ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
শিহাব জাপানের টোকিও শহরে থাকে। সে টোকিওর স্থানীয় সময় সকাল ৭টার ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে বাংলাদেশের বিমান বন্দরে ৭টার মধ্যে পৌঁছে গেল। কিন্তু সে তার হাতের ঘড়িতে সময় দেখেটোকিওর স্থানীয় সকাল ১০টা।
- ক)(1)
জিআইএস কী?
- খ)(2)
পৃথিবীর বিভিন্ন দেশে একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব হলে টোকিওর দ্রাঘিমা নির্ণয় করো।
- ঘ)(4)
উদ্দীপকে উল্লিখিত স্থান দু'টির মধ্যে সময়ের পার্থক্যের কারণ বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে জিআইএস (Geographical Information System) বলে।
- খ)
বড় আয়তনের দেশে একটি মাত্র সময় ধরে কাজ করলে দ্রাঘিমার ব্যবধানের কারণে সময় গণনায় বিভ্রাট ঘটে।
তাই দেশের প্রশাসনিক ও অন্যান্য কাজের সুবিধার জন্য আয়তন অনুযায়ী একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয়। যেমন, যুক্তরাষ্ট্রে ৮টি এবং কানাডায় ৬টি প্রমাণ সময় রয়েছে।
- গ)
উদ্দীপক অনুযায়ী, বাংলাদেশে যখন স্থানীয় সময় সকাল ৭টা, শিহাবের হাতঘড়িতে টোকিওর সময় তখন সকাল ১০টা।
সময়ের পার্থক্য = ১০টা − ৭টা = ৩ ঘণ্টা = ১৮০ মিনিট
প্রতি ৪ মিনিটে ১° দ্রাঘিমার পার্থক্য হয়।
দ্রাঘিমার পার্থক্য = ১৮০ ÷ ৪ = ৪৫°
টোকিওর সময় ঢাকার চেয়ে এগিয়ে, অর্থাৎ টোকিও ঢাকার পূর্বে অবস্থিত।
টোকিওর দ্রাঘিমা = ৯০° + ৪৫° = ১৩৫°
উত্তর: টোকিওর দ্রাঘিমা ১৩৫° পূর্ব।
- ঘ)
উদ্দীপকে শিহাব বাংলাদেশে পৌঁছে দেখে, ঢাকায় সকাল ৭টা কিন্তু তার হাতঘড়িতে (টোকিওর সময়) সকাল ১০টা। ঢাকা ও টোকিওর মধ্যে ৩ ঘণ্টা সময়ের পার্থক্যের কারণগুলো নিচে বিশ্লেষণ করা হলো।
১. দ্রাঘিমার পার্থক্য: ঢাকা ৯০° পূর্ব এবং টোকিও ১৩৫° পূর্ব দ্রাঘিমায় অবস্থিত। দুই স্থানের দ্রাঘিমার পার্থক্য ৪৫°। প্রতি ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট হওয়ায় ৪৫° × ৪ = ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা সময়ের ব্যবধান হয়।
২. পৃথিবীর আবর্তন: পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ২৪ ঘণ্টায় ৩৬০° ঘোরে। তাই পূর্ব দিকের স্থান টোকিওতে সূর্য আগে ওঠে এবং সময় এগিয়ে থাকে। ঢাকা পশ্চিমে অবস্থিত বলে সেখানে পরে সূর্য ওঠে।
৩. ভিন্ন প্রমাণ সময়: প্রতিটি দেশ নিজ দেশের মধ্যভাগের দ্রাঘিমা অনুযায়ী প্রমাণ সময় ধরে। বাংলাদেশ ৯০° পূর্ব এবং জাপান ১৩৫° পূর্ব দ্রাঘিমার সময় অনুসরণ করে। শিহাবের হাতঘড়ি তখনো টোকিওর প্রমাণ সময় দেখাচ্ছিল বলে পার্থক্য চোখে পড়ে।সুতরাং, দ্রাঘিমার ব্যবধান ও পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের কারণেই ঢাকা ও টোকিওর সময়ে ৩ ঘণ্টার পার্থক্য হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও