ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
বায়ুমণ্ডলের স্তর | বেশিষ্ট্য
ক | প্রতি ১ কি. মি. উচ্চতায় ৬°C তাপমাত্রা হ্রাস
খ | জেট বিমান চলাচল করে
গ | তাপমাত্রা ১৪৮০° C পৌছায়
- ক)(1)
আয়নমণ্ডল কাকে বলে?
- খ)(2)
বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝায়?
- গ)(3)
খ' স্তরের বৈশিষ্ট্য বর্ণনা করো।
- ঘ)(4)
বায়ুমণ্ডলের 'ক' ও 'গ' স্তরের তুলনামূলক আলোচনা করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
তাপমণ্ডলের নিম্ন অংশ, যেখানে সূর্যের তীব্র রঞ্জন রশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে বায়ু আয়নিত হয়, তাকে আয়নমণ্ডল (Ionosphere) বলে।
- খ)
মৌসুমি বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে বৃষ্টি ঝরায়। পর্বতের যে পাশে বায়ু বাধা পায়, সেখানে প্রচুর বৃষ্টি হয়। কিন্তু পর্বত পার হয়ে অপর পাশে নামার সময় বায়ু শুষ্ক হয়ে যায়, ফলে সেখানে খুব কম বৃষ্টি হয়। পর্বতের এই স্বল্প বৃষ্টিপাতের অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল (Rain Shadow Zone) বলে।
- গ)
উদ্দীপকের 'খ' স্তর হলো স্ট্রাটোমণ্ডল, কারণ এ স্তরেই জেট বিমান চলাচল করে।
বৈশিষ্ট্য:
১. ট্রপোপজের ওপর থেকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত এ স্তর বিস্তৃত।
২. এ স্তরে ওজোন গ্যাসের পরিমাণ বেশি। ওজোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির বেশিরভাগ শুষে নেয়, ফলে তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে ৪° সেলসিয়াস পর্যন্ত হয়।
৩. এ স্তরে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া জলীয় বাষ্প থাকে না। ফলে আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকে এবং ঝড়বৃষ্টি হয় না। তাই জেট বিমান এ স্তর দিয়ে চলাচল করে।
৪. প্রায় ৫০ কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা আবার কমতে শুরু করে, যা এ স্তরের শেষ প্রান্ত নির্ধারণ করে। - ঘ)
উদ্দীপকের 'ক' স্তরে প্রতি ১ কি.মি. উচ্চতায় তাপমাত্রা ৬°C কমে, এটি ট্রপোমণ্ডল। 'গ' স্তরে তাপমাত্রা ১৪৮০°C পর্যন্ত পৌঁছায়, এটি তাপমণ্ডল। দুটি স্তরের মধ্যে তুলনা:
১. অবস্থান: ট্রপোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬-১৯ কি.মি. পর্যন্ত বিস্তৃত। তাপমণ্ডল মেসোপজের ওপরে প্রায় ৫০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত।
২. তাপমাত্রা: ট্রপোমণ্ডলে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে। তাপমণ্ডলে উচ্চতা বাড়ার সাথে তাপমাত্রা দ্রুত বেড়ে ১৪৮০°C হয়।
৩. বায়ুর ঘনত্ব: ট্রপোমণ্ডলে বায়ু ঘন এবং জলীয় বাষ্প, ধূলিকণা ও গ্যাস থাকে। তাপমণ্ডলে বায়ু অত্যন্ত হালকা ও চাপ ক্ষীণ।
৪. গুরুত্ব ও ঘটনা: ট্রপোমণ্ডলে মেঘ, বৃষ্টি, ঝড় ও আবহাওয়ার সব পরিবর্তন ঘটে এবং প্রাণিজগৎ এখানে বাস করে। তাপমণ্ডলের নিচের অংশ আয়নমণ্ডলে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে।সুতরাং, ট্রপোমণ্ডল জীবজগৎ ও আবহাওয়ার জন্য এবং তাপমণ্ডল বেতার যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও