অর্থনীতি • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫
অর্থনীতি প্রশ্ন
মি. দীপন 'P' দেশের একটি সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। যেখানে সরকার জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত। সেখানে ব্যক্তিগত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। তার ছোট ডাই নিজ দেশ ০তে একটি বিস্কুট ফ্যাক্টরির মালিক। সর্বোচ্চ মুনাফা অর্জনের উদ্দেশ্যে তিনি তার উৎপাদন কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করেন।
- ক)(1)
অর্থনীতির জনকের নাম কী?
- খ)(2)
মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
- গ)(3)
'P' দেশে,কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
Q' দেশের অর্থব্যবস্থায় আয় বৈষম্য এবং সরকারের ভূমিকা তুলে ধর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ।
- খ)
মুদ্রাস্ফীতি হলো দ্রব্যের সাধারণ দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়া, আর বেকারত্ব হলো কাজের ইচ্ছা ও সামর্থ্য থাকা সত্ত্বেও কাজ না পাওয়া। অর্থনীতিবিদ ফিলিপসের মতে স্বল্পকালে এ দুটির মধ্যে বিপরীত সম্পর্ক আছে। মুদ্রাস্ফীতি বাড়লে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ে বলে বেকারত্ব কমে। আবার মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে।
- গ)
উদ্দীপকে 'P' দেশে সরকার জনগণের সার্বিক কল্যাণের দায়িত্বে নিয়োজিত এবং ব্যক্তিগত মুনাফা অর্জনের সুযোগ নেই। এটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার (Socialist Economy) বৈশিষ্ট্য।
ব্যাখ্যা:
১. এ ব্যবস্থায় উৎপাদনের সব উপকরণের মালিকানা রাষ্ট্রের হাতে থাকে।
২. উৎপাদনের উদ্দেশ্য মুনাফা নয়, সামাজিক কল্যাণ।
৩. কী, কীভাবে ও কার জন্য উৎপাদন হবে তা কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে সরকার ঠিক করে।সুতরাং 'P' দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান।
- ঘ)
উদ্দীপকে 'Q' দেশে বিস্কুট কারখানার মালিক সর্বোচ্চ মুনাফার উদ্দেশ্যে স্বাধীনভাবে উৎপাদন করেন। তাই এটি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা।
১. আয় বৈষম্য: উৎপাদনের উপকরণ ব্যক্তির মালিকানায় থাকায় মালিকরা মুনাফা ও সম্পদ জমা করে, অন্যদিকে শ্রমিকরা শুধু মজুরি পায়। ফলে ধনী আরও ধনী ও গরিব আরও গরিব হয়।
২. সরকারের ভূমিকা: সরকারের হস্তক্ষেপ সীমিত থাকে। সে সাধারণত আইনশৃঙ্খলা রক্ষা, দেশরক্ষা ও বিচারব্যবস্থার মতো মৌলিক কাজ করে।
৩. প্রতিযোগিতা: সরকার ব্যক্তিগত উদ্যোগে হস্তক্ষেপ না করায় অর্থনীতি বাজার প্রতিযোগিতার ওপর চলে, যা গরিবের জন্য সুরক্ষা দেয় না।সুতরাং 'Q' দেশে আয় বৈষম্য বেশি এবং সরকারের ভূমিকা সীমিত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও