ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. সাদ একজন আলু উৎপাদনকারী। আলুর মৌসুমে তিনি অধিক পরিমাণে আলু উৎপাদন করেন এবং এমন এক ব্যবস্থা নেন যাতে জনগণ সারা বছর তা ভোগ করতে পারে। অপরদিকে তার বন্ধু নাবিল একজন পোশাক বিক্রেতা। প্রয়োজনীয় পুঁজির অভাবে তার দোকানটি গলির ভেতরে অবস্থিত হওয়ায় তিনি আশানুরূপ পোশাক বিক্রি করতে পারেন না। ফলে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হন।
- ক)(1)
আত্মকর্মসংস্থান কী?
- খ)(2)
মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।
- গ)(3)
বিপণনের ক্ষেত্রে মি. সাদ এর 'কাজের ধরন কোনটি? বিশ্লেষণ করো।
- ঘ)(4)
নাবিলের ব্যবসায়ে উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে কোন কোন বিবেচ্য বিষয়ের অভাব পরিলক্ষিত হয়? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
নিজস্ব পুঁজি বা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে।
- খ)
মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য হলো গ্রামের দুস্থ, শিক্ষিত ও অর্ধ-শিক্ষিত মহিলাদের স্বকর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।
এই মন্ত্রণালয় মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নে অনানুষ্ঠানিক, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণও দেয়। - গ)
বিপণনের ক্ষেত্রে মি. সাদের কাজের ধরন গুদামজাতকরণ।
গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অনেক পণ্য বছরের নির্দিষ্ট সময়ে উৎপাদিত হলেও সারা বছর ব্যবহৃত হয়। মি. সাদ আলুর মৌসুমে অধিক আলু উৎপাদন করেন এবং এমন ব্যবস্থা নেন, যাতে জনগণ সারা বছর তা ভোগ করতে পারে। অর্থাৎ তিনি আলু সংরক্ষণ করে বছরব্যাপী চাহিদা মেটাচ্ছেন। গুদামজাতকরণের ফলেই আমরা শীতকালে উৎপাদিত গোল আলু ও টমেটো সারা বছর পাই। তাই তাঁর কাজটি বিপণনের গুদামজাতকরণ কার্যাবলির অন্তর্ভুক্ত।
- ঘ)
নাবিল একজন পোশাক বিক্রেতা, কিন্তু আশানুরূপ বিক্রি করতে পারছেন না। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে নিচের বিবেচ্য বিষয়ের অভাব তাঁর ব্যবসায়ে দেখা যায়।
১. প্রাথমিক মূলধন: ব্যবসায় সফলভাবে পরিচালনার জন্য স্থায়ী ও চলতি মূলধন পর্যাপ্ত থাকা দরকার। উদ্দীপকে প্রয়োজনীয় পুঁজির অভাবের কথা বলা হয়েছে। ফলে তিনি ভালো স্থান ও পর্যাপ্ত পণ্য সংগ্রহ করতে পারেননি।
২. ব্যবসায়ের স্থান নির্বাচন: স্থান নির্বাচনে বাজারজাতকরণের সুবিধা, অবকাঠামোগত সুবিধা ও কাঁচামালের সহজলভ্যতা দেখতে হয়। নাবিলের দোকান গলির ভেতরে হওয়ায় ক্রেতার চোখে পড়ে না এবং ক্রেতা সমাগম কম হয়।
৩. পণ্যের চাহিদা নির্ধারণ ও বাজারজাতকরণ কৌশল: বাজার জরিপ করে পণ্যের চাহিদা ও বাজারের পরিধি আগেই নিরূপণ করা প্রয়োজন। এই বিষয়ে তিনি যথেষ্ট সচেতন ছিলেন বলে মনে হয় না।সুতরাং, মূলধন ও স্থান নির্বাচনের এসব ঘাটতির কারণেই নাবিল কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও