ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

পর্বত | উদাহরণ
'S' | হিমালয়, আল্পস
T | ভিসুভিয়াস, ফুজিয়ামা
U | বিন্ধ্যা, ব্লাক করেস্ট

  1. ক)

    বিচূণীভবন কাকে বলে?

    (1)
  2. খ)

    কোন দূর্যোগকে পোতাশ্রয়ের ঢেউ বলে? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    'S' চিহ্নিত পর্বতের বিবরণ দাও।

    (3)
  4. ঘ)

    'T' ও '' পর্বতদ্বয়ের গঠন বৈশিষ্ট্য কি একই রকম? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    শিলারাশি চূর্ণ-বিচূর্ণ ও বিশ্লিষ্ট হয় কিন্তু স্থানান্তরিত হয় না, এ প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে।

  2. খ)

    সুনামি দুর্যোগকে পোতাশ্রয়ের ঢেউ বলে। সুনামি একটি জাপানি শব্দ, যার অর্থ পোতাশ্রয়ের ঢেউ। সমুদ্রের তলদেশে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে এই বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। ঢেউ উপকূলে আঘাত হানলে জলোচ্ছ্বাস ও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ভারত মহাসাগরে সংঘটিত সুনামি এর একটি ভয়াবহ উদাহরণ।

  3. গ)

    উদ্দীপকের 'S' চিহ্নিত পর্বতটি ভঙ্গিল পর্বত (Fold mountain), কারণ এর উদাহরণ হিমালয় ও আল্পস।

    বিবরণ :
    ১. ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দের উৎপত্তি। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে এ পর্বত গঠিত হয়।
    ২. সমুদ্রের অবনমিত তলদেশে দীর্ঘকাল ধরে প্রচুর পলি জমা হয়। ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে এবং পাশের সুদৃঢ় ভূমিখণ্ডের প্রবল পার্শ্বচাপে ঊর্ধ্বভাঁজ ও অধঃভাঁজ সৃষ্টি হয়। এ ভাঁজগুলো মিলেই ভঙ্গিল পর্বত গঠিত হয়।
    ৩. এ পর্বতের প্রধান বৈশিষ্ট্য ভাঁজ। হিমালয় (এশিয়া), আল্পস (ইউরোপ), রকি (উত্তর আমেরিকা) ও আন্দিজ (দক্ষিণ আমেরিকা) এর উদাহরণ।

  4. ঘ)

    'T' ও 'U' পর্বতদ্বয়ের গঠন বৈশিষ্ট্য একই রকম নয়। উদ্দীপকের 'T' হলো আগ্নেয় পর্বত (ভিসুভিয়াস, ফুজিয়ামা) এবং 'U' হলো চ্যুতি-স্তূপ পর্বত (বিন্ধ্যা, ব্ল্যাক ফরেস্ট)।

    ১. গঠন প্রক্রিয়া : আগ্নেয়গিরি থেকে উদ্‌গিরিত লাভা, ছাই ও অন্যান্য পদার্থ সঞ্চিত ও জমাট বেঁধে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়, তাই একে সঞ্চয়জাত পর্বতও বলে। কিন্তু ভূআলোড়নের সময় ভূত্বকে ফাটল ধরে এবং ফাটল বরাবর ভূত্বক স্থানচ্যুত হয়। এভাবে চ্যুতির ফলে উঁচু হওয়া অংশ স্তূপ পর্বত গঠন করে।
    ২. আকৃতি : আগ্নেয় পর্বত সাধারণত মোচাকৃতির হয়। চ্যুতি-স্তূপ পর্বত চ্যুতির ফলে উত্থিত শিলাখণ্ডের মতো গঠিত হয়।
    ৩. সৃষ্টির কারণ : আগ্নেয় পর্বতের পেছনে অগ্ন্যুৎপাত দায়ী, আর স্তূপ পর্বতের পেছনে ভূত্বকের প্রসারণ ও সংকোচনজনিত চ্যুতি দায়ী।

    সুতরাং, গঠন প্রক্রিয়া, আকৃতি ও সৃষ্টির কারণের ভিন্নতার জন্য 'T' ও 'U' পর্বতের গঠন বৈশিষ্ট্য একই রকম নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন