বাংলা ২য় পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৩

বাংলা ২য় পত্র প্রশ্ন

1.

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (ক) স্বাধীনতা দিবস(খ) বইমেলা

উত্তর ও ব্যাখ্যা

(ক) স্বাধীনতা দিবস

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এটি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই রাতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস সশস্ত্র যুদ্ধের পর ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। প্রতিবছর এ দিনটি সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং স্কুল-কলেজে আলোচনাসভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। স্বাধীনতা দিবস আমাদের মনে দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনা জাগিয়ে তোলে। এ দিনে আমরা শপথ নিই, শহিদদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন