Mymensingh Board ময়মনসিংহ বোর্ড ২০২৫
681টি প্রশ্ন
- 351.
মুক্তিযুদ্ধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস থেকে মিলিটারিরা আজাদকে তুলে নিয়ে যায়। অমানবিক নির্যাতন চালিয়ে তারা তার পিতার সন্ধান চায়। ক্ষত-বিক্ষত হয়েও আজাদ নীরব থাকে। মনে পড়ে বাবার শেষ উপদেশ, "জীবনের চেয়ে দেশ অনেক বড়।" নিজেকে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার সন্তান মনে করায় তার গর্ব হয়।
- 352.
"প্রাণ-স্পন্দনে লক্ষ তরুর করে জীবন প্রবাহ সঞ্চারি মর্মরে বক্ষে জাগায়ে আগামী দিনের আশা।"উদ্দীপকের ভাবটি সুভা গল্পের সুভার কোন অভিব্যক্তি ব্যক্ত করে?
- 353.
(i) কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই! কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই!(ii) ঋতু বৈচিত্র্যের সুন্দর জন্মভূমি আমার বিচিত্র রূপ তার; শস্য-শ্যামল খেত আমার প্রিয় জন্মভূমি মা, তোমায় ভালোবাসি বেশুমার।
- 354.
'বুকে চাপা মৃতের আগুন' বলতে কবি কী বুঝিয়েছেন?
- 355.
রেশমপুরের চেয়ারম্যান হাশেম আলি। একবার তার নির্বাচনি এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়। কিন্তু বানভাসি মানুষ একদিনও চেয়ারম্যান সাহেবের দেখা পেলেন না। কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন। অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোরা চাউনি মেলে অর্ধাহারে-অনাহারে দিন কাটায়। বন্যা শেষে একদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাগানবাড়ি তল্লাশি করে ত্রাণের টিন ও খাদ্যসামগ্রী উদ্ধার করে।
- 356.
কণ্ঠাতেই তৃষ্ণা-কার?
- 357.
আমার একার সুখ, সুখ নহে ভাই,সকলের সুখ, সখা, সুখ শুধু তাই।আমার একার আলো সে যে অন্ধকার,যদি না সবারে অংশ দিতে আমি পাই।…সকলের সাথে বন্ধু সকলের সাথে,যাইব কাহারে বল; ফেলিয়া পশ্চাতে।একসাথে বাঁচি আর একসাথে মরি,এসো বন্ধু, এ জীবন সুমধুর করি।
- 358.
জিব্রাইলের মতো বহিপীরের কাঁধের ওপর দাঁড়িয়ে আছে কে?
- 359.
রক্তচোখের আগুন মেখে ঝলসে যাওয়াআমার বছরগুলোআজকে যখন হাতের মুঠোয়কণ্ঠনালীর খুন পিয়াসি ছুরি, কাজ কি তবেআগলে রেখে বুকের কাছেকেউটে সাপের ঝাঁপি! আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি;তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো।
- 360.
পন্ডিতের মুখ কেন চুন হলো?
- 361.
মুক্তিকামী দুরন্ত পথিক বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত এক মুক্তি সৈনিক। সে জানে মুক্তির পথ খুবই দুর্গম। তবু করুণ মৃত্যুকে আলিঙ্গন করতে তার কোনো দ্বিধা নেই। কারণ দুরন্ত পথিক চিরন্তন মুক্তিকামী।
- 362.
তামাম আফগানিস্থান কীসে মশহুর?
- 363.
নবাবপুরের বড় পীরের কাছে তার প্রিয় মুরিদ আনোয়ার নিজের মেয়ে। হাফসাকে বিয়ে দিতে ইচ্ছুক। কিন্তু পীরসাহেব তাকে বললেন যে মেয়েকে উপযুক্ত পাত্র খুঁজে কারও সঙ্গে বিয়ে দিয়ে দাও। পীরসাহেবের। পরামর্শ অনুযায়ী আনোয়ার মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করে। হাফসার সংসারজীবন সুখ-শান্তিতে ভরে ওঠে।
- 364.
রানারকে সহানুভূতির চিঠি পাঠায় কে?
- 365.
মিনা ও রাজু পিঠাপিঠি ভাই-বোন। রাজু স্কুলে গেলেও মিনার সে সুযোগ নেই। মিনা তার মাকে পড়ার কথা বললেও মেয়েদের ঘরের কাজে সাহায্য করাই মূল দায়িত্ব বলে মনে করে ওর মা। মিনার মতামতের কোনো মূল্য দেয় না ওর পরিবার।
- 366.
উদ্দীপকের আবু সাঈদের পরিণতির সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের মিল আছে?
- 367.
উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্রটির যে পরিণতি হয়েছিল তা হলো-
i. মিলিটারির ব্রাশফায়ারে নিহত
ii. বাঙ্কার বিস্ফোরণে নিহত
iii. দেশের জন্য আত্মবলিদান
নিচের কোনটি সঠিক? - 368.
কাঙালীর মায়ের মরণকালে তাকে একটু পায়ের ধুলো দিতে গিয়ে রসিক দুলে কেঁদে ফেলল কেন?
- 369.
বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় জীবনের জন্য কী?
- 370.
'উপেক্ষিত শক্তির উদবোধন' প্রবন্ধে জাতীয় উন্নতির জন্য প্রয়োজন কোনটি?
- 371.
পূজারি কেন ভজনালয় খুলেছিল?
- 372.
আয়তনে বিশাল ও পদ্য ভাষায় রচিত সাহিত্যকে কী বলে ?
- 373.
কোথায় বহুযুগের ভূয়োদর্শনের পরিপক্ব ফল সঞ্চিত হয়ে আছে?
- 374.
কে বুধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন দেখিয়েছে?
- 375.
দুর্গা আঁচলের খুট খুলিয়া কী বাহির করিল ?
- 376.
উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন রচনাটিকে নির্দেশ করে?
- 377.
উক্ত রচনায় প্রকাশ পেয়েছে-
i. সাহিত্যের বহুমুখিতা
ii. লাইব্রেরি গুরুত্ব
iii. সৃজনশীল মানসিকতা
নিচের কোনটি সঠিক? - 378.
মধ্যবিত্তের চোখে কীসের স্বপ্ন ছিল?
- 379.
"যার কাজ তারে সাজে, অন্য লোকের লাঠি বাজে" উদ্দীপকের ভাবটি 'জুতা আবিষ্কার' কবিতায় কোন চরিত্রকে নির্দেশ করে ?
- 380.
হযরত মুহম্মদ (স.) শত্রুর আঘাতকে অম্লান বদনে সহিলেন কেন?
- 381.
খেয়া নৌকাগুলো এসে লেগেছে কোথায়?
- 382.
'একবার শুরু হলে তার শেষ নাই'- উক্তিটি কার?
- 383.
মানুষকে উন্নত করে তোলার জন্য কোন চেষ্টা উত্তম?
- 384.
বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কী?
- 385.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:
1.1.
সুন্দরবন
1.2.
বইমেলা
- 386.
বাংলা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
- 387.
পত্র লেখোঃ
2.1.
মনে করো, তুমি নীল/নীলিমা। সম্প্রতি পড়া একটি বইয়ের পাঠক হিসেবে তোমার অনুভূতি ব্যক্ত করে লেখকের কাছে একটি পত্র লেখো।
2.2.
মনে করো, তুমি সাগর/সাগরিকা, বগুড়া জেলার বাসিন্দা। সড়ক দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
- 388.
শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে কী বলে?
- 389.
সারাংশ/সারমর্ম লেখো:
3.1.
মানুষের মূল্য কোথায়? চরিত্র,মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনেরযা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া/মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোকএ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।
3.2.
আসিতেছে শুভদিন, দিনে দিনে বহুবাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ! হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড়-কাটা সে পথের দু'পাশে পড়িয়া যাদের হাড়, তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গো লাগাল ধূলি; তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান, তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
- 390.
আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি?
- 391.
যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো:
4.1.
মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
4.2.
অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ-সম দহে।
- 392.
যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, তাদেরকে কী বলে?
- 393.
প্রতিবেদন
5.1.
মনে করো,তুমি ইমন/ইভা, একটি জাতীয় দৈনিক পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি। তোমার জেলার 'রতনপুর উচ্চ বিদ্যালয়ে' অনুষ্ঠিত 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপনের বিবরণ দিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
5.2.
মনে করো, তুমি মুনিম/মুনিরা 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রংপুর প্রতিনিধি। তোমার এলাকায় 'বৃক্ষরোপণ সপ্তাহ পালন' সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন প্রণয়ন করো।
- 394.
কর্তা নিজেই কোনো কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য যে ধরনের সর্বনাম ব্যবহার করা হয় তা হলো-
- 395.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
6.1.
বাংলাদেশের পর্যটন শিল্প
6.2.
কৃষিকাজে বিজ্ঞান
6.3.
সময়ানুবর্তিতা
- 396.
'চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ো না।'-বাক্যটিতে 'চলন্ত' কোন জাতীয় বিশেষণ?
- 397.
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
- 398.
'টিপ টিপ বৃষ্টি পড়ছে।'-বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে?
- 399.
'যত পড়ছি ততই নতুন করে জানছি।'-এ বাক্যে অন্তরীক্ষ কোন ধরনের যোজক ব্যবহার করা হয়েছে?
- 400.
নিচের কোন বাক্যে প্রশংসা আবেগ ব্যবহারকরা হয়েছে?