হিন্দু ধর্ম • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৩
হিন্দু ধর্ম প্রশ্ন
i. মৈত্রী পহেলা বৈশাখের দিন সকালে পূজার অনুষ্ঠানে অংশ গ্রহণ করে গ্রামের সকলের সাথে আনন্দ উপভোগ করে। এ আনন্দ উৎসব তার কাছে ছিল এক মিলন মেলা।ii. অনন্যা প্রতি বছর কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে উপবাস থেকে তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে।
- ক)(1)
কোন তিথিতে রথযাত্রা শুরু হয়?
- খ)(2)
দোলযাত্রা বলতে কী বোঝায়?
- গ)(3)
অনন্যা কীভাবে উদ্দীপকে বর্ণিত ধর্মাচারটি উদ্যাপন করবে- তা ব্যাখ্যা করো।
- ঘ)(4)
পারিবারিক ও ধর্মীয় জীবনে মৈত্রীর পালনকৃত ধর্মাচারটির প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়।
- খ)
দোলযাত্রা একটি ধর্মানুষ্ঠান। ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন রাধা-কৃষ্ণকে দোলায় রেখে আবীর, কুঙ্কুমে রাঙিয়ে পূজা করা হয়। তারপর সবাই পরস্পরকে রং বা আবীর মাখিয়ে আনন্দ করে। এর আগের দিন 'বুড়ির ঘর' বা 'মেড়া' পুড়িয়ে অমঙ্গল দূর করার প্রতীকী অনুষ্ঠান হয়। বাংলার বাইরে এটি হোলি নামে পরিচিত।
- গ)
উদ্দীপকের ii-এ অনন্যা কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যে ধর্মাচারটি পালন করে, সেটি ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা।
অনন্যা এদিন উপবাস থাকবে। এরপর বাঁ হাতের কড়ে বা অনামিকা আঙুল দিয়ে ভাইয়ের কপালে চন্দনের (ঘি, কাজল বা দধিও হতে পারে) ফোঁটা দেবে এবং ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বলবে—'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।' এরপর ভাইকে ফল, মিষ্টি, পায়েস, লুচি প্রভৃতি খাবার পরিবেশন করবে। এভাবে সে ভাইয়ের মঙ্গল কামনায় ধর্মাচারটি উদ্যাপন করবে।
- ঘ)
মৈত্রীর পালন করা ধর্মাচারটি হলো বর্ষবরণ। বাংলা সনের প্রথম দিনে নতুন বছরকে বরণ করার এই উৎসব ব্যক্তি, পারিবারিক ও ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
১. পারিবারিক জীবনে: এদিন পরিবারের সবাই একসঙ্গে মিষ্টি খায়, ভাব বিনিময় করে। এতে পারিবারিক বন্ধন দৃঢ় হয় এবং আনন্দের পরিবেশ তৈরি হয়।
২. ধর্মীয় জীবনে: বর্ষবরণের দিন বিভিন্ন পূজা অনুষ্ঠিত হয়। উদ্দীপকে মৈত্রী সকালে পূজায় অংশ নিয়েছে। এতে ধর্মীয় অনুভূতি ও মঙ্গলবোধ জাগ্রত হয়।
৩. সামাজিক জীবনে: হালখাতাসহ নানা অনুষ্ঠানে সবাই মিলিত হয়। ফলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা বাড়ে, যা মৈত্রীর কাছে 'মিলন মেলা' হয়ে উঠেছে।অতএব, বর্ষবরণ পারিবারিক বন্ধন, ধর্মীয় চেতনা ও সামাজিক ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও