বিজ্ঞান • Jashore Board • যশোর বোর্ড ২০২৩

বিজ্ঞান প্রশ্ন

রায়হান সাহেব তার বাসায় ১০০ ওয়াটের ৩টি ফ্যান, ৬০ ওয়াটের ৫টি বাল্ব এবং ২০০ ওয়াটের একটি ফ্রিজ ব্যবহার করেন। বাল্ব ও ফ্যানগুলো প্রতিদিন গড়ে ৯ ঘণ্টা এবং ফ্রিজটি গড়ে ১৬ ঘণ্টা চলে।

  1. ক)

    তড়িৎ মুদ্রণ কাকে বলে?

    (1)
  2. খ)

    কোনো বাল্বের গায়ে লেখা '220-60W' কথাটির অর্থ কী?

    (2)
  3. গ)

    প্রতি ইউনিট বিদ্যুৎ এর মূল্য ৫.৭২ টাকা হলে জুন মাসে রায়হান সাহেবের মত টাকা বিদ্যুৎ বিল হবে- নির্ণয় করো।

    (3)
  4. ঘ)

    তিনি বাসায় বিদ্যুৎ বিল কমানোর জন্য কী কী পদক্ষেপ নিতে পারেন- তোমার যৌক্তিক মতামত উপস্থান করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    তড়িৎ প্রলেপনের একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে হরফ, ব্লক মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলে।

  2. খ)

    বাল্বের গায়ে '220-60W' লেখা থাকার অর্থ হলো বাল্বটি ২২০ ভোল্ট বিভব পার্থক্যে সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং তখন প্রতি সেকেন্ডে ৬০ জুল বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ বাল্বটির ক্ষমতা ৬০ ওয়াট।

  3. গ)

    ব্যয়িত শক্তি E=P×t1000E = \dfrac{P \times t}{1000} ইউনিট (kWh)।

    ফ্যান: 3×100=3003 \times 100 = 300 W, প্রতিদিন ৯ ঘণ্টা
    E1=300×91000=2.7 ইউনিটE_1 = \frac{300 \times 9}{1000} = 2.7 \text{ ইউনিট}

    বাল্ব: 5×60=3005 \times 60 = 300 W, প্রতিদিন ৯ ঘণ্টা
    E2=300×91000=2.7 ইউনিটE_2 = \frac{300 \times 9}{1000} = 2.7 \text{ ইউনিট}

    ফ্রিজ: 200200 W, প্রতিদিন ১৬ ঘণ্টা
    E3=200×161000=3.2 ইউনিটE_3 = \frac{200 \times 16}{1000} = 3.2 \text{ ইউনিট}

    প্রতিদিনের মোট খরচ =2.7+2.7+3.2=8.6= 2.7 + 2.7 + 3.2 = 8.6 ইউনিট।

    জুন মাসে ৩০ দিন, তাই মোট ব্যয়িত শক্তি =8.6×30=258= 8.6 \times 30 = 258 ইউনিট।

    বিদ্যুৎ বিল =258×5.72=1475.76= 258 \times 5.72 = 1475.76 টাকা।

    রায়হান সাহেবের জুন মাসের বিদ্যুৎ বিল ১৪৭৫.৭৬ টাকা।

  4. ঘ)

    রায়হান সাহেব নিচের পদক্ষেপগুলো নিয়ে বিদ্যুৎ বিল কমাতে পারেন।

    ১. এনার্জি সেভিং বাল্ব ব্যবহার: ৬০ ওয়াটের সাধারণ বাল্বের বদলে এলইডি বা সিএফএল বাল্ব লাগালে বিদ্যুৎ ২০-৮০% সাশ্রয় হয় এবং এগুলো ৩ থেকে ২৫ গুণ বেশি টেকে। ৫টি বাল্ব বদলালেই বিলে বড় সাশ্রয় হবে।
    ২. অপ্রয়োজনে বন্ধ রাখা: যে ঘরে কেউ নেই সেখানকার বাতি ও ফ্যান বন্ধ রাখতে হবে। দিনের বেলায় সূর্যের আলো ব্যবহার করতে হবে।
    ৩. ফ্রিজের সঠিক ব্যবহার: বারবার দরজা না খুলে এবং ঠিকমতো রক্ষণাবেক্ষণ করে ফ্রিজের কাজের সময় কমানো যায়।
    ৪. কম বিদ্যুৎ খরচকারী যন্ত্র: ফ্যান ও ফ্রিজ কেনার সময় কম ক্ষমতার ও বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্র বেছে নিতে হবে।
    ৫. ওয়্যারিং ঠিক রাখা: পুরোনো বা ত্রুটিপূর্ণ তার ও সংযোগ থেকে বিদ্যুৎ অপচয় (সিস্টেম লস) হয়, তাই এগুলো ঠিক রাখতে হবে।

    সুতরাং, এসব পদক্ষেপ নিলে বিদ্যুৎ বিল কমবে এবং জাতীয় সম্পদেরও সাশ্রয় হবে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন