ভূগোল এবং পরিবেশ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

গ্রহ | বৈশিষ্ট্য
x | ব্যাস ৬৭৮৭ কিলোমিটার ও উপগ্রহ ২টি
Y | ব্যাস ১২৬৬৭ কিলোমিটার ও উপগ্রহ ১টি
Z | ব্যাস ১২১০৪ কিলোমিটার ও উপগ্রহ নেই

  1. ক)

    গ্রহ কাকে বলে?

    (1)
  2. খ)

    কৃত্রিম উপগ্রহ বলতে কী বোঝায়?

    (2)
  3. গ)

    সারণির "X" চিহ্নিত গ্রহটির বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    "Y" ও "Z" চিহ্নিত গ্রহ দুইটির মধ্যে কোনটি প্রাণী 'বসবাসের উপযুক্ত? তোমার মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    সূর্যকে কেন্দ্র করে যেসব ঘূর্ণায়মান আকাশমণ্ডলীয় বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে, তাদের গ্রহ বলে।

  2. খ)

    মানুষের তৈরি যেসব উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে, তাদের কৃত্রিম উপগ্রহ বলে। আবহাওয়ার পূর্বাভাস, তথ্য আদান-প্রদান, খনিজ সম্পদের সন্ধান ও পরিবেশ দূষণ নির্ণয়ের মতো কাজে এগুলো ব্যবহৃত হয়।

  3. গ)

    সারণির X গ্রহটির ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার এবং ২টি উপগ্রহ আছে। এটি মঙ্গল (Mars) গ্রহ।

    মঙ্গলের বর্ণনা:
    ১. মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। খালি চোখে একে লালচে দেখায়।
    ২. সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক।
    ৩. সূর্যকে একবার ঘুরে আসতে মঙ্গলের ৬৮৭ দিন লাগে।
    ৪. এর উপরিভাগে গিরিখাত ও আগ্নেয়গিরি আছে এবং ফোবোস ও ডিমোস নামে দুটি উপগ্রহ আছে।
    ৫. এখানে অক্সিজেন ও পানি খুব কম এবং কার্বন ডাই-অক্সাইড প্রায় ৯৯ ভাগ।

  4. ঘ)

    Y গ্রহের ব্যাস ১২,৬৬৭ কিলোমিটার ও একটি উপগ্রহ আছে, তাই Y হলো পৃথিবী। Z গ্রহের ব্যাস ১২,১০৪ কিলোমিটার ও কোনো উপগ্রহ নেই, তাই Z হলো শুক্র। এ দুটির মধ্যে Y (পৃথিবী) প্রাণী বসবাসের উপযুক্ত।

    ১. পৃথিবীর বায়ুমণ্ডলে জীবের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও উপযোগী তাপমাত্রা আছে।
    ২. শুক্র ঘন মেঘে ঢাকা। এর বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই-অক্সাইডের তৈরি এবং এটি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ। এখানে বৃষ্টি হলেও তা এসিড বৃষ্টি।
    ৩. তাই শুক্রে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়।

    সুতরাং, প্রাণী বসবাসের উপযুক্ত গ্রহ Y বা পৃথিবী।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন