পৌরনীতি ও নাগরিকতা • Jashore Board • যশোর বোর্ড ২০২৩
পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন
- ক)(1)
গণতন্ত্রের মূলমন্ত্র কী?
- খ)(2)
পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝায়?
- গ)(3)
'খ' চিহ্নিত সরকারের কার্যক্রম ব্যাখ্যা করো।
- ঘ)(4)
ছক 'ক' ও হত 'খ' এ উল্লিখিত কোন সরকার ব্যবস্থা অধিক গণতান্ত্রিক? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
গণতন্ত্রের মূলমন্ত্র হলো সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব।
- খ)
যে রাষ্ট্রে উৎপাদনের উপকরণ ও সম্পদের ওপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং ব্যক্তি মুনাফার জন্য অবাধে ব্যবসা-বাণিজ্য ও উৎপাদন করতে পারে, তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে। এখানে রাষ্ট্রের হস্তক্ষেপ কম থাকে এবং বাজার ও প্রতিযোগিতা অর্থনীতি নিয়ন্ত্রণ করে। যুক্তরাষ্ট্র পুঁজিবাদী রাষ্ট্রের উদাহরণ।
- গ)
উদ্দীপকের ছক-'খ'-এ রাষ্ট্রপতি প্রকৃত শাসক এবং মন্ত্রিসভা রাষ্ট্রপতির নিকট দায়ী, যা রাষ্ট্রপতিশাসিত সরকার নির্দেশ করে।
কার্যক্রম:
১. রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান; তিনি সরকারের নির্বাহী ক্ষমতার অধিকারী।
২. তিনি নিজের পছন্দমতো মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগ দেন এবং মন্ত্রীরা তাঁর নিকট দায়ী থাকেন।
৩. শাসন, আইন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা পৃথক রাখা হয় এবং রাষ্ট্রপতি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হন।
৪. পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ও প্রশাসন পরিচালনার চূড়ান্ত দায়িত্ব তাঁর হাতে থাকে। - ঘ)
ছক-'ক'-এ রাষ্ট্রপতি নামমাত্র প্রধান এবং মন্ত্রিসভা আইনসভার নিকট দায়ী, অর্থাৎ সংসদীয় সরকার। ছক-'খ'-এ রাষ্ট্রপতি প্রকৃত শাসক এবং মন্ত্রিসভা তাঁর নিকট দায়ী, অর্থাৎ রাষ্ট্রপতিশাসিত সরকার। আমার মতে সংসদীয় সরকার অধিক গণতান্ত্রিক। কারণ:
১. জনপ্রতিনিধিদের কাছে দায়বদ্ধতা: মন্ত্রিসভা আইনসভার নিকট যৌথভাবে দায়ী থাকে এবং অনাস্থা প্রস্তাবে সরকারকে সরানো যায়; ফলে জবাবদিহি নিশ্চিত হয়।
২. আইন ও শাসন বিভাগের সমন্বয়: মন্ত্রীরা আইনসভার সদস্য, তাই জনগণের প্রতিনিধিরাই শাসন পরিচালনা করেন।
৩. স্বৈরতন্ত্রের আশঙ্কা কম: ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয়ে মন্ত্রিসভার হাতে থাকে।
৪. বিরোধী দলের ভূমিকা: বিরোধী দল সংসদে সরকারের কাজের সমালোচনা করতে পারে।সুতরাং, জনমতের প্রতিফলন ও জবাবদিহির কারণে সংসদীয় সরকারই অধিক গণতান্ত্রিক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও