Sylhet Board সিলেট বোর্ড ২০১৫

412টি প্রশ্ন

  1. 151.

    ব্যাংকের ঋণ সহায়তার ফলে—i. কুটির শিল্পের উন্নয়ন হবেii. শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন হবেiii. দেশের অর্থনৈতিক উন্নয়ন হবেনিচের কোনটি সঠিক?

  2. 152.

    উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের?

  3. 153.

    মুনাফার পরিমাণ ৪৪ হাজার হলে Z-এর প্রাপ্য কত?

  4. 154.

    আতিকের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত?

  5. 155.

    আতিকের মাছ চাষে জড়িত হওয়ার কারণ—
    i. পৈত্রিক প্রাপ্ত পুকুর
    ii. মাছ চাষে আগ্রহ
    iii. আত্মকর্মসংস্থানের সুযোগ
    নিচের কোনটি সঠিক?

  6. 156.

    R কে কোন ধরনের অংশীদার বলা হবে?

  7. 157.

    Y এর পাওনার জন্য R দায়বদ্ধ হবে—
    i. এককভাবে
    ii. দায়বদ্ধ হবে না
    iii. যৌথভাবে
    নিচের কোনটি সঠিক?

  8. 158.

    সমবায়ের গঠনতন্ত্রকে বলা হয়-

  9. 159.

    পাবলিক লি. কোম্পানির মূল দলিল কোনটি?

  10. 160.

    ফজল মিয়া একজন সবজি বিক্রেতা। তিনি প্রতিদিন খুলনার সোনাডাঙ্গা পাইকারি সবজি বাজার থেকে সবজি কিনে এনে খুলনার নিরালা বাজারে খুচরা বিক্রয় করেন। দৈনিক বেচা-কেনা যা হয় এতে তার ভালো লাভ থাকে। মাঝে মধ্যে অবিক্রিত সবজি পচে গিয়ে নষ্ট হওয়ার কারণে তাকে কোনো কোনো সময় কিছুটা লোকসানের সম্মুখীন হতে হয়। লোকসানের ঝুঁকি সামলাতে তিনি সবজি সংরক্ষণের উপায় নিয়ে ভাবছেন এবং পাশাপাশি আরও বড় পরিসরে ব্যবসায় করার কথা চিন্তা করছেন। কিন্তু অর্থ এক্ষেত্রে তার জন্য বড় বাধা।

  11. 161.

    নদী থেকে বালু উত্তোলন কোন ধরনের শিল্প?

  12. 162.

    নজরুল ও কামাল দুই বন্ধু আজম খান কমার্স কলেজ, খুলনা থেকে গ্রাজুয়েশন শেষ করে ব্যবসায় করবে বলে সিদ্ধান্ত নিল। নজরুল শহরের নদীর তীরে চমৎকার ভৌগোলিক অবস্থানে একটি দোকান দিলেন এবং দোকানের প্রয়োজনীয় মালামাল শহর থেকে কিনে নৌপথে নিয়ে আসেন। অন্যদিকে কামাল শহরের মধ্যে একই ধরনের একটি দোকান দেন এবং শহর থেকে পণ্য কিনে ট্রাকে করে নিয়ে আসেন।

  13. 163.

    মাটি ও পানি কোন ধরনের পরিবেশের উপাদান?

  14. 164.

    আফছানা রহমান নিপা চট্টগ্রামের লালখান বাজারে ‘আফছানাস কালেকশন’ নামে জানুয়ারি-২০১১-এ একটি বুটিক শপ খুলেন। গুণগতমান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে দিন দিন তার পণ্যের চাহিদা বাড়তে থাকে। তিনি ৫ জন অতিরিক্ত লোক নিয়ে ব্যবসায়টি পরিচালনা করছেন। পণ্যের বর্ধিত চাহিদার কারণে চট্টগ্রামের নাসিরাবাদ, খুলশী ও নিউমার্কেট এলাকাতে ৩টি শাখা খোলার প্রয়োজন মনে করলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে খুলতে পারেন নি। অতঃপর জানুয়ারি, ২০১২-তে তিনি তারই দুই বন্ধু টিপু ও লিজাকে পরস্পর আস্থা ও বিশ্বাসের মাধ্যমে ব্যবসায় এনে আফছানাস কালেকশন নামেই ব্যবসায়টি পরিচালনা করছেন এবং দুই মাসের মধ্যে ৩টি নতুন শাখা খুলে ব্যবসায়টি চালিয়ে যাচ্ছেন। আফছানাস কালেকশনের ৩ বছরের ব্যবসায়িক চিত্র নিম্নরূপ:

  15. 165.

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৮ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের ৩০ জন বন্ধু একত্রিত হয়ে অনিমা নকশিকাঁথা লি. নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানের বিবরণপত্রসহ প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্র জমা দিয়ে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন পাওয়ার সাথে সাথেই কোম্পানিটি উৎপাদনে যায় এবং উৎপাদিত পণ্য রপ্তানি করে। ব্যাপক সুনামের সাথে তারা তাদের পণ্য বিদেশে রপ্তানি করছিলেন। প্রচুর চাহিদা সৃষ্টি হওয়া সত্ত্বেও তাদের কিছু সীমাবদ্ধতার কারণে চাহিদামতো পণ্য রপ্তানি করতে পারছিলেন না। এ জন্য তারা বর্তমানে অধিক মূলধন সংগ্রহ, শেয়ার হস্তান্তর সুবিধা সম্বলিত প্রতিষ্ঠানে রূপান্তর করার সিদ্ধান্ত নিলেন।

  16. 166.

    অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি নিচের কোনটি?

  17. 167.

    কোন ব্যবসায়ের আয়কর মালিককে বহন করতে হয়?

  18. 168.

    নানার সাথে নারায়ণগঞ্জ বেড়াতে গিয়ে রাফী আদমজী জুট মিলটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেল। রাফীর নানা বললেন, এ মিলটির এক সময় স্বর্ণযুগ ছিল। সরকারি নিয়ন্ত্রণে ও পরিচালনায় জনকল্যাণ ও বেকার সমস্যার সমাধানই ছিল মূল লক্ষ্য। কিন্তু প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা ছিলেন তারা সুষ্ঠু পরিকল্পনা মোতাবেক প্রতিষ্ঠান চালাতে ব্যর্থ হন। ফলশ্রুতিতে বাংলাদেশের শিল্প জগতের পথিকৃত এ প্রতিষ্ঠানটি বর্তমানে মৃত।

  19. 169.

    বাংলাদেশে কত সালের PPP নীতি কার্যকর রয়েছে ?

  20. 170.

    মি. করিম দীর্ঘদিন ধরে গবেষণা করে এমন এক মোটরগাড়ি আবিষ্কার করেন যা তেলের পরিবর্তে পানির সাহায্যে চলে। তিনি তার এ আবিষ্কার বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে এর ওপর একচ্ছত্র অধিকার লাভের জন্য সরকারের সাথে একটি চুক্তি সম্পাদন করেন। উক্ত চুক্তির ফলে তার আবিষ্কৃত মোটরগাড়ি অন্য কেউ উৎপাদন ও বাজারজাতকরণ করতে পারবে না বিধায় তিনি ব্যাপক সফলতা লাভের আশা করছেন।

  21. 171.

    জনাব জাহাঙ্গীর খান ১০০% রপ্তানিমুখী একটি পোশাক শিল্পের মালিক। তিনি এ সংক্রান্ত একটি বণিক সমিতির সদস্য। এ সমিতি থেকে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পেয়ে থাকেন। সম্প্রতি একজন আমদানিকারকের সাথে সৃষ্ট বিরোধ সমিতির সহায়তায় নিরসন হয়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক রপ্তানির ক্ষেত্রেও কোটা বৃদ্ধি এবং শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয়ায় ঐ দেশে রপ্তানি বৃদ্ধি করতে আগ্রহী। এজন্য তিনি সমিতির সহায়তা প্রত্যাশা করছেন।

  22. 172.

    ক্রয়-বিক্রয় কোন ধরনের বাধা দূর করে?

  23. 173.

    আরিফ একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কোনো পণ্যের চাহিদা বর্তমান ও ভবিষ্যতে কেমন হবে, ভোক্তাদের আচরণ কী হবে ইত্যাদি সম্পর্কে আগেই বুঝতে পারার গুণ তাকে সফল উদ্যোক্তা হতে সাহায্য করেছে। ইমান আলী একজন ছোট ব্যবসায়ী। তারও ইচ্ছা আরিফের মতো সফল উদ্যোক্তা হওয়া। অনেকে ইমান আলীকে সৎ, সৃজনশীল ও চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাহসী বলে মতামত দিয়েছেন।

  24. 174.

    জনাব ফারহান সাহেব রূপসা নদীর তীরে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপন করেন। পরিবেশ অধিদপ্তরের শর্ত অনুযায়ী বর্জ্য শোধনাগার না করে ফ্যাক্টরির সমস্ত বর্জ্য পার্শ্ববর্তী নদী ও ডোবায় নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে তার প্রচুর লাভ হতে লাগল। কিন্তু ফ্যাক্টরির শ্রমিকদের অনেকেই মাঝে মাঝে অসুস্থ থাকত। ফারহান সাহেব পরিবারসহ ফ্যাক্টরির পাশেই বসবাস করতেন। একদিন তার সন্তানের শ্বাসকষ্ট হলে তিনি অনেক টাকা ব্যয়ে বর্জ্য শোধনাগার স্থাপনের সিদ্ধান্ত নেন। পরবর্তী বছরে তিনি দেখলেন যে তার লাভের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে।

  25. 175.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।

    অনিশ্চিত ঐতিহাসিক অনুশীলন — ‘সর্বপ্রথম ব্যবহার’-এর যুগ ও মানদণ্ড অনির্দিষ্ট।

    বিশ্বের কোন দেশে সর্বপ্রথম ট্রেডমার্ক ব্যবহৃত হয়?

  26. 176.

    প্রতিদানের নীতি কোন ব্যবসায়ের সাথে জড়িত?

  27. 177.

    একজন উদ্যোক্তার প্রধান কাজ কোনটি?

  28. 178.

    রাষ্ট্রীয় ব্যবসায় খাতের অন্তর্ভুক্ত হলো i. বাংলাদেশ বিমান ii. ঢাকা মেডিকেল কলেজ iii. ঢাকা ওয়াসা নিচের কোনটি সঠিক?

  29. 179.

    নিচের কোনটি খাদ্যে বিষাক্ত উপাদান সৃষ্টি করে?

  30. 180.

    বাংলাদেশের সর্ববৃহৎ NGO কোনটি?

  31. 181.

    সমবায় সমিতির মুনাফার সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানাস্তর করতে হয়?

  32. 182.

    সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি?

  33. 183.

    বর্তমানে মোবাইল ব্যাংক যে সুবিধা দিচ্ছে – i. নিরাপদে অর্থ প্রেরণ ii. উত্তোলন সুবিধা iii. বিদ্যুৎ বিল পরিশোধ নিচের কোনটি সঠিক?

  34. 184.

    ATM এর পূর্ণ রূপ কী?

  35. 185.

    মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?

  36. 186.

    বাংলাদেশে কত সালের কোম্পানি আইন প্রচলিত?

  37. 187.

    ব্রডগেজ ও মিটারগেজ কোন পরিবহন ব্যবস্থার সাথে জড়িত?

  38. 188.

    রনদা প্রসাদ সাহার পৈতৃক নিবাস কোথায় ছিল?

  39. 189.

    ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কোনটি?

  40. 190.

    ব্যবসায় হলো—i. শিল্পের কার্যকলাপের সমষ্টিii. বণ্টন সংক্রান্ত কার্যকলাপের সমষ্টিiii. ক্রয়-বিক্রয় সংক্রান্ত কার্যকলাপের সমষ্টিনিচের কোনটি সঠিক?

  41. 191.

    পৃথিবীতে কোন ধরনের ব্যবসায় সংগঠন সবচেয়ে বেশি?

  42. 192.

    অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদান হলো—i. একাধিক সদস্যii. চুক্তিবদ্ধ সম্পর্কiii. নিবন্ধননিচের কোনটি সঠিক?

  43. 193.

    অংশীদারি ব্যবসায়ের সুবিধা হলো—i. দলগত সিদ্ধান্তii. চিরন্তন অস্তিত্বiii. ঝুঁকি বণ্টননিচের কোনটি সঠিক?

  44. 194.

    পাবলিক লি. কোম্পানিতে ন্যূনতম সদস্য সংখ্যা কতজন?

  45. 195.

    পাবলিক লি. কোম্পানিতে বিবরণ পত্র তৈরি ও প্রচারের উদ্দেশ্য হলো—i. শেয়ার বিক্রয়ii. ঋণপত্র বিক্রয়iii. আবেদনপত্র বিক্রয়নিচের কোনটি সঠিক?

  46. 196.

    স্মারকলিপি হচ্ছে কোম্পানির—i. দলিলii. সংবিধানiii. গঠনতন্ত্রনিচের কোনটি সঠিক?

  47. 197.

    তাহসিন লি. কর্তৃক গৃহীত ১ লক্ষ একক খেলনা তৈরির পরিকল্পনার প্রকৃতি কী?

  48. 198.

    বর্তমান অবস্থা বিবেচনায় উদ্দীপকের প্রতিষ্ঠানে—
    i. কার্যভিত্তিক সংগঠন কাঠামো বিদ্যমান
    ii. সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো বিদ্যমান
    iii. নির্ধারিত সময়েই লক্ষণ অর্জিত হবে
    নিচের কোনটি সঠিক?

  49. 199.

    উদ্দীপকে জনাব চৌধুরীর নেতৃত্ব কোন ধরনের?

  50. 200.

    অসন্তোষ নিরসনের জন্য কোন বিষয়ে বেশি নজর দিতে হবে?