ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০২৩

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

মি. হাবিব নিউ মার্কেটে একটি নতুন শাড়ির দোকান দেন এবং সবাইকে অবহিত করার জন্য আকর্ষণীয় লিফলেট তৈরি করে এলাকায় বিতরণ করেন। বাহারি শাড়ির অপূর্ব সমাহার উল্লেখ করে পোস্টার ও ব্যানার লাগান। এতে তার দোকান সম্পর্কে সবাই জানতে পারে। পরে তিনি বিশেষভাবে জোর দেন বিক্রয়কর্মীর দক্ষতা বাড়ানো ও তাদের আচরণের উন্নয়ন সাধনে। এতে তিনি সফল হন।

  1. ক)

    প্রমিতকরণ কী?

    (1)
  2. খ)

    বিক্রয়িকতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    মি. হাবিব প্রথমে বিপণন প্রসারে কোন কৌশল প্রয়োগ করেন? বর্ণনা করো

    (3)
  4. ঘ)

    উদ্দীপকের আলোকে মি, হাবিবের গুণাবলি ব্যাখ্যা করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির ওপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয়, একেই প্রমিতকরণ বলে।

  2. খ)

    বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায়, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবা বিক্রি করতে সক্ষম হয়। এই গুণের মাধ্যমে বিক্রেতা ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে এবং তাদের স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে।

  3. গ)

    মি. হাবিব প্রথমে বিপণন প্রসারে বিজ্ঞাপন কৌশল প্রয়োগ করেছেন। বিজ্ঞাপন হলো পণ্য বা সেবার প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি উপায় বা কৌশল। উদ্দীপকে হাবিব আকর্ষণীয় লিফলেট (প্রচারপত্র) বিতরণ করেছেন এবং বাহারি শাড়ির সমাহার উল্লেখ করে পোস্টার (প্রাচীরপত্র) ও ব্যানার লাগিয়েছেন। এগুলো বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। এর ফলে সবাই তার দোকান সম্পর্কে জানতে পেরেছে।

  4. ঘ)

    উদ্দীপকের আলোকে মি. হাবিবের গুণাবলি ব্যাখ্যা করা হলো—
    ১. উদ্যোগ ও সৃজনশীলতা: তিনি নতুন দোকান দিয়েছেন এবং আকর্ষণীয় লিফলেট, পোস্টার ও ব্যানারের মাধ্যমে সবাইকে অবহিত করেছেন।
    ২. বিপণন সম্পর্কে জ্ঞান: বিজ্ঞাপনের মাধ্যমে চাহিদা সৃষ্টির কৌশল তিনি জানেন।
    ৩. বিক্রয়কর্মীর গুরুত্ব উপলব্ধি: বিক্রয়কর্মীর দক্ষতা বাড়ানো ও আচরণের উন্নয়নে জোর দিয়ে তিনি বুঝিয়েছেন যে ব্যবসায়ের সফলতা অনেকাংশে বিক্রয়কর্মীর ওপর নির্ভর করে। আদর্শ বিক্রয়কর্মীর আগ্রহ, আন্তরিকতা, মার্জিত ব্যবহার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা দরকার।
    ৪. দূরদর্শিতা: ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করার জন্য তিনি পরিকল্পিতভাবে এগিয়েছেন এবং সফল হয়েছেন।

    সুতরাং, মি. হাবিব একজন উদ্যোগী, দূরদর্শী ও বিপণনসচেতন ব্যবসায়ী।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন