Mymensingh Board ময়মনসিংহ বোর্ড ২০২৪
705টি প্রশ্ন
- 351.
পদ্মা কোম্পানি ১৫% সুদের হারে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। কর হার ৫০% হলে ঋণ মূলধন ব্যয় কত?
- 352.
২০,০০০ টাকা বিনিয়োগ করে কোনো প্রকল্প থেকে আগামী ৬ বছর ৪,০০০ টাকা করে আন্তঃপ্রবাহ প্রাক্কলন করা হলে প্রকল্পের পে-ব্যাক সময় কত?
- 353.
"আমি যে এসেছি জয়বাংলার বজ্রকণ্ঠ থেকে।"এখানে 'জয়বাংলার বজ্রকণ্ঠ' বলতে বোঝানো হয়েছে বাঙালির ——।
- 354.
বিধবা আম্বিয়া বেগম অবসরের সমস্ত টাকা ব্যয় করে দুই পুত্র ও এক কন্যাকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছেন'। ছেলেরা পরিবার নিয়ে ঢাকায় থাকে। তাদের সুখের কথা চিন্তা করে তিনি খুব আনন্দ পান, যদিও তাঁর দেখাশোনার মতো কেউ নেই। পুত্রদের সংবাদ দিলেও চাকরি নিয়ে ব্যস্ত থাকায় আসতে পারে না। একসময় অসুস্থ হয়ে পড়েন আম্বিয়া বেগম। অবস্থা খারাপ হলে প্রতিবেশী দিনমজুর জবেদ আলির ছেলে আশিক তাকে দেখতে আসে। সবকথা শুনে আশিক তাঁর অনেক প্রশংসা করে।সে বলে 'আপনার মতো মা ঘরে ঘরে দরকার।'
- 355.
সুভা আপনাকে আপনি দেখিতেছে- কেন?
- 356.
পেশা তার দরজিগিরি কিন্তু নেশা তার বই পড়া। বাল্যকালে পিতা মারা যাওয়ায় পঞ্চম শ্রেণির পর আর পড়তে পারেনি কাশেম মিয়া। তবে বই পড়ার নেশা থেকেই বাড়ির পাশে প্রায় দুই হাজার বই নিয়ে গড়ে তুলেছে 'স্বপ্ন গড়ি লাইব্রেরি'। গ্রামের ছোটো-বড়ো সবাই সেখানে জ্ঞানচর্চা করে। শিক্ষাথীরা পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বইও পড়ে। কিন্তু ব্যবসায়ী মামুন মোল্লা তার সন্তানকে ওই লাইব্রেরিতে যেতে নিষেধ করে বলে, 'তোমার এত জ্ঞান অর্জনের দরকার নেই, বাসায় প্রাইভেট শিক্ষকরেখেছি। তাঁর কাছে পড়ে (এ+) অর্জন করো।'
- 357.
মধ্যযুগের কবি কে?
- 358.
লিজা তৃতীয় শ্রেণিতে পড়ে। তাদের বাড়িতে তার সমবয়সি লতিফা নামে একটি কাজের মেয়ে থাকে। অভাবের তাড়নায় সে এ বাড়িতে কাজে এসেছে। লিজা তার সাথে খেলাধুলা ও গল্প করতে চায়। কিন্তু লিজার মা ওদের দুজনকে একসঙ্গে দেখলেই বকা দেয়। লিজা ওর মায়ের অনুপস্থিতিতে লতিফার সাথে কখনো কখনো পুতুল খেলে, টিভি দেখে। কিন্তু লতিফা লিজার সাথে মিশতে ভয় পায় কারণ লিজার মা যদি দেখে ফেলে।
- 359.
'বই পড়া' প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কীসের উপর স্থান দিয়েছেন?
- 360.
তপুর বয়স ছয়। সে রাত হলেও ঘুমাতে চায় না। তপুর মা সুরাইয়া বেগম চেষ্টা করে ব্যর্থ হয়ে শাশুড়িকে বলেন, 'মা আপনি তপুকে একটু ঘুম পাড়ান, আমি জি-বাংলার সিরিয়ালটা দেখে আসি।' তপুর দাদি বলেন, আসো দাদুভাই, তোমাকে ডালিম কুমারের গল্প বলি।' কিন্তু তপু বলে, 'না, আমি ডরেমন কার্টুন দেখব।' দাদি ভাবেন- আমাদের অতীত জীবনের গল্পগুলো যদি বাঁচিয়ে রাখা যেত তাহলে কতই না ভালো হতো। তিনি আফসোস করে বলেন, 'কী যুগ আইলোরে, জি-বাংলা আর ডরিমান সব খাইল রে'।
- 361.
'আমারো ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে'একথার মধ্য দিয়ে মন্ত্রীর কী প্রকাশ পেয়েছে?
- 362.
লুনা লেখাপড়া করার জন্য আমেরিকায় যায়। সাত বছর পর দেশে ফিরে তার দেশের মানুষের ভাষা তেমন একটা ভালো লাগে না। লুনা বলে বাংলা দিয়ে পৃথিবীর কোথাও কিছু করা যায় না। কথায় কথায় ইংরেজি বলে আর বাংলা ভাষার প্রতি অবজ্ঞার ভাব প্রকাশ করে। তার আচরণে স্কুল শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, "এ ভাষার জন্যই মানুষ জীবন দিয়েছে। এ ভাষায় কবি গেয়ে ওঠেন 'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।"
- 363.
'অভাগীর স্বর্গ' গল্পের গতিশীল চরিত্র কোনটি
- 364.
জমিলা বেগম মুক্তিযুদ্ধে স্বামী, সন্তান হারিয়ে দুঃখের সাগরে আজ ভাসছে। তিনি দেখেছেন, নদীতে, রাস্তাঘাটে, বনজঙ্গলে অসংখ্য লাশ। মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিয়েছে দূরদূরান্তের পথ। অথচ একমাত্র সন্তান জীবন দিয়ে তাকে উপহার দিয়েছে স্বাধীন মানচিত্র। তাই তো জমিলার চোখে আটকে থাকে লাল-সবুজ পতাকা।
- 365.
'কপোতাক্ষ নদ' কবিতায় ষটক- এর মেলবন্ধন কোনটি?
- 366.
বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তাঁর-পুত্র তাঁহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর!চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ-অন্ধকার।রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশএসেছে সবাই, দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ,সেবাযত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ।
- 367.
সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলেছে?
- 368.
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল। মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের সবাই ভয়ে হল ছেড়ে পালাতে শুরু করে। খালিদকে তার বন্ধুরা পালাতে বললে সে বলে, 'সবাই বিশ্ববিদ্যালয় থেকে পালালে দেশ স্বাধীন করবে কারা? আমাকে থাকতেই হবে।'
- 369.
'ওদের বাড়ির গৃহকর্মে নিপুণা লক্ষ্মীবউটির ঠিক এক দশা।'এখানে যে দশার কথা বোঝানো হয়েছে-
i. অবহেলিত
ii. যত্নাকাঙ্ক্ষী
iii. উচ্চাকাঙ্ক্ষী
নিচের কোনটি সঠিক? - 370.
সাভারের রানা প্লাজার ভবন ধসে পড়ে কর্মরত দম্পতি মোহনা ও লিমন নিহত হয়। কিন্তু বেঁচে যায় বাসায় থাকা সাত বছরের ছেলে মিলন। পিতামাতাহারা ছেলেটিকে বুকে টেনে নেয় বাড়ির মালিকের স্ত্রী রাহেলা। নিজের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামী রাজি না হলেও রাহেলা মিলনকে নিজের সন্তানের মতো স্কুলে দিয়ে লেখাপড়ার ব্যবস্থা করেন।
- 371.
উদ্দীপকের শশীর সঙ্গে 'বহিপীর', নাটকের সাদৃশাপূর্ণ চরিত্র কোনটি?
- 372.
উদ্দীপকের সুদাংশুর মধ্যে এবং 'বহিপীর' নাটকে প্রকাশ পেয়েছে-
i. নারীর অবমূল্যায়ন
ii. প্রতিবাদী চেতনা
iii. সামাজিক কুসংস্কার
নিচের কোনটি সঠিক? - 373.
ভরদুপুরে দিঘির ঘাটে জল আনতে গিয়ে মূর্ছা যায় লিলি। তার বাবা-মার বিশ্বাস, লিলির মধ্যে জিন-ভূতের আসর পড়েছে, শীঘ্রই কোনো কবিরাজের কাছে নিতে হবে। কিন্তু এ সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করে লিলির বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ভাই আনাফ। সে লিলিকে নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ডাক্তার দেখালে সুস্থ হয়ে ওঠে লিলি। মূলত লিলির শারীরিক দুর্বলতার জন্য এমনটি হয়েছিল।
- 374.
'অভাগীর স্বর্গ' গল্পে কুটির প্রাঙ্গণে কী গাছ আছে?
- 375.
পিতৃমাতৃহারা লিমা মামার বাড়িতে থাকে। মামি তাকে বোঝা মনে করেন। তাই বিয়ের বয়স হওয়ার আগেই তাকে সতীনের সংসারে এক বৃদ্ধের সঙ্গে দ্বিতীয় স্ত্রী হিসেবে জোর করে বিয়ে দিয়ে দেন। লিমা এ বিয়ে মেনে নিতে পারেনি। তাই পালিয়ে শহরে চলে যায় এবং একটি চাকরি নিয়ে সে আত্মনির্ভরশীল মানুষ হয়ে ওঠে।
- 376.
'সিন্ধু হিন্দোল' কাজী নজরুল ইসলামের কী ধরনের রচনা?
- 377.
"আমি শোধ নিতে জানি'-এ বাক্যে বুধার কোন ভাবটি প্রকাশ পেয়েছে?
- 378.
'মহিমা' শব্দের অর্থ কোনটি?
- 379.
উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল রয়েছে?
- 380.
উদ্দীপক ও 'ঝরনার গান' কবিতায় প্রকাশিত হয়েছে-
i. পাহাড়ের সৌন্দর্য
ii. জলরাশির প্রবহমানতা
iii. নিস্তব্ধ প্রকৃতি
নিচের কোনটি সঠিক? - 381.
‘তিমির' শব্দের অর্থ কোনটি?
- 382.
‘আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোনটি জ্যোৎস্নার চাদরে ঢাকা?
- 383.
'মেদিনী বিদার দেউ পসি লুকাও।'- এর বক্তব্যের সঙ্গে তোমার পঠিত কোন রচনার মিল রয়েছে?
- 384.
'কালো চোখকে তর্জমা করতে হয় না।' কারণ-
i. মনোভাব মুখাবয়বে প্রতিফলিত হয়
ii. চোখে সৌন্দর্য প্রকাশ পায়
iii. অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তির প্রকাশ
নিচের কোনটি সঠিক? - 385.
'বিরান' শব্দের অর্থ কী?
- 386.
উদ্দীপকের সবুরের মানসিকতায় 'রানার' কবিতার কোন চরণের মিল রয়েছে?
- 387.
উদ্দীপক ও 'রানার' কবিতায় প্রকাশিত হয়েছে-
i. কর্মমুখিতা
ii. দায়িত্বশীলতা
iii. প্রগতিশীলতা
নিচের কোনটি সঠিক? - 388.
'রানার' কবিতাটি কোন কাব্য থেকে সংকলন করা হয়েছে?
- 389.
আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল কার?
- 390.
মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন?
- 391.
উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের মিল রয়েছে?
- 392.
উদ্দীপক ও 'সেইদিন এই মাঠ' কবিতায় প্রকাশ পেয়েছে-
i. ধরণির অবিনশ্বর সৌন্দর্য
ii. মানব জীবনের, দুঃখবোধ
iii. প্রকৃতির অন্তঃসার শূন্যতা
নিচের কোনটি সঠিক? - 393.
'বহিপীর' নাটক কত সালে প্রথম প্রকাশিত হয়?
- 394.
পদের অংশ কোনটি?
- 395.
1.
মানবকল্যাণে বিজ্ঞান
- 396.
1.
(ক) মনে করো, তুমি ইফতি। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার বন্ধু রাহাতকে একটি পত্র লেখো।অথবা,(খ) মনে করো, তুমি মাসুম। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
- 397.
1.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) বইমেলা (খ) মোবাইল ফোন
- 398.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
1.1.
(ক) ভাষা আন্দোলন
1.2.
(খ) মাদকাসক্তি ও এর প্রতিকার
1.3.
(গ) কৃষিকাজে বিজ্ঞান
- 399.
‘এ’ বর্ণের উচ্চারণ কয় রকমের?
- 400.
2.
সারাংশ লেখো:(ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষহীন প্রচণ্ড বেগে শুধুই আরও বিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন একপর্যায়ে এসে পৌঁছেছে, সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়।অথবা,সারমর্ম লেখো:(খ) কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর!রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।