বাংলা ২য় পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫

বাংলা ২য় পত্র প্রশ্ন

প্রতিবেদনঃ

5.1.

মনে করো,তুমি অরণ্য/অরিণ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ের বৃক্ষরোপণ উৎসব উদ্যাপন, সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

5.2.

মনে করো, তুমি তোহা/তোয়া, দৈনিক সকালের সংবাদ' পত্রিকার নাটোর প্রতিনিধি। তোমার জেলার সদর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত 'নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা' উদ্যাপন সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন লেখো।

উত্তর ও ব্যাখ্যা

5.1. বিদ্যালয়ের বৃক্ষরোপণ উৎসব উদ্যাপন-সংক্রান্ত সংবাদ প্রতিবেদন

মধুপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মধুপুর
১০ জুলাই, ২০২৫

মধুপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান একটি আমের চারা রোপণ করে উৎসবের সূচনা করেন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, গাছ আমাদের অক্সিজেন, ছায়া, ফল ও কাঠ দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের এ সময়ে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে ও আশপাশে আম, জাম, কাঁঠাল, নিম ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করে। প্রতিটি শ্রেণি একটি করে চারার যত্নের দায়িত্ব নেয়। শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয় এবং সবাইকে বাড়ির আঙিনায় গাছ লাগানোর অনুরোধ জানানো হয়। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ লক্ষ করা যায়।

প্রতিবেদক
অরণ্য
দশম শ্রেণি, মধুপুর উচ্চ বিদ্যালয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন