Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২৩
698টি প্রশ্ন
- 351.
'মানুষ' কবিতায় ভুখারির কন্ঠ ক্ষীণ হওয়ার কারণ কী?
- 352.
(i) শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একটা ডিগ্রি লাভ করে চাকরি প্রাপ্তিই শিক্ষার উদ্দেশ্য নয়। মানবিক বৃত্তিগুলোর উন্মেষ ঘটানোই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত।(ii) সব ধরনের জ্ঞানের একত্রে সমাবেশ ঘটিয়ে জ্ঞানচর্চার প্রসারে ধারাবাহিক ও স্থায়ী ভূমিকা পালনের জন্য লাইব্রেরির সৃষ্টি। এটি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তাঁর প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী জ্ঞানচর্চা করতে পারেন।
- 353.
'আমার পরিচয়' কবিতায় কবি আমাদের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে কোন অনুষজ্ঞঙ্গটি ব্যবহার করেছেন?
- 354.
জীবিকার তাগিদে তিনু আর আরাফের মা সেই ভোরবেলায় বেরিয়ে যায়। কয়েক বাসায় কাজ করে তবেই বাড়ি ফেরে। তিনবেলা খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয় তাকে। এদিকে বোনকে নিয়ে আরাফ সারাদিন মাঠে-ঘাটে, বনে-বাদাড়ে ঘুরে বেড়ায় । নাওয়া-খাওয়ার কোনো খবর নেই। কখনো নদীর ধারে কাশবনে হারিয়ে যাওয়া। কখনো বা খোলা মাঠে ঘুড়ি ওড়ানো তাদের কাজ। বাড়ি ফিরেও মলিন বিছানায় শুয়ে ভাই-বোনের সারা দিন ঘুরে বেড়ানোর গল্পই চলে সারাক্ষণ।
- 355.
'কাকতাড়ুয়া' উপন্যাসে কোন বিষয়টি বিশেষ ব্যঞ্জনাময় হয়ে উঠেছে?
- 356.
সরকারি অফিসে জনৈক কর্মকর্তা অল্প কয়েকদিন হলো চাকুরিতে যোগদান করেছেন । কিছুদিন যেতে না যেতেই তিনি ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এবং দোষী প্রমাণিত হন। উল্লেখ থাকে যে, 'শিক্ষাজীবনে তিনি যে অন্যায় ও দুর্নীতিবিরোধী শপথ নিয়েছিলেন তা আজ বেমালুম ভুলে গেলেন ।"
- 357.
উদ্দীপকের শেষ পস্তির ভাব 'বঙ্গবাণী' কবিতার কোন চরণের ভাবের অনুরূপ?
- 358.
উদ্দীপকের মূলভাবের মধ্যে 'বঙ্গবাণী' কবিতার যে বিষয় উপস্থাপিত হয়েছে, তা হলো—
i. উদার মানসিকতা
ii. মাতৃভাষার বন্দনা
iii. বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা
নিচের কোনটি সঠিক? - 359.
মরিয়মের স্বামী বেকার। অসুস্থ সন্তানেরা চিকিৎসা ও সংসারের খরচ চালাতে আমজাদ সাহেবের বাসায় কাজ নেয় মরিয়ম। কাজের ফাঁকে ফাঁকে সে আমজাদ সাহেবের ছোটো মেয়ে সীমাকে পড়ায় ও গল্পগুজব করে। এমনিভাবে তাদের মধ্যে গভীর সখ্য গড়ে উঠলেও মিসেস আমজাদ মরিয়মকে তিরস্কার করতেন এবং মেয়ের সাথে মিশতে দিতেন না। মিসেস আমজাদ কখনো মরিয়মের গায়ে হাত তুললেও সে নীরবে সহ্য করে যায় ।
- 360.
নিচের কোন রচনাটি আলাদা শ্রেণির?
- 361.
(i) তোমরা যেখানে সাধ চলে যাও আমি এই বাংলারপারে রয়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে,(ii) চ'লে যায় কুশায়ায়, তবু জানি কোনদিন পৃথিবীভিড়ে হারাব না তারে আমি-সে যে আছে আমারএ বাংলার তীরে।
- 362.
সক্রেটিস বলেছেন 'আমি কাউকে শিক্ষা দিতে পারব না, শুধু তাদের চিন্তা করাতে পারব।''বইপড়া' প্রবন্ধের আলোকে সক্রেটিস কার প্রতিনিধি?
- 363.
সচ্ছল পরিবারের একমাত্র সন্তান রাহুলের জন্ম শহরে। ছোটোবেলা থেকে বাবা-মা তার কোনো আবদারই অপূর্ণ রাখেনি। পড়ার ফাঁকে অনেক সময় দুষ্টামি করে প্রায়ই এটা সেটা ভেঙে ফেলে। একদিন স্কুল ছুটির পর বৃষ্টিতে ভিজে রাহুল বাসায় ফিরলে কাঁপুনি দিয়ে জ্বর আসে। মা ছেলের পছন্দের খাবার তৈরি করে খাওয়ানোর চেষ্টা করেন এবং ডাক্তারের পরামর্শে ঔষধ খাওয়ান। সারা রাত জেগে সন্তানের সুস্থতার জন্য স্রষ্টার কাছে দোয়া করেন।
- 364.
'মানুষ' কবিতার কোন চরণে মনুষ্যত্বের চরম অবমাননা প্রকাশ পেয়েছে?
- 365.
ইংরেজ শাসনামলে নিপীড়ন-নির্যাতনের মাত্রা সহ্যের সীমা অতিক্রম করলে একসময় তিতুমীর তাদের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে থাকেন। তাদের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলেন তিনি। তাই সাধারণ মানুষ সাথে নিয়ে বাঁশের কেল্লায় বসে ইংরেজ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।
- 366.
'সুভা' গল্পে উল্লিখিত 'গভীর নিস্তব্ধ পাতালপুরী' কেমন?
- 367.
(i) ঘরহীন ওরা ঘুম নেই চোখে,যুদ্ধে ছিন্ন ঘরবাড়ি দেশ,মাথার ভিতরে বোমারু বিমানএই কালো রাত কবে হবে শেষ ।(ii) আমরা অপমান সইব নাভীরুর মতো ঘরের কোণে রইব নাআমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি,তোমার ভয় নেই মাআমরা প্রতিবাদ করতে জানি ।
- 368.
'আম-আঁটির ভেঁপু' গল্পে হরিহর রায়ের জ্ঞাতি-ভ্রাতা কে ছিলেন?
- 369.
মুক্তিযুদ্ধের সময় এদেশের কিছু লোক পাক সেনাদের সাথে মিলে চুকনগর গ্রামের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়। বারেক মিয়া তাদেরই একজন যিনি শান্তির কথা বলে গ্রামে শান্তি কমিটি গঠন করেন। ওদিকে গ্রামের নারী-পুরুষ সবাই প্রাণের ভয়ে গ্রাম ছাড়তে শুরু করলেঅসীম সাহসী যুবক আনিস তার বন্ধুদের নিয়ে গ্রামকে শত্রুমুক্ত করার দৃঢ় শপথ গ্রহণ করেন ।
- 370.
'মমতাদি' গল্পে মমতাদি তার স্বামীর কল্পিত চাকরির সংবাদে লেখককে কী খাওয়াতে চেয়েছিল?
- 371.
তুড়ি মেরে উড়িয়ে দাও সমাজের ভ্রুকুটি,নিজের মত গড়ে নাও নিজের রীতিনীতি,মানুষ হয়ে বাঁচো এবার, 'জীবন ভালোবাসো,প্রতিবাদই পরিবর্তন; মুক্ত প্রাণে হাসো ।
- 372.
'জীবন-সঙ্গীত' কবিতায় কবির মতে কীসে মানব- মুক্তি নেই?
- 373.
কলেজপড়ুয়া শিক্ষার্থী শিরিন। তার বাবা-মা একই মার ধনাঢ্য রহিম মিয়ার প্রবাসী ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেন। শিরিন বেঁকে বসে, সে কিছুতেই এখন বিয়ে করবে না। আগে পড়াশোনা শেষ করে সে নিজের পায়ে দাঁড়াতে চায়। কিন্তু তার বাবা-মা বিয়ের জন্য এমন পাত্রকেহাতছাড়া করতে চান না, শিরিনের অমতে জোর করেই বিয়ে দিতে চান। তাই শিরিন নিরুপায় হয়ে ৯৯৯-এ কল করে প্রশাসনের সহযোগিতায় নিজের বিয়ে বন্ধ করতে সক্ষম হয়।
- 374.
'বই পড়া' প্রবন্ধে মা চরিত্রটি কার/কীসের প্রতিনিধিত্ব করে?
- 375.
উদ্দীপকে 'ছেলেরা' 'একাত্তরের দিনগুলি' রচনায় কার প্রতিনিধিত্ব করে?
- 376.
উদ্দীপকে ‘একাত্তরের দিনগুলি’ রচনার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো—
i. অবরুদ্ধ মানুষের উৎকণ্ঠা
ii. পাক বাহিনীর বর্বরোচিত আচরণ
iii. তরুণদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক? - 377.
সাহিত্যের কোন শাখার সঙ্গে 'রঙ্গমঞ্চ' বিষয়টি জড়িত?
- 378.
'মানুষ ছিল সরল ছিল ধর্মবলএখন সবাই পাগল-বড়ো লোক হইতাম।''শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন কথাগুলো উদ্দীপকের শেষ বাক্যের প্রতিনিধিত্ব করে?
- 379.
'এশিরিয়া ধুলো আজ .. এখানে 'এশিরিয়া' কীসের প্রতীক?
- 380.
'কপোতাক্ষ নদ' কবিতায় কবির কাছে মায়া-মন্ত্রধ্বনি হলো, কপোতাক্ষ নদের-
- 381.
'পল্লিজননী' কবিতায় বনের বুড়ো পাতার সঙ্গে কী ঝরে পড়ে?
- 382.
'রানার' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- 383.
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী ব্যক্তি হলেন-
- 384.
'মানুষ মুহম্মদ (স.), প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে মূলত হযরত মুহম্মদ (স.)-এর-
- 385.
উদ্দীপকের ভাবনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন বাক্যে প্রতিধ্বনিত হয়েছে?
- 386.
উদ্দীপকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে বিষয়ের ছায়াপাত ঘটেছে, তা হলো-
i. মুক্তিকামী বাঙালির প্রতিরোধ স্পৃহা
ii. পাকসেনার নৃশংস নিপীড়ন
iii. মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাফল্য
নিচের কোনটি সঠিক? - 387.
'বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে।' এখানে 'আবর্জনা গৃহবধূর ক্ষেত্রে কী প্রতীকী অর্থ প্রকাশ করে?
- 388.
'আমার বাড়ি যাইও ভোমর বসতে দেব পিঁড়ে জলপান যে করতে দেব, শালি ধানের চিড়ে।''প্রবাস বন্ধু' গল্পে আবদুর রহমানের যে চারিত্রিক বৈশিষ্ট্য উদ্দীপকে প্রাসঙ্গিক, তা হলো-
i. সৌজন্যবোধ
ii. অতিথিপরায়ণতা
iii. কর্মদক্ষতা
নিচের কোনটি সঠিক? - 389.
'এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না।' প্রসঙ্গটিতে তাহেরার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে?
- 390.
'বহিপীর' নাটকের অপ্রধান চরিত্র কোনটি?
- 391.
'আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ' কোথায় মিশেছিল?
- 392.
শব্দদ্বিত কত প্রকার?
- 393.
1.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (ক) বৈশাখী মেলা (খ) স্বাধীনতা দিবস
- 394.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
1.1.
(ক) অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ
1.2.
(খ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
1.3.
(গ) বাংলাদেশের উৎসব
- 395.
2.
(ক) মনে করো, তুমি প্রত্যয়/প্রজ্ঞা। তুমি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার অধিবাসী। তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদনপত্র লেখো। অথবা, (খ) সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
- 396.
'দোকান' কোন ভাষার শব্দ?
- 397.
3.
সারাংশ লেখো:(ক) অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্র্যময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাবক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।অথবা, সারমর্ম লেখো:(খ) ওরে নবীন, ওরে আমার কাঁচা ওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয়রে আমার কাঁচা।
- 398.
'গুরুত্ব' কোন পদ?
- 399.
4.
যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:(ক) আপনি আচরি ধর্ম শিখাও অপরে।(খ) মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ারে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
- 400.
আমার যাওয়া হলো না। বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?