ব্যবসায় উদ্যোগ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

জোনায়েত একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবসায় শুরু করেন। মূলধন স্বল্পতার কারণে তিনি তার পাঁচ বন্ধুকে নিয়ে মৌখিক চুক্তিতে ব্যবসায়টি সম্প্রসারণ করেন। কিছু দিনের মধ্যেই ব্যবসায়টি সফলতা অর্জন করে। জোনায়েত নিজে ব্যবসায়টি পরিচালনা করেন। যার ফলে গোপনে ২ বছরের মধ্যে ব্যবসার সমস্ত কিছু জোনায়েত নিজের করে ফেলেন। তার অপর বন্ধুরা তার বিরুদ্ধে মামলা করেও ব্যবসায়ের মুনাফা গ্রহণে ব্যর্থ হন।

  1. ক)

    বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতির নাম কী

    (1)
  2. খ)

    যৌথমূলধনি ব্যবসায় কীসের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়? ব্যাখ্যা কর।

    (2)
  3. গ)

    জোনায়েতের প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    জোনায়েতের বিরুদ্ধে কোনো আইনি সহায়তা না পাওয়ার কারণ কী? বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতির নাম রচডেল সমবায় সমিতি (The Rochdale Pioneers Equitable Society), যা ১৮৪৪ সালে ইংল্যান্ডের রচডেলে প্রতিষ্ঠিত হয়।

  2. খ)

    যৌথমূলধনি ব্যবসায় আইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত হয়। বাংলাদেশে বর্তমানে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠন, নিবন্ধন ও পরিচালনা করতে হয়। এ আইনের অধীনে নিবন্ধিত হলেই কোম্পানি পৃথক আইনগত সত্তা লাভ করে। তাই এটি আইনের মাধ্যমে সৃষ্ট ও পরিচালিত।

  3. গ)

    জোনায়েতের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হলো অংশীদারি ব্যবসায়।

    ১. অংশীদারি ব্যবসায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির চুক্তির ভিত্তিতে গঠিত হয়। জোনায়েত পাঁচ বন্ধুকে নিয়ে চুক্তির মাধ্যমে ব্যবসায়টি সম্প্রসারণ করেন।
    ২. অংশীদারি ব্যবসায়ে চুক্তি লিখিত হওয়া বাধ্যতামূলক নয়, মৌখিক চুক্তিতেও এটি গঠিত হতে পারে। জোনায়েতরা মৌখিক চুক্তিতে কাজ শুরু করেছেন।
    ৩. মূলধন স্বল্পতার কারণে একাধিক ব্যক্তি মিলে মূলধন সংগ্রহ করা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য।

    তাই এটি অংশীদারি ব্যবসায়।

  4. ঘ)

    জোনায়েতের বিরুদ্ধে আইনি সহায়তা না পাওয়ার কারণ হলো অংশীদারি ব্যবসায়টি মৌখিক চুক্তিতে গঠিত ও অনিবন্ধিত ছিল।

    ১. নিবন্ধনের অভাব: ১৯৩২ সালের অংশীদারি আইনে নিবন্ধন বাধ্যতামূলক নয়। কিন্তু নিবন্ধিত ব্যবসায়ের অংশীদাররাই চুক্তিতে উল্লিখিত অধিকার আদায়ের জন্য অন্য অংশীদারের বিরুদ্ধে মামলা করতে পারে। অনিবন্ধিত ব্যবসায়ের অংশীদাররা তা পারে না।
    ২. লিখিত চুক্তিপত্রের অভাব: মৌখিক চুক্তি হওয়ায় মুনাফার ভাগ, দায়দায়িত্ব ও অধিকার প্রমাণ করা কঠিন হয়। লিখিত ও নিবন্ধিত চুক্তি থাকলে বিরোধ ও মামলা এড়ানো ও অধিকার আদায় সহজ হয়।

    সুতরাং, ব্যবসায়টি নিবন্ধিত না থাকায় ও লিখিত চুক্তি না থাকায় বন্ধুরা মামলা করেও মুনাফা পাননি।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন