ভূগোল এবং পরিবেশ • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
বায়ুমণ্ডল কাকে বলে?
- খ)(2)
বাণিজ্য বায়ু বলতে কী বোঝায়?
- গ)(3)
চিত্রের 'P' মণ্ডলটির নাম উল্লেখপূর্বক এর বৈশিষ্ট্য বর্ণনা করো।
- ঘ)(4)
'Q’ এবং 'R' মন্ডল দুটির কোনটি পৃথিবীর জীবজগৎ রক্ষায় অধিক গুরুত্বপূর্ণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকে বায়ুমণ্ডল বলে।
- খ)
নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে উষ্ণ বায়ু ওপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে বয়। প্রাচীনকালে বাণিজ্য জাহাজগুলো এ বায়ুর দিক অনুসরণ করে চলত বলে একে বাণিজ্য বায়ু বা অয়ন বায়ু বলে।
- গ)
চিত্রের 'P' মণ্ডলটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রপোমণ্ডল (Troposphere), কারণ এখানে মেঘ, বৃষ্টি ও তুষারপাত হয়।
বৈশিষ্ট্য :
১. এটি ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকা স্তর, যা নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬–১৯ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
২. মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষারপাত, শিশির ও কুয়াশা এ স্তরেই সৃষ্টি হয়।
৩. উচ্চতা বাড়ার সাথে বায়ুর ঘনত্ব ও উষ্ণতা কমে। প্রতি ১,০০০ মিটারে প্রায় ৬.৪° সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়।
৪. নিচের দিকের বাতাসে জলীয়বাষ্প বেশি থাকে এবং সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় ৭৫ ভাগ এ স্তর বহন করে।
৫. এ স্তরের শেষ প্রান্তকে ট্রপোপজ বলে। - ঘ)
চিত্রে 'Q' হলো ওজোন গ্যাসবহুল স্ট্রাটোমণ্ডল এবং 'R' হলো উল্কা ছুটে বেড়ানোর স্তর মেসোমণ্ডল। আমার মতে পৃথিবীর জীবজগৎ রক্ষায় 'Q' (স্ট্রাটোমণ্ডল) অধিক গুরুত্বপূর্ণ।
১. অতিবেগুনি রশ্মি শোষণ : স্ট্রাটোমণ্ডলে ওজোন (O₃) স্তর রয়েছে, যা সূর্যের বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। ওজোন স্তর না থাকলে মারাত্মক অতিবেগুনি রশ্মি প্রবেশ করে প্রাণিকুল বিনষ্ট করত।
২. শান্ত আবহাওয়া : এ স্তরে জলীয়বাষ্প থাকে না, ফলে ঝড়বৃষ্টি হয় না। আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকায় জেট বিমান চলাচলের সুবিধা হয়।
৩. 'R' এর ভূমিকা : মেসোমণ্ডলে মহাকাশ থেকে আসা অধিকাংশ উল্কা এসে পুড়ে যায়। এটিও পৃথিবীকে রক্ষা করে, তবে জীবজগতের সরাসরি অস্তিত্বের জন্য ক্ষতিকর রশ্মি আটকানোর গুরুত্ব বেশি।সুতরাং, জীবজগৎ রক্ষায় ওজোন স্তর সংবলিত স্ট্রাটোমণ্ডল 'Q' অধিক গুরুত্বপূর্ণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও