Rajshahi Board রাজশাহী বোর্ড ২০১৯
622টি প্রশ্ন
- 551.
প্রতি সপ্তাহে ৫০০ টাকা উত্তোলন করলে ১০% হারে উত্তোলনের সুদ হবে-
- 552.
অসীম ট্রেডার্স-এর ২০১৮ সালের মার্চ মাসে সংঘটিত লেনদেনসমূহনিম্নে উপস্থাপন করা হলোমার্চ ১ অসীম ট্রেডার্স নগদ ৫০,০০০ টাকা, ব্যাংক জমা ৪৫,০০০ টাকা এবং ৪০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করলেন।” ৫ আনিতার নিকট পণ্য বিক্রয় ৩৫,০০০ টাকা।” ৭ মনিরের নিকট হতে ধারে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।” ৯ নগদে বিক্রয় ২৯,০০০ টাকা।” ১৮ আনিতার নিকট থেকে দাগকাটা চেক পাওয়া গেল ১০,০০০ টাকা।” ১৯ বিনামূল্যে পণ্য বিতরণ ৪,০০০ টাকা।” ৩১ ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ১,০০০ টাকা।
- 553.
লেনদেনকে পৃথক পৃথক শিরোনামে কোন বইতে লিপিবদ্ধ করা হয়?
- 554.
মি. মনির ২০১৮ সালের মার্চ ১ তারিখে হাতে নগদ ২০,০০০ টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত ৫,৭০০ টাকা ছিল। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপমার্চ ২ নগদে বিক্রয় ১২,০০০ টাকা। যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো।” ৪ মিসেস শান্তার পাওনা ৬,০০০ টাকা ৫% বাট্টা বাদে ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হলো।” ৫ দেনাদার ফাহিমের নিকট হতে ১০,০০০ টাকা পাওনার ২% বাট্টায় ৪,৮০০ টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হলো।” ১৫ স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় ৫,০০০ টাকা।” ২০ তামিমের নিকট হতে ৫% বাট্টায় ১৫,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।” ২৪ তামিমের থেকে নিকট থেকে ২৫০ টাকা বাট্টায় ৫০% নগদে ও ৫০% চেকে পরিশোধ করা হলো।” ৩০ তামিমকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো।
- 555.
যে ভুল হিসাববিজ্ঞানের রীতিনীতি লংঘন
করে সে ভুলকে বলা হয় - - 556.
জনাব আলমগীর ২০১৮ সালের মার্চ মাসে ‘অর্ঘ্য খেলাঘর’ নামে একটি খেলার উপকরণ বিক্রয়কারী প্রতিষ্ঠান চালু করেন। উক্ত মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়ঃমার্চ ১ মূলধন বাবদ ব্যবসায় নগদ ৬০,০০০ টাকা ও ১,৫০,০০০ টাকার খেলার উপকরণ সামগ্রী নিয়ে ব্যবসায় আরম্ভ করেন।” ৪ দোকান ঘর ভাড়া প্রতিমাসে ৫,০০০ টাকা হিসেবে পাঁচ মাসের দোকানভাড়া দেওয়া হলো।” ৮ ইশান স্পোর্টস এর নিকট হতে ধারে ব্যট, বল ও ট্রাউজার ক্রয় ৪০,০০০ টাকা।” ১১ স্টার ক্লাবের নিকট প্রতি সেট ২,০০০ টাকা হিসেবে ১৫ সেট জার্সি বিক্রয়ের ফরমায়েশ গ্রহণ করা হলো।” ১৮ নিম্নমানের হওয়ায় ঈশান স্পোর্টসকে ২,০০০ টাকার বল ও ট্রাউজার ফেরত দেওয়া হলো।” ২২ স্টার ক্লাবের ফরমায়েশকৃত পণ্য সরবরাহ করা হলো।” ২৫ মুন স্পোর্টিং ক্লাবের কাছে ৫,০০০ টাকার খেলার সামগ্রী বিক্রয় করা হলো।” ৩১ মার্চ মাসের দোকান ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
- 557.
রক্ষণশীলতার নীতির প্রভাবে— i. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন ii কুঋণ সঞ্চিতি ধার্য iii. স্থায়ী সম্পদ ক্রয়মূল্যে প্রদর্শন নিচের কোনটি সঠিক?
- 558.
২০১৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্সের নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ (৩১-১২-২০১৮) ৪০,০০০ টাকা।(২) ব্যাংক কর্তৃক পাওনাদার শাহানাজকে ২০,০০০ টাকা পরিশোধ করা হয়েছে যা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।(৩) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ৮,০০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।(৪) আদায়ের জন্য ব্যাংকে ৫,০০০ টাকার চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে তা ব্যাংক কর্তৃক আদায় হয়নি।(৫) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,৫০০ টাকা নগদান বইয়ে লেখা হয়নি।(৬) ২,০০০ টাকা, ৩,৫০০ টাকা ও ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ৫,০০০ টাকার চেকটি যথাযথভাবে ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছে।
- 559.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
একতরফা দাখিলা পদ্ধতিতে কোন কোন হিসাব সংরক্ষণ করা হয়?
- 560.
৩১শে ডিসেম্বর ২০১৮ তারিখে রাজিব ট্রেডার্সের খতিয়ান উদ্বৃত্তসমূহ নিম্নরূপঃ হিসাব খাত টাকামূলধন ১,০০,০০০বিক্রয় ৫০,০০০আসবাবপত্র ৭৫,০০০আয়কর ১০,০০০প্রাপ্য বিল ২৫,০০০প্রদেয় বিল ১৫,০০০প্রাপ্য হিসাব ৪০,০০০প্রদেয় হিসাব ২০,০০০স্বল্পমেয়াদি ঋণ ৩০,০০০হাতে নগদ ২৫,০০০ব্যাংকে জমা ১০,০০০ক্রয় ৩৫,০০০শিক্ষানবিশ সেলামি ৫,০০০সমাপনী মজুদ ৩০,০০০অব্যবহৃত মনিহারি ৮,০০০
- 561.
ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,০০০ টাকা নগদান বইতে কী প্রভাব পড়ে?
- 562.

- 563.
বিশদ আয় বিবরণী সমন্বয় হিসাবের মাধ্যমে কোন পর্যায়ের ভুল সংশোধন করা হয়?
- 564.
মল্লিক কোম্পানি ২০১৮ সালের ১ অক্টোবর ১,৮০,০০০ টাকা ব্যয়ে একটি নতুন মেশিন ক্রয় করে। মেশিনটির আয়ুষ্কাল অনুমান করা হয় ৫ বৎসর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগড়বাবশেষ মূল্য অনুমান করা হয় ২০,৫০০ টাকা। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ করে।
- 565.
হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী হলো—
- 566.
ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায়—
- 567.
নিচে বর্ণিত তথ্যাবলি সাখাওয়াত ট্রেডার্স-এর হিসাব বই থেকে নেওয়া হয়েছে:

- 568.
অনাদায়ি পাওনা কোন জাতীয় হিসাব?
- 569.
জনাব রায়হান ২০১৮ সালের ৩১ মার্চ একটি মেশিন ক্রয় করেন যার ক্রয়মূল্য ১,৮০,০০০ টাকা এবং আয়ুষ্কাল ৫ বছর। ৫ বছর পর উক্ত মেশিন ক্রয় করে ২০,৫০০ টাকা পাওয়া যাবে।
- 570.
কোনটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না?
- 571.
মুনাফাবিহীন বিক্রয় জাবেদা কোনটি? i. বিক্রয় হিসাব ডেবিট ii. ক্রয় হিসাব ক্রেডিটiii. মজুদপণ্য হিসাব ক্রেডিট নিচের কোনটি সঠিক?
- 572.
বাকিতে পণ্য বিক্রয় হলো কোন ধরনের লেনদেন?
- 573.
অনুপার্জিত সেবা আয়ের পরিমাণ ৫০,০০০ টাকা। উহার ৪০% অংশ উপার্জিত হলে হিসাবকাল শেষে চলতি দায়ের পরিমাণ কত হবে?
- 574.
বিপরীত জাবেদা কখন প্রস্তুত করতে হয়?
- 575.
অনাদায়ি পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকার দ্বারা বৃদ্ধি করতে হবে। রেওয়ামিলে অনাদায়ি পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত ৮,০০০ টাকা হলে নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি কত টাকা?
- 576.
সরাসরি অবলোপন পদ্ধতিতে প্রাপ্য হিসাব
কোন মূল্যে প্রদর্শন করা হয়? - 577.
হিসাবের মেয়াদান্তে হাতে নগদের সাথে নিচের কোন টাকার পরিমাণ যোগ করলে খুচরা নগদান বহিতে অগ্রদত্ত টাকার সমান হবে?
- 578.
সম্পত্তি = দায় + মালিকানাস্বত্ব। হিসাববিজ্ঞানের এ সমীকরণটি কোন নীতির বৈশিষ্ট্যের কারণে?
- 579.
স্থায়ী সম্পদ পুস্তক মূল্যের অধিক মূল্যে বিক্রয় করলে কী অর্জিত হয়?
- 580.
অগ্রিম বিমা সেলামি ২,০০০ টাকা। হিসাবকাল শেষে উক্ত অগ্রিম বিমা সেলামির মেয়াদ উত্তীর্ণ হলে আর্থিক বিবরণীতে—i. ২,০০০ টাকার অগ্রিম বিমা সেলামি হ্রাস পাবেii.. মোট চলতি সম্পদ ২,০০০ টাকা হ্রাস পাবেiii. বিমা খরচ ২,০০০ টাকা হ্রাস পাবেনিচের কোনটি সঠিক?
- 581.
ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি?
- 582.
বিক্রীত পণ্যের ব্যয়ের পরিমাণ কত?
- 583.
যদি সমাপনী মজুদ পণ্যের মূল্য ৮,০০০ টাকা হয়, তাহলে কারবারের আর্থিক অবস্থায় কি প্রভাব পড়বে?
- 584.
প্রতিষ্ঠানের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ কত?
- 585.
প্রতিষ্ঠানের পরিচালন সংক্রান্ত নগদ প্রবাহের পরিমাণ কত?
- 586.
কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কত?
- 587.
স্থায়ী ব্যয় হ্রাস পেলে কারবারের নিম্নের কোন বিষয়টি প্রভাবিত হবে?
- 588.
মোট অধিহারের পরিমাণ কত টাকা?
- 589.
অধিহারে শেয়ার ইস্যুর ফলে কোম্পানির আর্থিক অবস্থায় কি প্রভাব পড়বে?
- 590.
অপরিচালন আয় হলো-
i. বিনিয়োগের সুদ
ii. কমিশন প্রাপ্তি
iii. শিক্ষানবিশ সেলামি
নিচের সঠিক কোনটি? - 591.
অন্যান্য তথ্য: সমাপনী মজুদ পণ্য ১৫,০০০ টাকা। ii. মোট অনাদায়ী পাওনার পরিমাণ হবে ৮,০০০ টাকা এবং সন্দেহজনক অনাদায়ী পাওনা সঞ্চিতি ১০% ধার্য করতে হবে। iii. অব্যবহৃত মনিহারি ৮০০ টাকা। iv. শেয়ারহোল্ডারদের জন্য ৫% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। v. আয়কর সঞ্চিতি বাবদ ১০,০০০ টাকা রাখতে হবে।

- 592.
ঘোষিত লভ্যাংশের যে অংশ এখনও কেউ দাবি করেনি তাকে বলে -
- 593.
মৈত্রী লিমিটেড - এর অনুমোদিত মূলধন ২৫,০০,০০০ টাকা। এ অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ শেয়ারে বিভক্ত।অন্যান্য তথ্য: i. সমাপনী মজুদ পণ্যের মূল্য ১,৬০,০০০ টাকা যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য ৫,০০০ টাকা অন্তর্ভুক্ত আছে। ii. অর্ন্তবর্তীকালীন লভ্যাংশসহ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে। iii. সঞ্চিতি তহবিল ৯০,০০০ টাকায় উন্নীত করতে হবে। iv. দায় গ্রাহকের কমিশন ৫০% অবলোপন করতে হবে।

- 594.
নিচের কোনটি মিশ্র ব্যয়?
- 595.
সৃজনী স্মৃতি সংঘ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিম্নোক্ত প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করো---অন্যান্য তথ্যাবলি: ১ জানুয়ারি, ২০১৭ তারিখে ক্লাবের অন্যান্য সম্পত্তি ছিল: দালানকোঠা ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ১০% - বিনিয়োগ ৪০,০০০ টাকা। ii. বেতনের ১,০০০ টাকা বিগত বছরের জন্য পরিশোধ করা হয়েছে কিন্তু চলতি বছরের বেতন ২,০০০ টাকা এখনও অপরিশোধিত আছে। iii. ছাপা ও মনিহারি খরচ ৫০০ টাকা বকেয়া আছে, কিন্তু সাধারণ খরচাবলি ৮০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। iv. চলতি বছরের চাঁদা এখনও ৪,০০০ টাকা আদায় হয়নি। v. দালানকোঠার উপর ৫% এবং আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করো।

- 596.
অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি-প্রদান হিসাবের সমাপনী জের দিয়ে বোঝায়- i. হাতে নগদ ii. ব্যাংক জমা iii. আয় বা ক্ষতি নিচের সঠিক কোনটি?
- 597.
নুসরাত, আফরিন ও বৃষ্টি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ৩:২:১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৫০,০০০ টাকা, ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা। অংশীদার চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৮% হারে সুদ ধরতে হবে। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আফরিন ও বৃষ্টি যথাক্রমে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা করে মাসিক বেতন পাবে। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসায় থেকে যথাক্রমে ৮,০০০ টাকা, ৬,০০০ টাকা ও ৪,০০০ টাকা উত্তোলন করে। ২০১৮ সালের ১ জুলাই তারিখে বৃষ্টি ১০,০০০ টাকা অতিরিক্ত মূলধন এবং আফরিন ১৫,০০০ টাকা ঋণ হিসাবে কারবারে সরবরাহ করে। আফরিনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়গুলো সমন্বয়সাধন করার পূর্বে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নিট লাভ ১,২০,০০০ টাকায় উপনীত হয়।
- 598.
কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে একক প্রতি মূল্য নির্ণয় করা হয়?
- 599.
পল্লবী লি.-এর তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো:ডিসেম্বর, ৩১ তারিখেঅন্যান্য তথ্য: i. নিট মুনাফা ১৮,৫০০ টাকা। ii. নগদ লভ্যাংশ প্রদান ১৬,৯৩৫ টাকা iii. ভূমি বিক্রয় করা হয়েছে ২,৪৫০ টাকা।
হিসাবের নাম | ২০১৮ (টাকা) | ২০১৭ (টাকা)
সম্পদসমূহ | |
নগদ | ৮,২৫০ | ৬,৩৮০
প্রাপ্য হিসাব | ১০,৬০০ | ১১,৭০০
ভূমি | ১০,০০০ | ১৩,০০০
দালানকোঠা | ৩৫,০০০ | ৩৫,০০০
পুঞ্জিভূত অবচয়-দালানকোঠা | (৭,৫০০) | (৫,০০০)
মোট সম্পদ | ৫৬,২৫০ | ৬১,০৫০
দায় ও শেয়ারহোল্ডারদের ইক্যুইটি | |
প্রদেয় হিসাব | ৭,১৮৫ | ১৬,৫৫০
সাধারণ শেয়ার মূলধন | ৩৭,০০০ | ৩৪,৫০০
সংরক্ষিত আয় | ১১,৫৬৫ | ১০,০০০
মোট দায় ও শেয়ারহোল্ডারদের ইক্যুইটি | ৫৬,২৫০ | ৬১,০৫০ - 600.
বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন কত সালের?