ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

"ক" ইস্পাত শিল্পকারখানার একজন শ্রমিক। "খ" একজন বর্গাচাষী। আর "গ" ঢাকা সদরঘাট সংলগ্ন একটি দোকানের পাইকারি বিক্রেতা।

  1. ক)

    সম্পদ কাকে বলে?

    (1)
  2. খ)

    সম্পদ কাকে বলে?

    (2)
  3. গ)

    উদ্দীপকে বর্ণিত "ক" এর পেশা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    "খ" ও "গ" এর কর্মকাণ্ড কি একই পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড? যুক্তিসহ আলোচনা করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায়, তাই সম্পদ। এককথায়, বস্তুর কার্যকারিতাই সম্পদ।

  2. খ)

    যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক অবস্থায় মানুষের কাজে ব্যবহার করা যায়, তাকে সম্পদ বলে। বস্তুর কার্যকারিতাই তাকে সম্পদে পরিণত করে। যেমন- পেট্রোলিয়াম (খনিজ তেল) ব্যবহার ও উত্তোলনের পদ্ধতি জানার পর এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে। সম্পদকে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ ও অর্থনৈতিক সম্পদ- এই তিন ভাগে ভাগ করা যায়।

  3. গ)

    উদ্দীপকের 'ক' ইস্পাত শিল্পকারখানার শ্রমিক। তার পেশা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।

    বর্ণনা :
    ১. দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে মানুষ প্রথম পর্যায়ের কর্মকাণ্ড দ্বারা উৎপাদিত সামগ্রীকে প্রক্রিয়াজাত করে আকার পরিবর্তন করে এবং উপযোগিতা বৃদ্ধি করে।
    ২. খনিজ লৌহ আকরিক উত্তোলন করে তা থেকে ইস্পাত ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তৈরি করা এ পর্যায়ের কাজ। সব ধরনের প্রস্তুতকরণ (Manufacturing) কার্যই এর অন্তর্ভুক্ত।
    ৩. ইস্পাত কারখানার শ্রমিক হিসেবে 'ক' কাঁচামালকে পণ্যে রূপ দেওয়ার কাজে নিয়োজিত। তাই এটি দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড।

  4. ঘ)

    'খ' ও 'গ' এর কর্মকাণ্ড একই পর্যায়ের নয়।

    ১. 'খ' এর কর্মকাণ্ড : 'খ' একজন বর্গাচাষী, অর্থাৎ কৃষিকাজ করেন। কৃষিকাজে মানুষ বীজ বপন করে এবং প্রকৃতি তা শস্যে পরিণত করে। এখানে মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি কাজ করে। তাই এটি প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।
    ২. 'গ' এর কর্মকাণ্ড : 'গ' একজন পাইকারি বিক্রেতা। তিনি প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উৎপাদিত পণ্য ক্রয় করে ক্রেতার কাছে পৌঁছে দেন। এতে পণ্যের উপযোগিতা বৃদ্ধি পায় এবং সেবাকার্য সম্পাদিত হয়। তাই এটি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।
    ৩. পার্থক্য : প্রথম পর্যায়ে প্রকৃতির দান সংগ্রহ বা উৎপাদন করা হয়। তৃতীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, পরিবহন প্রভৃতির মাধ্যমে পণ্য ও সেবা বিতরণ করা হয়।

    সুতরাং, 'খ' প্রথম এবং 'গ' তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাই তাদের কর্মকাণ্ড একই পর্যায়ের নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন