ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
সৌরজগতের জ্যোতিষ্ক | উপাদান
X | গ্রহের চারপাশে আবর্তিত হয়
Y | প্রচন্ড গতিসম্পন্ন ও উড়ন্ত তারার মতো
Z | কিছুদিনের জন্য উদিত হয়ে আবার হঠাৎ দেখা যায় না
- ক)(1)
গ্রহ কাকে বলে?
- খ)(2)
পৃথিবীর কোন গতির সাথে জোয়ার-ভাটার সম্পর্ক রয়েছে? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের 'Yk' দ্বারা কোন জ্যোতিষ্ককে বুঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'X' ও 'Z' ছয়ের কোনটিকে বিস্ময়কর জ্যোতিষ্ক বলা হয়? যুক্তিসহ মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সূর্যকে কেন্দ্র করে যেসব ঘূর্ণায়মান আকাশমণ্ডলীয় বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে এবং যাদের নিজস্ব আলো বা তাপ নেই, তাদের গ্রহ বলে।
- খ)
জোয়ার-ভাটার সম্পর্ক রয়েছে পৃথিবীর আহ্নিক গতির সাথে। পাঠ্যবইয়ের মতে, আহ্নিক গতির ফলেই জোয়ার-ভাটা সংঘটিত হয়। পৃথিবী নিজ অক্ষে আবর্তনের সময় একেক স্থান পর্যায়ক্রমে চাঁদ ও সূর্যের আকর্ষণের আওতায় আসে ও সরে যায়। ফলে প্রতিদিন জোয়ার-ভাটা একই সময়ে হয় না। আজকের জোয়ারের পরদিন সেই সময়ের প্রায় ৫২ মিনিট পরে জোয়ার হয়।
- গ)
উদ্দীপকের Y বলতে উল্কাকে বোঝানো হয়েছে।
১. Y প্রচণ্ড গতিসম্পন্ন ও উড়ন্ত তারার মতো। মহাশূন্যের জড়পিণ্ডগুলো অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে (সেকেন্ডে প্রায় ৩ কিলোমিটার) পৃথিবীর দিকে ছুটে আসে।
২. বায়ুর সাথে ঘর্ষণে এরা জ্বলে ওঠে, ফলে ছুটন্ত তারার মতো দেখায়। একে তারা খসা বা নক্ষত্রপতনও বলে।
৩. এগুলো আসলে নক্ষত্র নয় এবং বেশিরভাগই আকারে বেশ ক্ষুদ্র।তাই Y হলো উল্কা।
- ঘ)
উদ্দীপকের X হলো উপগ্রহ (গ্রহের চারপাশে আবর্তিত হয়) এবং Z হলো ধূমকেতু (কিছুদিনের জন্য উদিত হয়ে আবার অদৃশ্য হয়)। এদের মধ্যে ধূমকেতুকে (Z) বিস্ময়কর জ্যোতিষ্ক বলা হয়।
১. ধূমকেতুর একটি মাথা ও একটি লেজ আছে। সূর্যের যত কাছে আসে এর লেজ তত লম্বা হয়।
২. এরা অনেক দীর্ঘ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে, তাই অনেক বছর পর পর দেখা যায়। যেমন হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছরে একবার দেখা যায়।
৩. এরা সৌরজগতের মধ্যে বাস করলেও কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়, যা রহস্যময়।
৪. উপগ্রহ (যেমন চাঁদ) নিয়মিত গ্রহকে কেন্দ্র করে ঘোরে এবং সবসময় দেখা যায়।সুতরাং, অদ্ভুত আকৃতি ও আবির্ভাবের কারণে Z অর্থাৎ ধূমকেতুই বিস্ময়কর জ্যোতিষ্ক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও