বিজ্ঞান • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৫
বিজ্ঞান প্রশ্ন
ঈনুলের বাসায় 100 W এর দুটি ফ্যান 60 W এর দুটি বাম্ব এবং 100 W এর একটি টিভি প্রতিদিন গড়ে ৭ ঘণ্টা ব্যবহার হয়। ইদানীং অত্যন্ত লোডশেডিংয়ের কারণে বাসার বিদ্যুৎ সচল রাখার জন্য একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে।
- ক)(1)
তড়িৎ ক্ষমতা কাকে বলে
- খ)(2)
২২০ ভোল্ট ৮০ ওয়াট এর অর্থ কী?
- গ)(3)
প্রতি ইউনিট ১০ টাকা দরে শিমুলের ডিসেম্বর মাসের ব্যয়িত বিদ্যুৎ বিল নির্ণয় কর।
- ঘ)(4)
উদ্দীপকে ব্যবহৃত শেষোক্ত বৈদ্যুতিক যন্ত্রটির কার্যপ্রণালি ব্যাখ্যা কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে, তাকে ঐ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে।
- খ)
২২০ V, ৮০ W-এর অর্থ হলো যন্ত্রটিকে ২২০ ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সাথে যুক্ত করলে এটি প্রতি সেকেন্ডে ৮০ জুল তড়িৎ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ যন্ত্রটির ক্ষমতা ৮০ ওয়াট এবং এটি ২২০ ভোল্ট সরবরাহে চালানোর উপযোগী।
- গ)
মোট ক্ষমতা = ২টি ফ্যান + ২টি বাল্ব + ১টি টিভি
প্রতিদিন ব্যবহারের সময় ঘণ্টা
প্রতিদিনের ব্যয়িত শক্তি
ডিসেম্বর মাসে ৩১ দিন, তাই মোট ব্যয়িত শক্তি (ইউনিট)
বিদ্যুৎ বিল টাকানির্ণেয় বিদ্যুৎ বিল ৯১১.৪০ টাকা।
- ঘ)
উদ্দীপকে লোডশেডিংয়ের সময় বাসার বিদ্যুৎ সচল রাখার জন্য ব্যবহৃত শেষোক্ত যন্ত্রটি হলো আইপিএস (IPS—Instant Power Supply)।
কার্যপ্রণালি:
১. মূল বিদ্যুৎ চালু থাকলে আইপিএসের ব্যাটারি চার্জার মূল এসি লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাটারিকে চার্জ করতে থাকে।
২. হঠাৎ মূল বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে কন্ট্রোল সার্কিট সুইচটিকে মূল সাপ্লাই থেকে সরিয়ে ব্যাটারির সার্কিটের সাথে যুক্ত করে দেয়।
৩. ব্যাটারি থেকে ডিসি সাপ্লাই পাওয়া যায় বলে ইনভার্টার সেটিকে এসি-তে রূপান্তর করে। এই এসি আউটপুটে ফ্যান, বাতি ও টিভি চালু থাকে।
৪. এটি চালু হতে এক-দুই সেকেন্ড সময় নেয় এবং অনেকক্ষণ যথেষ্ট বিদ্যুৎ সরবরাহ করতে পারে।সুতরাং, আইপিএস ব্যাটারিতে সঞ্চিত শক্তিকে এসি বিদ্যুতে রূপান্তর করে লোডশেডিংয়ের সময়ও বাসার যন্ত্রপাতি সচল রাখে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও