ব্যবসায় উদ্যোগ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব মিরাজ ও জনাব হাকিম দুই বন্ধু। তারা একসাথে ১৫ বছর পর বিদেশ থেকে দেশে আসে। জনাব মিরাজ রাজশাহীতে আমের প্রচুর ফলন দেখে রাজশাহীতেই একটি জুস তৈরির কারখানা স্থাপন করেন। এতে তিনি সফলতা অর্জন করেন। পক্ষান্তরে, জনাব হাকিম দিনাজপুরে একই ধরনের একটি জুস তৈরির কারখানা স্থাপন করেন। তিনি কারখানাটিতে একটি নির্দিষ্ট সময়ে কত টাকা আয় ও কত টাকা ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করেন না। তিনি কাঁচামালের অভাবজনিত কারণে তার কারখানা ভালো চালাতে পারেননি। ফলে তার ব্যবসায়ে লোকসান হয়।
- ক)(1)
প্রকল্প কী?
- খ)(2)
সমআয়-ব্যয় বিশ্লেষণ কী? ব্যাখ্যা কর।
- গ)(3)
জনাব মিরাজের কারখানা স্থাপনের ক্ষেত্রে ম্যাক্রোস্ক্রিনিং এর কোন উপাদান বিদ্যমান? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
জনাব হাকিমের কারখানাটির লোকসান হওয়ার কারণ ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্মপদ্ধতিকে প্রকল্প বলে।
- খ)
সম আয়-ব্যয় বিশ্লেষণ ব্যবসায়ের এমন একটি অবস্থাকে বোঝায়, যখন আয় ও ব্যয় সমান হয়। অর্থাৎ ব্যবসায়ে লাভও হয় না, ক্ষতিও হয় না। যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়মূল্য মোট ব্যয়ের সমান হয়, সেই পরিমাণকে সম আয়-ব্যয় বিন্দু (Break Even Point) বলে। উদাহরণ: ৫০০০ ব্যাট বিক্রিতে লাভ-ক্ষতি নেই, এর বেশি বিক্রি হলে লাভ হবে।
- গ)
রাজশাহীতে আমের প্রচুর ফলন দেখে জনাব মিরাজ সেখানে জুস কারখানা স্থাপন করেছেন। এখানে ম্যাক্রোস্ক্রিনিং-এর প্রাকৃতিক পরিবেশ উপাদান বিদ্যমান।
প্রকল্প নির্বাচনে প্রাকৃতিক পরিবেশ বিরাট ভূমিকা রাখে, কারণ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল প্রাকৃতিক পরিবেশ থেকে আসে। মিরাজ আমের সহজলভ্যতার কথা ভেবে কারখানার স্থান ও পণ্য বেছে নিয়েছেন। ফলে কাঁচামাল সহজে পাওয়া যাওয়ায় তিনি সফল হয়েছেন।
- ঘ)
জনাব হাকিমের কারখানার লোকসানের কারণ ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করা হলো।
১. নগদপ্রবাহ বিবরণী না রাখা: তিনি নির্দিষ্ট সময়ে কত আয় ও ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করেননি। ফলে ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে পারেননি।
২. বাজার জরিপ ও পরিকল্পনার অভাব: পরিকল্পনায় বাজার জরিপ, কাঁচামালের উৎস ও মুনাফার সম্ভাবনা থাকা উচিত ছিল। দিনাজপুরে কাঁচামাল সহজলভ্য কি না তা যাচাই না করায় কাঁচামালের অভাব দেখা দিয়েছে।
৩. প্রাক্কলিত আর্থিক বিবরণীর অভাব: আয়-ব্যয় ও সম আয়-ব্যয় বিশ্লেষণ থাকলে ক্ষতি আগেই ধরা যেত।সুতরাং, সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা না থাকায় হাকিমের কারখানা লোকসানে পড়েছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও