বাংলা ২য় পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৩

বাংলা ২য় পত্র প্রশ্ন

3.

সারাংশ লেখো:(ক) অভ্যাস ভয়ানক জিনিস- একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হবার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো, সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুই দিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছে করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কোরো না, তাহলে সব পণ্ড হবে।অথবা, সারমর্ম লেখো:(খ) বসুমতী, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-কেন এ মাথার ঘাম পায়েতে বহাস? বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

অভ্যাস মানুষের স্বভাবে গভীরভাবে গেঁথে থাকে, তাই তা হঠাৎ বদলানো যায় না। মানুষ হতে হলে ধৈর্য ও ধারাবাহিক সাধনা দরকার। সত্যবাদী হতে চাইলে প্রথমে অল্প অল্প করে মিথ্যা বর্জনের অভ্যাস করতে হবে এবং ধীরে ধীরে তা বাড়াতে হবে। এভাবে একসময় মিথ্যা বলা অসম্ভব হয়ে যাবে। পাপ ও কু-প্রবৃত্তির বিরুদ্ধে হঠাৎ জয় আশা করলে সব চেষ্টা বিফল হয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন