বাংলা ১ম পত্র • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫

বাংলা ১ম পত্র প্রশ্ন

উদ্দীপক-১: ছগির মিয়া মানুষদের ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ে তোলে কিন্তু তার অবৈধ সম্পদের সকল গোপন রহস্য ফাঁস হয়ে যায়। অবশেষে শান্তির ভয়ে স্থাবর-অস্থাবর সম্পত্তি ছেড়ে বিদেশে চলে যায়।উদ্দীপক-২:"আমার এ ঘর ভাঙিয়াছে যেবা,আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"

  1. ক)

    'আশা' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে?

    (1)
  2. খ)

    'তবু যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি।'-চরণে 'দুরাশা গ্লানি' দ্বারা কী বোঝানো হয়েছে?

    (2)
  3. গ)

    উদ্দীপক-১ এ 'আশা' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    "উদ্দীপক-২ এ 'আশা' কবিতার মূল সুর প্রতিধ্বনিত হয়েছে।" মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. খ)

    'দুরাশা গ্লানি' বলতে অসম্ভব বা অসৎ আকাঙ্ক্ষা থেকে সৃষ্ট মানসিক কষ্ট, লজ্জা ও গ্লানিকে বোঝানো হয়েছে।

    যাদের মনে অন্যায় লোভ বা অর্জনের অসম্ভব বাসনা নেই, তাদের মন এই গ্লানি থেকে মুক্ত। তারা অল্পেই তৃপ্ত ও শান্ত থাকে।

  2. গ)

    উদ্দীপক-১-এ 'আশা' কবিতার লোভ ও অসৎ আকাঙ্ক্ষার পরিণতির দিকটি ফুটে উঠেছে।

    ছগির মিয়া মানুষকে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়েছিল। কিন্তু তার অবৈধ সম্পদের রহস্য ফাঁস হয়ে যায় এবং শাস্তির ভয়ে সব ছেড়ে তাকে বিদেশে পালাতে হয়। অর্থাৎ অন্যায় লোভ তাকে মানসিক অশান্তি ও গ্লানিতে ফেলেছে। কবিতায় 'দুরাশা গ্লানি' শব্দ দিয়ে এ ধরনের লোভজনিত যন্ত্রণার ইঙ্গিত পাওয়া যায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন