বাংলা ২য় পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৩
বাংলা ২য় পত্র প্রশ্ন
2.
(ক) মনে করো, তুমি মাহিন। তুমি কুমিল্লার লাকসাম উপজেলার অধিবাসী। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে একটি আবেদন পত্র লেখো।অথবা,(খ) তোমার উপজেলার অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
উত্তর ও ব্যাখ্যা
(ক) পাঠাগার স্থাপনের জন্য আবেদনপত্র
তারিখ: ১৮ আগস্ট, ২০২৫
বরাবর
উপজেলা চেয়ারম্যান
লাকসাম উপজেলা
কুমিল্লা।
বিষয়: এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি লাকসাম উপজেলার একজন বাসিন্দা। আমাদের এলাকায় অনেক শিক্ষার্থী ও জ্ঞানপিপাসু মানুষ আছেন, কিন্তু এখানে কোনো পাঠাগার নেই। ফলে পাঠ্যবইয়ের বাইরে জ্ঞান অর্জনের সুযোগ সীমিত। অনেকে অবসর সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করছে। একটি পাঠাগার স্থাপিত হলে তরুণ সমাজ বই পড়ায় উৎসাহী হবে, তাদের নৈতিক ও মানসিক বিকাশ ঘটবে এবং সমাজে সুস্থ সংস্কৃতি গড়ে উঠবে।
অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাদের এলাকায় উপযুক্ত স্থানে একটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয়।
বিনীত নিবেদক
লাকসাম উপজেলার অধিবাসীবৃন্দের পক্ষে
মাহিন
লাকসাম, কুমিল্লা।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও