বিজ্ঞান • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫

বিজ্ঞান প্রশ্ন

নাজিফার এলাকায় বন্যার পর এক ধরনের মাটির আস্তরণ পড়ে যা আঙ্গুল দিয়ে ঘষলে মসৃণ অনুভব হয়।

  1. ক)

    মাটির বায়বায়ন কাকে বলে?

    (1)
  2. খ)

    মাটির pH জানা জরুরি কেন

    (2)
  3. গ)

    উদ্দীপকের মাটির বৈশিষ্ট্য লেখ।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকের প্রাকৃতিক সম্পদটি সংরক্ষণে তুমি কী কী কৌশল অবলম্বন করবে তা বিশ্লেষণ কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মাটির কণাগুলোর মধ্যকার ফাঁকা স্থানে বাতাস থাকা বা চলাচল করাকে মাটির বায়বায়ন বলে।

  2. খ)

    মাটির pH থেকে বোঝা যায় মাটি এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ। বেশিরভাগ ফসলের সর্বোচ্চ উৎপাদন পাওয়া যায় মাটির pH ৭ বা তার কাছাকাছি হলে। কিছু ফসল ভিন্ন pH পছন্দ করে, যেমন আলু ও গম pH ৫-৬ এ এবং যব pH ৮ এ ভালো ফলন দেয়। pH ৭ থেকে অনেক কম বা বেশি হলে তা ঠিক করার ব্যবস্থা নিতে হয়। তাই মাটির pH জানা জরুরি।

  3. গ)

    উদ্দীপকের মাটি হলো পলি মাটি, কারণ বন্যার পর জমে এবং আঙুলে ঘষলে মসৃণ লাগে। এর বৈশিষ্ট্য:

    ১. এর পানি ধারণক্ষমতা বালু মাটির চেয়ে বেশি।
    ২. পানিযুক্ত অবস্থায় আঙুলে ঘষলে মসৃণ অনুভূত হয় এবং হাতের সাথে লেগে থাকে।
    ৩. এর কণা বালু মাটির কণার চেয়ে ছোট, তাই পানিতে ভাসমান অবস্থায় থাকে।
    ৪. এটি জৈব ও খনিজ পদার্থে সমৃদ্ধ এবং খুবই উর্বর।

  4. ঘ)

    উদ্দীপকের প্রাকৃতিক সম্পদটি হলো মাটি। মাটি অন্ন, বস্ত্র ও বাসস্থানের মতো আমাদের মৌলিক চাহিদার উৎস, তাই একে সংরক্ষণ করা জরুরি। আমি নিচের কৌশলগুলো অবলম্বন করব।

    ১. গাছ ও ঘাস লাগানো: মাটিতে বেশি করে গাছ ও ঘাস লাগাব। শিকড় মাটি আটকে রাখে ফলে ভারী বৃষ্টিতেও ক্ষয় হয় না। ফসল তোলার পর গোড়া জমিতে রেখে দেব।
    ২. ঢালু জমি ও নদীর পাড় রক্ষা: ঢালু জায়গায় ঘাস, ধনচে বা কলমি লাগাব। নদীর পাড়ে কলমি, ধনচে লাগাব এবং ভাঙন খরস্রোতা হলে বালুর বস্তা বা কংক্রিট ব্লক ব্যবহার করব।
    ৩. জৈব সার ব্যবহার ও ফসল পরিবর্তন: রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করব, কারণ হিউমাস পানি শোষণ করে ক্ষয় কমায়। একই জমিতে বারবার একই ফসল না করে ফসল পরিবর্তন করব।
    ৪. দূষণ রোধ: শিল্পকারখানা ও গৃহস্থালির বর্জ্য যেখানে-সেখানে ফেলা বন্ধ করব।

    সুতরাং, এসব কৌশল অনুসরণ করলে মাটির ক্ষয় ও উর্বরতা হ্রাস রোধ করে মাটি সংরক্ষণ করা সম্ভব।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন