত হয়। উক্ত ঘটনাটি আর্থিক বিবরণীতে কিভাবে প্রভাব ফেলবে তা উল্লেখ কর।

  19. 19.

    'দেশাত্ববোধ' (Patriotism) সম্পর্কে বাংলা ও ইংরেজিতে চারটি করে বাক্য লিখ।

  20. 20.

    যদি x=3+2\mathrm{x}=\sqrt{3}+\sqrt{2} হয়, তবে x2+1x2\mathrm{x}^{2}+\frac{1}{\mathrm{x}^{2}} এর মান কত?